ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ৬/১৫ পৃষ্ঠা ৩
  • আপনি কি প্রকৃতই ঈশ্বরকে প্রেম করতে পারেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি প্রকৃতই ঈশ্বরকে প্রেম করতে পারেন?
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সত্য ঈশ্বরের সাথে গমনাগমন করা
  • “পরস্পর কোমল স্নেহশীল হও”
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • সেই ঈশ্বরকে ভালবাসুন, যিনি আপনাকে ভালবাসেন
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বরকে প্রেম করার অর্থ কী?
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • প্রেমের শ্রেষ্ঠ পথে চলতে শেখা
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ৬/১৫ পৃষ্ঠা ৩

আপনি কি প্রকৃতই ঈশ্বরকে প্রেম করতে পারেন?

“মনুষ্য আমাকে দেখিলে বাঁচিতে পারে না,” ঈশ্বর বলেন। (যাত্রাপুস্তক ৩৩:২০) এছাড়া, বাইবেলের সময় থেকে আরম্ভ করে, তাঁর সাথে যে কোন মানুষের প্রত্যক্ষ যোগাযোগ ছিল তার এমন কোন প্রমাণ নেই। তাই এটি কি কঠিন—এমনকি অসম্ভব বলে মনে হয় না—এমন একজনের সাথে গভীর স্নেহের সম্পর্ক গড়ে তোলা যাঁকে আপনি কখনও প্রত্যক্ষভাবে দেখেননি বা যাঁর স্বর শোনেননি? বিশ্বের সৃষ্টিকর্তার সাথে এক প্রেমপূর্ণ সম্পর্ক থাকা প্রকৃতপক্ষে কি সম্ভব?

এবিষয়ে কোন সন্দেহ থাকা উচিত নয় যে ঈশ্বরের সাথে এক আন্তরিক ব্যক্তিগত সম্বন্ধ গড়ে তোলা সম্ভব। দ্বিতীয় বিবরণ ৬:৫ পদে আমরা পড়ি যে ইস্রায়েল জাতিকে আজ্ঞা দেওয়া হয়েছিল: “তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ, ও তোমার সমস্ত শক্তি দিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে।” পরবর্তী সময়ে যীশু খ্রীষ্ট তাঁর অনুগামীদের কাছে এই নিয়মটিকে পুনরায় ঘোষণা করেছিলেন এবং বলেছিলেন: “এইটী মহৎ ও প্রথম আজ্ঞা।” (মথি ২২:৩৭, ৩৮) যদি এই প্রকার এক সম্পর্ক অর্জনযোগ্য না হত তাহলে বাইবেল কি আমাদের ঈশ্বরকে প্রেম করার জন্য উদ্বুদ্ধ করত?

কিন্তু যিহোবা কি প্রত্যাশা করেন যে, আমরা তাঁকে প্রেম করি কেবলমাত্র তিনি এটি আজ্ঞা করেছেন বলে? না। ঈশ্বর প্রথম মানব দম্পতিকে সৃষ্টি করেছিলেন তাঁকে প্রেম করার সামর্থ্য দিয়ে। তাদের সৃষ্টিকর্তার সাথে প্রেমপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য আদম ও হবাকে জোর করা হয়নি। বরঞ্চ, ঈশ্বর তাদের এক আদর্শ পরিস্থিতি দ্বারা পরিবেষ্টিত করেছিলেন যেখানে তাঁর প্রতি এক গভীর অনুরাগপূর্ণ সম্পর্ক গড়ে তোলা যায়। মনোনয়নের বিষয়টি ছিল তারা—ঈশ্বরের নিকটবর্তী হবে অথবা তাঁর থেকে নিজেদের সরিয়ে নেবে।

আদম ও হবা বিদ্রোহী হওয়াকে মনোনীত করেছিল। (আদিপুস্তক ২:১৬, ১৭; ৩:৬, ৭) কিন্তু, তাদের বংশধরদের সৃষ্টিকর্তার সাথে এক প্রেমপূর্ণ সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা ছিল।

সত্য ঈশ্বরের সাথে গমনাগমন করা

উদাহরণস্বরূপ, বাইবেলে অব্রাহামকে ঈশ্বরের “বন্ধু” বলে উল্লেখ করা হয়েছে। (যাকোব ২:২৩) তবুও, অব্রাহাম কোনভাবেই একমাত্র ব্যক্তি ছিলেন না, যিনি ঈশ্বরের সাথে এক নিবিড় সম্পর্ক উপভোগ করেছিলেন। বাইবেল আরও অনেক অসিদ্ধ মানুষদের সম্বন্ধে বলে যারা যিহোবার প্রতি প্রকৃত অনুরাগ প্রদর্শন করেছিলেন এবং “ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন।”—আদিপুস্তক ৫:২৪; ৬:৯; ইয়োব ২৯:৪; গীতসংহিতা ২৫:১৪; হিতোপদেশ ৩:৩২.

ঈশ্বরের প্রাচীন সেবকেরা ঈশ্বরের প্রতি প্রেম ও অনুরাগ নিয়ে জন্মগ্রহণ করেনি। তাদের এটি গড়ে তুলতে হয়েছিল। কিভাবে? যিহোবা, তাঁর এই ব্যক্তিগত নাম দিয়ে তাঁকে জানার দ্বারা। (যাত্রাপুস্তক ৩:১৩-১৫; ৬:২, ৩) তাঁর অস্তিত্ব ও ঈশ্বরত্ব সম্পর্কে সচেতন হওয়ার দ্বারা। (ইব্রীয় ১১:৬) তাঁর প্রেমপূর্ণ কাজগুলির প্রতি বারংবার ধ্যান করার দ্বারা। (গীতসংহিতা ৬৩:৬) তাদের অন্তরের চিন্তাধারাগুলি প্রার্থনায় ঈশ্বরের কাছে প্রকাশ করার দ্বারা। (গীতসংহিতা ৩৯:১২) তাঁর মঙ্গলভাব সম্বন্ধে শিক্ষা নেওয়ার দ্বারা। (সখরিয় ৯:১৭) তাঁকে অসন্তুষ্ট করার ক্ষেত্রে এক স্বাস্থ্যকর ভয় গড়ে তোলার দ্বারা।—হিতোপদেশ ১৬:৬.

আপনি কি ঈশ্বরের বন্ধু হতে ও তাঁর সাথে গমনাগমন করতে পারেন? এটি সত্য যে আপনি ঈশ্বরকে দেখতে পান না অথবা তাঁর কণ্ঠস্বর শুনতে পান না। তথাপি, যিহোবা আপনাকে আমন্ত্রণ করছেন ‘তাঁর তাম্বুতে প্রবাস করার,’ তাঁর বন্ধু হওয়ার জন্য। (গীতসংহিতা ১৫:১-৫) অতএব, আপনার পক্ষে তাঁকে প্রেম করা সম্ভব। কিন্তু কিভাবে আপনি তাঁর সাথে এক নিবিড় ও স্নেহপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার