ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ৬/১ পৃষ্ঠা ৩-৪
  • কেন এই সমস্ত—গোপনীয়তা?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কেন এই সমস্ত—গোপনীয়তা?
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যখন গোপনীয়তা বিপদের সংকেত দেয়
  • এখনও পর্যন্ত তারা কী করছে?
  • সূচিপত্র
    ২০১৮ সজাগ হোন!
  • একটি রহস্য যেটি তুমি অন্যদেরকে বলতে পারো
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • এক নিগূঢ়তত্ত্ব, যা জানতে পেরে আমরা আনন্দিত
    আপনার সন্তানকে শিক্ষা দিন
  • এক গুপ্ত বিষয় যা খ্রীষ্টানেরা লুকিয়ে রাখতে সাহসী হয় না!
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ৬/১ পৃষ্ঠা ৩-৪

কেন এই সমস্ত—গোপনীয়তা?

“কোন কিছুই এক গুপ্ত বিষয়ের মত এত বেশি ভারযুক্ত নয়।” অথবা অন্তত এইরকমই এক ফরাসী প্রবাদ দাবি করে থাকে। এটি কি ব্যাখ্যা করতে পারে যে কেন যখন আমরা একটি গুপ্ত বিষয় সম্বন্ধে জানতে পারি তখন খুশি হই, কিন্তু কখনও কখনও হতাশা বোধ করি যখন আমরা সেটি সম্বন্ধে কথা বলতে পারি না? তবুও, বহু শতাব্দী ধরে অসংখ্য লোকেরা গোপনীয়তাকে স্বাগত জানিয়েছে, এক সর্বসাধারণ লক্ষ্য অনুধাবন করার জন্য নিজেদের একত্রে গুপ্ত সমাজের সাথে সংযুক্ত করেছে।

এই সমস্ত প্রাচীন গুপ্ত সমাজগুলির মধ্যে সর্বাপেক্ষা রহস্যজনক সংঘগুলি ছিল মিশর, গ্রীস এবং রোমে। পরবর্তীকালে এই দলগুলির মধ্যে কয়েকটি তাদের ধর্মীয় পটভূমি থেকে বিপথগামী হয়েছিল এবং রাজনৈতিক, অর্থনৈতিক অথবা সামাজিক অন্তঃপ্রবাহকে গ্রহণ করেছিল। উদাহরণস্বরূপ, যখন মধ্য ইউরোপে সমবায় সংঘগুলি গড়ে ওঠে, তাদের সদস্যেরা মুখ্যতঃ অর্থনৈতিক আত্মরক্ষার জন্য গোপনীয়তা অবলম্বন করেছিল।

এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুসারে আধুনিক দিনের গুপ্ত দলগুলি প্রায়ই প্রকৃতই সম্মানজনক কারণে গঠিত হয়েছে সম্ভবত “সামাজিক এবং উপকারমূলক উদ্দেশ্যগুলি” এবং “পরহিতপরায়ণ ও শিক্ষামূলক কার্যক্রমগুলি পরিচালনা করার জন্য।” এছাড়া কিছু সমধর্মী সংগঠন, যুবসংঘ, সামাজিক সংঘ এবং অন্যান্য দলগুলিও গুপ্ত অথবা অংশতঃ গুপ্ত। সাধারণতঃ এই দলগুলি প্রায়ই নিরীহ প্রকৃতির, তাদের সদস্যেরা সাধারণতঃ গোপনীয়তাকে এক উত্তেজনাকর বিষয় হিসাবে দেখে থাকে। সদস্য হওয়ার জন্য প্রাথমিক গুপ্ত আচারগুলির এক দৃঢ় আবেগগত আবেদন আছে এবং তা পরস্পরের প্রতি অন্তরঙ্গতা ও ঐক্যের বন্ধনকে শক্তিশালী করে। সদস্যেরা অংশীভূত হওয়ার অনুভূতি এবং উদ্দেশ্যপূর্ণ হওয়ার এক বোধ লাভ করে। সাধারণতঃ এইপ্রকার গুপ্ত সমাজগুলি, যারা এর সদস্য নয় তাদের প্রতি বিপদজনক নয়। এই গুপ্ত বিষয়গুলি না জানা বাইরের লোকেদের প্রতি কোন মন্দ প্রভাব নিয়ে আসে না।

যখন গোপনীয়তা বিপদের সংকেত দেয়

সমস্ত গুপ্ত দলগুলিই কিন্তু সমমাত্রায় গুপ্ত নয়। কিন্তু যাদের “গুপ্ত বিষয়ের মধ্যে গুপ্ত বিষয়” আছে, যেমন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এটিকে বর্ণনা করে, তখন তা এক নির্দিষ্ট বিপদ উত্থাপন করে। এটি ব্যাখ্যা করে যে “বিশেষ নাম, প্রমাণপত্র অথবা প্রকাশগুলি ব্যবহার করার দ্বারা,” উচ্চপদস্থ সদস্যেরা “নিজেদের পৃথক” করে রাখে আর এইভাবে নিম্ন স্থানীয়দের সেই উন্নত মাত্রায় পৌঁছানোর জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা করতে উত্তেজিত করে।” এইধরনের দলগুলিতে যে বিপদ থাকে তা সুস্পষ্ট। যারা নিম্ন শ্রেণীভুক্ত তারা হয়ত সম্পূর্ণভাবে সংগঠনের প্রকৃত লক্ষ্যগুলি সম্বন্ধে অনবগত থাকে, যেহেতু প্রকাশিত বিষয়ের সেই স্তর পর্যন্ত তারা অগ্রসর হতে পারেনি। এমন একটি দলের সাথে যুক্ত হওয়া সহজ যাদের লক্ষ্য এবং সেগুলিকে অর্জন করার পদ্ধতিগুলি কেবলমাত্র আংশিকভাবে প্রতীয়মান আর তা এমনকি সম্পূর্ণরূপে হয়ত ব্যাখ্যা পর্যন্ত করা হয়নি। কিন্তু এক ব্যক্তি যে এইরকম একটি দলে প্রবেশ করেছে, হয়ত পরবর্তী সময়ে নিজেকে মুক্ত করা কঠিন বলে মনে করতে পারে, যেহেতু সে এক গোপনীয়তার শৃঙ্খলে আবদ্ধ থাকে।

কিন্তু, গোপনীয়তা এমনকি আরও বৃহত্তর বিপদের সংকেত দিয়ে থাকে, যখন একটি দল বেআইনী অথবা অপরাধমূলক লক্ষ্যগুলির অনুধাবন করে এবং তারপর এটির অস্তিত্বকে লুকোতে চেষ্টা করে। অথবা যদি এর অস্তিত্ব এবং সাধারণ লক্ষ্যগুলি প্রকাশমান হয়, এটি হয়ত এর সদস্যপদ এবং এর স্বল্প-দৈর্ঘের পরিকল্পনাগুলিকে গোপন রাখতে চেষ্টা করবে। এটি ভীষণভাবে অনুপ্রাণিত সন্ত্রাসবাদী দলের ক্ষেত্রে সত্য যারা ক্রমপর্যায়ে তাদের সন্ত্রাসবাদী আক্রমণ দ্বারা পৃথিবীকে আলোড়িত করে থাকে।

হ্যাঁ, গোপনীয়তা ব্যক্তি এবং সামগ্রিকভাবে সমাজ উভয়ের পক্ষেই বিপদজনক হতে পারে। গুপ্ত কিশোর-কিশোরীদের দলগুলি সম্পর্কে চিন্তা করুন যারা নিরীহ শিকারদের উপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে, অপরাধী সংঘগুলি যেমন গুপ্ত মাফিয়া, কু ক্লুক্স ক্লানেরa মত শ্বেতবর্ণের প্রতি প্রাধান্য দানকারী দল এছাড়াও পৃথিবীর চতুর্দিকে অবস্থিত অনুল্লেখিত আরও অনেক সন্ত্রাসবাদী দলগুলি যারা বিশ্বশান্তি ও সুরক্ষা অর্জন করার প্রচেষ্টাকে ক্রমাগত ব্যাহত করে চলেছে।

এখনও পর্যন্ত তারা কী করছে?

১৯৫০ এর দশকে ঠাণ্ডা লড়াইয়ের উপকরণ-দ্রব্য হিসাবে গুপ্ত দলগুলি বিভিন্ন পশ্চিম ইউরোপীয় দেশগুলিতে সংগঠিত হয়েছিল এক প্রতিরোধী আন্দোলনের ভিত্তিস্বরূপ হয়ে কাজ করতে যদি সোভিয়েতরা কখনও পশ্চিম ইউরোপ জয় করার চেষ্টা করে। উদাহরণস্বরূপ, জার্মান সংবাদ-পত্রিকা ফোকাস অনুসারে, এই সময়ের মধ্যে অস্ট্রিয়ায় “৭৯টি গুপ্ত অস্ত্র ভাণ্ডার” স্থাপন করা হয়েছিল। সমস্ত ইউরোপীয় দেশগুলি এমনকি এই দলগুলি সম্বন্ধে অবগতও ছিল না। ১৯৯০ এর দশকের প্রথমদিকে একটি সংবাদ-পত্রিকা বাস্তবভাবে বিবৃতি দিয়েছিল: “এটি এখনও অজানা যে এইধরনের কতগুলি সংগঠন আজকে কার্যকারী এবং এখনও পর্যন্ত তারা হয়ত কী করেছে।”

হ্যাঁ, অবশ্যই। কে প্রকৃতপক্ষে জানতে পারে যে ঠিক এই মুহূর্তে কতগুলি গুপ্ত দল ভীতি প্রদর্শন করছে, যা হয়ত আমাদের যে কোন একজনের কল্পনার চাইতে অনেক বেশি ভয়ঙ্কর?

[পাদটীকাগুলো]

a এই যুক্তরাষ্ট্রীয় দলটি প্রাচীন গুপ্ত সমাজের কিছু ধর্মীয় উপাদান সংরক্ষিত করেছিল এর প্রতীকস্বরূপ এক জ্বলন্ত ক্রস ব্যবহার করে। অতীতে এটিকে রাত্রিকালীন অতর্কিত আক্রমণের সময় বহন করা হত, এর সদস্যেরা ঢিলা পোশাক এবং বড় সাদা কাপড়ের টুকরো দ্বারা সজ্জিত হত এবং কৃষ্ণবর্ণ, ক্যাথলিক, যিহূদী, বিদেশী ও সংগঠিত শ্রমিকদের বিরুদ্ধে তাদের ক্রোধ প্রকাশ করত।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার