ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ২/১ পৃষ্ঠা ৩
  • আপনি কী পরিত্রাণ পেয়েছেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কী পরিত্রাণ পেয়েছেন?
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে?
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পরিত্রাণ—প্রকৃতপক্ষে এটি যা বোঝায়
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কীভাবে যিশু আমাদের রক্ষা করেছেন?
    বাইবেলের প্রশ্নের উত্তর
  • আপনার ‘পরিত্রাণের আশাকে’ উজ্জ্বল রাখুন!
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ২/১ পৃষ্ঠা ৩

আপনি কী পরিত্রাণ পেয়েছেন?

জনির বয়স তখন দশ বছর ছিল যখন এক ব্যক্তি তাকে মেলাতে জিজ্ঞাসা করে: “বৎস, তুমি কি যীশু খ্রীষ্টকে প্রভু এবং পরিত্রাতা হিসাবে গ্রহণ কর?” জনির কাছে সেটি এক আশ্চর্যজনক প্রশ্ন বলে মনে হয়, যেহেতু সে বরাবর যীশুকে বিশ্বাস করে এসেছে। তাই সে উত্তর দেয়, “হ্যাঁ, অবশ্যই আমি করি।” “প্রভুর প্রশংসা কর!” লোকটি চিৎকার করে ওঠে যাতে করে সকলে তা শুনতে পায়। “খ্রীষ্টের জন্য আরেকটি প্রাণ পরিত্রাণ লাভ করল!”

পরিত্রাণ কি সত্য এত সহজ? জীবনের অবশিষ্ট অংশটুকু যাই করুক না কেন যেদিন সে সেই কথাগুলি বলে জনি কী সেইদিনই “পরিত্রাণ” লাভ করেছিল? অনেক সহৃদয় ব্যক্তিরা বলবে হ্যাঁ। কিছু ধর্মীয় ট্র্যাক্ট বলে যে, আপনার “পরিত্রাণ” এর দিন লিখে রাখতে যাতে করে আপনি তা মনে রাখতে পারেন।

একজন পাদরি লেখেন যে “খ্রীষ্টের প্রতি সাধারণ বিশ্বাসের মূহূর্তে . . . এক ব্যক্তির চিরকালের জন্য নিয়তি নির্ধারিত হয়।” তিনি দাবি করেন যে বাইবেল বলে সেই পরিত্রাণ প্রথম, স্বতন্ত্র “বিশ্বাসের কার্য, বিশ্বাস প্রদর্শনের ধারাবাহিকতা নয়।” আরেকজন ধর্মীয় লেখক লেখেন: “এটি সমাপিত কাজ। এটি আপনার জন্য ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে . . . আপনার ‘যুদ্ধ শেষ হয়ে গেছে।’ আপনার ‘পাপ ধৌত করা হয়েছে।’” কিন্তু এমনকি সেইসব ব্যক্তি যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এটি সত্য তারা একটি সমস্যা দেখতে পায়। এটি অবশ্য প্রতীয়মান যে, অনেক লোকেরা যাদের বলে দেওয়া হয়েছে যে তারাও এখানে “পরিত্রাণ” পেয়ে গেছে তারা বাইবেল যেরকম বলে সেই অনুসারে চলে না। এর সাধারণ ব্যাখ্যা হয়ত হতে পারে যে তারা খ্রীষ্টকে “গ্রহণ” করেনি।

তাই, যীশুকে প্রকৃতপক্ষে “গ্রহণ করা”-র অর্থ কী? এটি কি স্বতন্ত্র বিশ্বাস প্রদর্শনের কাজ অথবা এটি ধারাবাহিক এক জীবনের ধারা? আমাদের বিশ্বাস কি এতটা দৃঢ় হওয়া উচিত যা আমাদের কাজ করতে প্ররোচিত করবে? তাঁকে অনুসরণ করার দায়িত্ব না নিয়েই আমরা কি প্রকৃতপক্ষে যীশুর বলিদানের উপকারগুলি গ্রহণ করতে পারি?

অনেক লোকে আশীর্বাদ চায়, কিন্তু যীশুকে অনুসরণ করা এবং বাধ্য হওয়ার দায়িত্ব চায় না। প্রকৃতপক্ষে, “বাধ্য” কথাটি তাদের প্রায়ই বিঘ্নিত করে। তবুও যীশু বলেছিলেন: “আইস, আমার পশ্চাদ্‌গামী হও।” (লূক ১৮:১৮-২৩) আর বাইবেল বলে: “যাহারা আমাদের প্রভু যীশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না, . . . তাহারা . . . অনন্তকালস্থায়ী বিনাশরূপ দণ্ড ভোগ করিবে।”—২ থিষলনীকীয় ১:৮, ৯; মথি ১০:৩৮; ১৬:২৪.

পরিত্রাণ সম্বন্ধে যা শিক্ষা দেওয়া হয়েছে সেই বিষয়ে বাইবেল অনেক কিছু বলে যা গভীর প্রশ্নগুলি উত্থাপন করে। যদি আপনি যাচাই করতে চান বাইবেল এই বিষয়ে প্রকৃতপক্ষে কী বলে, তাহলে পরবর্তী পৃষ্ঠাগুলি বিশেষকরে আপনার কাছে আগ্রহের বিষয় হবে। আপনার বাইবেল খুলুন এবং উদ্ধৃত শাস্ত্রপদ পড়ুন যাতে করে যীশু এবং তাঁর প্রেরিতেরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কী শিক্ষা দিয়েছিলেন তা জানতে পারেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার