‘আমাদের সৎ লোকের প্রয়োজন’
সততা আজকের জগতে বিরল। তথাপি, খ্রীষ্টানদের জন্য এটি একটি মৌলিক চাহিদা। পৌল লিখেছিলেন: “আমরা . . . সর্ব্ববিষয়ে সদাচরণ করিতে বাঞ্ছা করিতেছি।” (ইব্রীয় ১৩:১৮) ইটালীর ফাইন্জাতে, একজন যিহোবার সাক্ষী, উইল্মা এটিই করতে চেয়েছিলেন।
এল রেসতো ডেল কারলিনো নামক সংবাদপত্র বর্ণনা করে যে, যখন তিনি তার শহরের একটি সুপারমার্কেটের বাইরে প্রচুর টাকা সমেত একটি থলি পান, “নির্দ্বিধায়” সেটি পুলিশের কাছে দিয়ে দেন, যাতে করে সেটি এর মালিকের কাছে ফেরত দেওয়া যেতে পারে।
যখন মেয়র তা শুনেছিলেন, তিনি তৎক্ষণাৎ উইল্মার কাছে ধন্যবাদের এক সংক্ষিপ্ত চিঠি পাঠিয়েছিলেন। তিনি লিখেছিলেন, “শহরের পক্ষ থেকে, আমি আপনার উত্তম কাজের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই প্রসিদ্ধ শহর ফাইন্জার ভাল ও সৎ লোকের প্রয়োজন।”
ভাল কাজগুলি প্রকাশিত হোক বা না হোক, সৎ হওয়ার জন্য আমাদের সর্বদা কঠোর প্রচেষ্টা করা উচিত। পবিত্র শাস্ত্র যেমন পরামর্শ দেয়, “কেবলমাত্র ঈশ্বরের দৃষ্টিতে নয়, কিন্তু মনুষ্যদের দৃষ্টিতে যা কিছু সঠিক, তা করার জন্যও আমরা চেষ্টা করছি।”—২ করিন্থীয় ৮:২১, দ্যা যিরূশালেম বাইবেল।