ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯২ ৭/১ পৃষ্ঠা ১৯
  • প্যারাগুয়েতে বিচ্ছিন্ন এলাকা অন্তর্ভুক্ত করা ফলপ্রদ হয়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্যারাগুয়েতে বিচ্ছিন্ন এলাকা অন্তর্ভুক্ত করা ফলপ্রদ হয়
  • ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অগ্রগামী পরিচর্যার আশীর্বাদগুলি
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অগ্রগামী বলতে কী বোঝায়?
    আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে?
১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯২ ৭/১ পৃষ্ঠা ১৯

রাজ্যের ঘোষনাকারীদের রিপোর্ট

প্যারাগুয়েতে বিচ্ছিন্ন এলাকা অন্তর্ভুক্ত করা ফলপ্রদ হয়

ওয়াচ টাওয়ার সোসাইটির প্যারাগুয়ে শাখা তার সম্পূর্ণ এলাকায় রাজ্যের সুসমাচার প্রচার করার প্রয়োজন সম্বন্ধে সম্পূর্ণরূপে সচেতন। (প্রেরিত ১:৮) রাজ্য সম্বন্ধে জানবার জন্য এবং যিহোবার পরিচর্য্যা করার জন্য সকলের পক্ষে এখনই সময়, তিনি আগত “মহাক্লেশে” এই মন্দ পরিস্থিতির শেষ নিয়ে আসার আগে। (মথি ২৪:২১, ২২) নিম্নোক্ত অভিজ্ঞতাগুলি দেখায় যে এলাকা কোন মণ্ডলীর প্রতি নিয়োগ করা হয়নি সেখানে লোকেদের সাহায্য করার জন্য কি করা হচ্ছে। সেই শাখা বিবরণ দেয়:

সাময়িক বিশেষ অগ্রগামীদের সাহায্যে সমস্ত অনিয়োজিত এলাকায় কাজ করার জন্য ব্যবস্থা করা হয়। ১৯৯০ পরিচর্য্যা বছরের নভেম্বর থেকে জানুয়ারী মাসে, ৩৯ জন ভাই এবং বোন সর্বমোট ১০০টি ছোট এবং বড় শহরে কাজ করে যেখানে এখনও কোন রাজ্যের প্রকাশক নেই। তারা ৬,১১৯ বই, ৪,২৬২ বুকলেট, এবং ৫,১৪৪টি পত্রিকা বিতরণ করতে সার্থক হয়। এই কাজের ফলস্বরূপ প্রকাশকদের নতুন দল তৈরী করা হচ্ছে।

▫ অনিয়োজিত এলাকায় কাজ করার সময় একজন অগ্রগামী ভগ্নী একজন মহিলার কাছে ইউ ক্যান লিভ ফরএভার ইন প্যারাডাইস অন আর্থ বইটি রেখে আসে। সেই অগ্রগামী তার সাথে বাইবেল অধ্যয়ন করার আমন্ত্রণ জানায় এবং সে সানন্দে তা গ্রহণ করে। যখন সেই অগ্রগামী ফিরে যায়, তার জন্য শুধুমাত্র সেই মহিলা নয়, কিন্তু তার স্বামী এবং তাদের দশজন ছেলেমেয়ে অপেক্ষা করছিল। তার পরের সাক্ষাতে, সেই পরিবার এবং তাদের বন্ধুবান্ধব এবং প্রতিবাসীরা বাইবেল অধ্যয়নের জন্য প্রস্তুত ছিল! সেই মহিলা তাদের আমন্ত্রণ জানায় এই বলে যে সেই অধ্যয়ন খুব ভাল এবং যিহোবা যে আশা এবং আশীর্বাদ দেন তা অপূর্ব। তাকে আগে এই সম্বন্ধে কেউ কিছু বলেনি, তাই সে মনে করে যে তার বন্ধুরা এবং প্রতিবাসীদেরও উচিৎ এই সুসমাচার শোনা।

প্রত্যেকবার যখন সেই অগ্রগামী অধ্যয়ন পরিচালনা করত, এতজন উপস্থিত থাকত যে মনে হত সেটি একটি ছোট মণ্ডলী। এই আগ্রহী ব্যক্তিরা অনেক প্রশ্ন জিজ্ঞাসা করত এবং অধ্যয়নে অংশ নিত। যখন সেই অগ্রগামী বুঝিয়ে দেন যে সেই এলাকায় কাজ হয়ে গেলে তাকে তার সঙ্গীদের সাথে একটি নতুন এলাকায় চলে যেতে হবে, সেই মহিলা উদ্বেগসহকারে জিজ্ঞাসা করে তাদের কি হবে। সর্বাধিক নিকট মণ্ডলীর ভাইদের সাথে সেই অধ্যয়ন চালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এখন বিশেষ অগ্রগামীদের ভার দেওয়া হয়েছে এই আগ্রহী, মেষতুল্য ব্যক্তিদের সাহায্য করার জন্য।

▫ আরেকটি অনিয়োজিত এলাকায় গৃহে-গৃহে যাওয়ার সময়, একজন অগ্রগামী ভগ্নি একজন লোকের সাক্ষাৎ পায় যে প্রায় দশ বছর আগে দ্যা ট্রুথ দ্যাট লীডস্‌ টু ইটারনাল লাইফ বইয়ের একটি কপি যোগাড় করে। সেই সময় থেকে সে যিহোবার সাক্ষীদের সঙ্গে সমস্ত সংযোগ হারায়। যাইহোক, সে জানত যে যিহোবা, যাকে সে বাহিনীগণের যিহোবা বলত, হচ্ছেন একমাত্র সত্য ঈশ্বর এবং শুধুমাত্র তাঁকেই উপাসনা করা উচিৎ। তার নিজের চেষ্টায়, সে যাদের জানত তাদের সকলের কাছে যিহোবার সম্বন্ধে কথা বলেছে। বস্তুতপক্ষে, প্রত্যেক সপ্তাহে সে দুই মাইল হেঁটে যেত একটি আগ্রহী দম্পতির সাথে ঈশ্বর সম্বন্ধে কথা বলতে কারণ, সে যেমনভাবে বলে, ‘যদি আমি তাদের সাথে দেখা করা বন্ধ করি, তারা যিহোবা সম্বন্ধে ভুলে যাবে।’ এই বিবাহিত দম্পতি ছাড়াও, আরও দশজন বাইবেল অধ্যয়ন করতে চায়—সমস্তই কারণ এই আগ্রহী ব্যক্তি তাদের কাছে প্রচার করেছে।

লক্ষণীয়ভাবে, সেই অগ্রগামী তার কাছে আসার কিছুদিন পূর্বে, সেই লোকটি একজন স্থানীয় পাদ্রীকে এবং তার শোভাযাত্রাকে কুমারী মেরীর মূর্তি নিয়ে তার বাড়িতে ঢুকতে দেয়নি, এই ব্যাখ্যা করে যে সে মূর্তিতে বিশ্বাস করে না। সেই পাদ্রী অত্যন্ত ক্রোধান্বিত হয়। সেই রাত্রে লোকটি সাহায্যের জন্য যিহোবার কাছে প্রার্থনা করে। তাই চিন্তা করুন কত উত্তেজিত ও আনন্দিত সে বোধ করে যখন সেই অগ্রগামী তার কাছে আসে! তৎক্ষণাৎ নিয়মানুযায়ী একটি অধ্যয়নের ব্যবস্থা করা হয়, আর সেই ব্যক্তি ঐশিক সংগঠনের সান্নিধ্যে এসে উন্নতি করা বজায় রেখেছে।

সত্যই, যিহোবা প্যারাগুয়েতে একত্রীকরণের কাজকে আশীর্বাদ করছেন যেখানে ভাইরা অনিয়োজিত এলাকাগুলিতে সম্পূর্ণরূপে সাক্ষ্য দেওয়ার চেষ্টা করছেন।—মথি ২৪:১৪. (w92 4/1)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার