ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ৬/১ পৃষ্ঠা ৩-৪
  • কুসংস্কার আপনি কি এর শিকার?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কুসংস্কার আপনি কি এর শিকার?
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কুসংস্কার আঘাত করতে পারে
  • বৈষম্য—আপনি কি এর দ্বারা সংক্রামিত হয়েছেন?
    ২০২০ সজাগ হোন!
  • কুসংস্কারের শেষ
    ২০০৪ সচেতন থাক!
  • কুসংস্কারের বৈশিষ্ট্য
    ২০০৪ সচেতন থাক!
  • যখন কুসংস্কার আর থাকবে না!
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ৬/১ পৃষ্ঠা ৩-৪

কুসংস্কার আপনি কি এর শিকার?

সাম্প্রদায়িক দাঙ্গা, বর্ণবৈষম্য, বিদ্বেষ, পৃথকীকরণ এবং সাম্প্রদায়িক বিলোপসাধন এই সবগুলির মধ্যে কোন্‌ একটি বিষয়ের মিল রয়েছে? এই সবই হল এক বিস্তৃত মনুষ্য প্রবণতার ফল—কুসংস্কার!

কুসংস্কার কী? একটি এনসাইক্লোপিডিয়া এইভাবে ব্যাখ্যা করে “এটি হল একটি মতবাদ যা চিন্তা না করে অথবা স্পষ্টভাবে বিচার না করে গড়ে ওঠে।” অসিদ্ধ মানুষ হিসাবে, আমরা কিছু মাত্রায় কুসংস্কার প্রবণ হয়ে থাকি। হয়ত আপনি সেই সকল ঘটনাগুলির কথা চিন্তা করতে পারেন যখন আপনি সম্পূর্ণ ঘটনা না জেনেই বিচার করেছেন। যিহোবা ঈশ্বর যেভাবে বিচার করে থাকেন তার সাথে বাইবেল এইধরনের কুসংস্কারমূলক প্রবণতাগুলির বৈসাদৃশ্য দেখায়। এটি বলে: “মনুষ্য যাহা দেখে, তাহা কিছু নয়; যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন।”—১ শমূয়েল ১৬:৭.

কুসংস্কার আঘাত করতে পারে

নিঃসন্দেহে প্রত্যেকেই কখনও না কখনও কারও দ্বারা ভুলভাবে বিচারিত হয়েছে। (তুলনা করুন উপদেশক ৭:২১, ২২.) সাধারণভাবে, আমরা সকলেই কুসংস্কারের শিকার। কিন্তু, যখন শীঘ্রই তা দূরীভূত হয়ে যায়, কুসংস্কারমূলক চিন্তাধারাগুলি সম্ভবত খুবই কম আঘাতের কারণ হয় অথবা হয় না। কিন্তু এইধরনের চিন্তাধারা পোষণ করা ক্ষতির কারণ হতে পারে। এইধরনের কুসংস্কারমূলক চিন্তাধারাগুলিকে পোষণ করা আমাদের মিথ্যাকে বিশ্বাস করতে প্রতারিত করতে পারে। উদাহরণস্বরূপ, শুধুমাত্র কোন নির্দিষ্ট একটি ধর্ম, সম্প্রদায় অথবা জাতীয় দলের সাথে যুক্ত থাকার কারণে কিছু ব্যক্তি কুসংস্কারের প্রভাবে, সত্যই বিশ্বাস করে যে একজন ব্যক্তি লোভী, অলস, মূর্খ অথবা দাম্ভিক হতে পারে।

বহু ক্ষেত্রে এইধরনের ভুলবিচার অন্যদের প্রতি পক্ষপাতদুষ্ট, বিকৃতমূলক অথবা এমনকি দৌরাত্ম্যমূলক ব্যবহারে পরিচালিত করে। লক্ষ লক্ষ লোক বেপরোয়াভাবে হত্যাকাণ্ডে, সাম্প্রদায়িক বিলুপ্তিকরণে, সাম্প্রদায়িক হত্যাকাণ্ডে এবং অন্যান্য চরম কুসংস্কারের দরুন তাদের জীবন হারিয়েছে।

পৃথিবীব্যাপী সরকারগুলি স্বাধীনতা, সুরক্ষা এবং সাম্যের জন্য আইনগতভাবে অলঙ্ঘনীয় অধিকারের প্রতিশ্রুতি দিয়ে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছে। আপনি যদি সংবিধান অথবা আপনার দেশের প্রধান আইনগুলি পড়েন, তাহলে কোন সন্দেহ নেই যে আপনি সেখানে আইনের ধারা অথবা একটি সংশোধন দেখতে পাবেন যা প্রস্তুত করা হয়েছে সকল নাগরিকের অধিকারকে রক্ষা করতে তা তাদের জাতি, লিঙ্গ অথবা ধর্ম যাই হোক না কেন। তবুও, অব্যাহতগতিতে জগদ্ব্যাপী কুসংস্কার এবং বিদ্বেষ বেড়ে চলেছে।

আপনি কি কুসংস্কারের শিকার? শুধুমাত্র জাতি, বয়স, লিঙ্গ, জাতীয়তাবাদ অথবা ধর্মীয় বিশ্বাসের কারণে আপনি কি লোভী, অলস, মূর্খ অথবা দাম্ভিক বলে অপবাদিত হয়েছেন? কুসংস্কারের দরুন উপযুক্ত শিক্ষা, চাকুরি, বাড়ি এবং সামাজিক কাজগুলির জন্য সুযোগগুলি থেকে কি আপনাকে প্রত্যাখ্যান করা হয়েছে? যদি তাই হয়, কিভাবে আপনি তা মোকাবিলা করতে পারেন?

[৩ পৃষ্ঠার চিত্র]

কুসংস্কার পোষণ করা জাতিগত ঘৃণাকে জাগিয়ে তোলে

[সজন্যে]

Nina Berman/Sipa Press

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার