ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯২ ২/১ পৃষ্ঠা ৮-৯
  • তারা তাকে গ্রেপ্তার করতে অক্ষম হয়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • তারা তাকে গ্রেপ্তার করতে অক্ষম হয়
  • ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তারা তাঁকে বন্দী করতে অসমর্থ হয়
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • নীকদীমের কাছ থেকে শিক্ষা লাভ করুন
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “তখনও তাঁহার সময় উপস্থিত হয় নাই”
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • নীকদীমকে শিক্ষাদান
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
আরও দেখুন
১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯২ ২/১ পৃষ্ঠা ৮-৯

যীশুর জীবন ও পরিচর্য্যা

তারা তাকে গ্রেপ্তার করতে অক্ষম হয়

কুটিরপর্ব্বের উৎসব চলাকালীন, ধর্মীয় নেতারা পদাতিক সেনা পাঠায় যীশুকে গ্রেপ্তার করতে। তিনি লুকাবার চেষ্টা করেন না। যীশু জনসাধারণকে শিক্ষা দিতে থাকেন, ও বলেন: “আমি এখন অল্প কাল তোমাদের সঙ্গে আছি, তার পর, যিনি আমাকে পাঠাইয়াছেন, তাঁহার নিকটে যাইতেছি। তোমরা আমার অন্বেষণ করিবে, কিন্তু আমাকে পাইবে না; আর আমি যেখানে আছি, সেখানে তোমরা আসিতে পার না।”

যিহুদীরা বুঝতে পারে না তাই তারা পরস্পরকে জিজ্ঞাসা করে: “এ কোথায় যাইবে যে, আমরা ইহাকে পাইতে পারিব না? এ কি গ্রীকদের মধ্যে ছিন্নভিন্ন লোকদের নিকটে যাইবে, ও গ্রীকদিগকে উপদেশ দিবে? এ যে বলিল, ‘আমার অন্বেষণ করিবে, কিন্তু আমাকে পাইবে না, এবং আমি যেখানে আছি, সেখানে তোমরা আসিতে পার না’, এ কি কথা?” যীশু, অবশ্যই, তার আসন্ন মৃত্যু ও স্বর্গে পুনরুত্থান সম্বন্ধে বলছিলেন, যেখানে তার শত্রুরা তার সঙ্গে আসতে পারবে না।

উৎসবের সপ্তম ও শেষ দিন উপস্থিত হয়। উৎসবের প্রত্যেক দিন সকালে যাজক শিলোয়ামের জলাশয় থেকে নেওয়া জল ঢেলেছেন যাতে তা বেদীর গোড়ার দিকে গড়িয়ে যায়। সম্ভবত এই দৈনিক অনুষ্ঠানের কথা লোকেদের মনে করিয়ে দিয়ে, যীশু চেঁচিয়ে বলেন: “কেহ যদি তৃষ্ণার্ত্ত হয়, তবে আমার কাছে আসিয়া পান করুক। যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, ‘তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে।’”

আসলে, যীশু পবিত্র আত্মা সেচনের মহান ফল সম্বন্ধে বলছিলেন। আগামী বছর এই পবিত্র আত্মা সেচন ঘটে পঞ্চাশত্তমীর দিনে। সেখানে, জীবন্ত জলের নদী বইতে শুরু করে যখন ১২০ জন শিষ্য লোকেদের প্রতি পরিচর্য্যা শুরু করে। কিন্তু তখন পর্যন্ত্য কোন আত্মা নেই এই অর্থে যে যীশুর কোন শিষ্যই পবিত্র আত্মা দ্বারা অভিষিক্ত ও স্বর্গীয় জীবনে আমন্ত্রিত হয়নি।

যীশুর শিক্ষার উত্তরে কিছু লোক বলতে শুরু করে: “ইনি সত্যই সেই ভাববাদী,” হয়তো মোশীর থেকে মহান যে ভাববাদী আসার কথা প্রতিজ্ঞাত ছিল তার প্রতি ইঙ্গিত করে। অন্যেরা বলে: “ইনি সেই খ্রীষ্ট।” কিন্তু অন্যরা প্রতিবাদ জানায়: “খ্রীষ্ট কি গালীল হইতে আসিবেন? শাস্ত্রে কি বলে নাই, খ্রীষ্ট দায়ূদের বংশ হইতে, এবং দায়ূদ যেখানে ছিলেন, সেই বৈৎলেহম গ্রাম হইতে আসিবেন?”

তাই লোকেদের মধ্যে মতভেদ সৃষ্টি হল। কিছু লোক চায় যে যীশুকে গ্রেপ্তার করা হোক, কিন্তু কেউ তার গায়ে হাত দেয় না। যখন সেনাধ্যক্ষরা যীশুকে ছাড়াই ফেরত আসে, প্রধান যাজকেরা ও ফরীশীরা জিজ্ঞাসা করে: “তাহাকে আন নাই কেন?”

“এ ব্যক্তি যেরূপ কথা বলেন, কোন মানুষে কখনও এরূপ কথা কহে নাই,” সেনাধ্যক্ষরা উত্তরে বলে।

রাগে উত্তপ্ত হয়ে ধর্মীয় নেতারা বিদ্রুপ, ভুল অর্থ করা ও দুর্নাম করার আশ্রয় নেয়। তারা অবজ্ঞাপূর্বক বলে: “তোমরাও কি ভ্রান্ত হইলে? অধ্যক্ষদের মধ্যে কিম্বা ফরীশীদের মধ্যে কি কেহ উহাতে বিশ্বাস করিয়াছেন? কিন্তু এই যে লোকসমূহ ব্যবস্থা জানে না, ইহারা শাপগ্রস্ত।”

তখন, নীকদীম, একজন ফরীশী ও যিহুদী শাসক (অর্থাৎ, সানহেডড্রিনের একজন সদস্য) যীশুর পক্ষে বলতে সাহস করেন। আপনার হয়তো মনে থাকতে পারে যে আড়াই বছর আগে, নীকদীম রাত্রিবেলা যীশুর কাছে এসে তার বিশ্বাস প্রদর্শন করেছিলেন। এখন নীকদীম বলেন: “অগ্রে মানুষের নিজের কথা না শুনিয়া, ও সে কি করে, না জানিয়া, আমাদের ব্যবস্থা কি কাহারও বিচার করে?”

ফরীশীরা আরও রেগে যায় যে তাদের নিজেদের একজন যীশুর পক্ষ নিয়েছে। “তুমিও কি গালীলের লোক?” তারা ঠাট্টাপূর্বক জিজ্ঞাসা করে। “অনুসন্ধান করিয়া দেখ, গালীল হইতে কোন ভাববাদীর উদয় হয় না।”

যদিও শাস্ত্র সরাসরিভাবে বলে না যে গালীল থেকে একজন ভাববাদী উত্থাপিত হবে, খ্রীষ্টের সেখান থেকে আসার উল্লেখ আছে, যেখানে বলা হয় যে সেই এলাকায় “মহা-আলোক” দেখা যাবে। আর ভ্রমপূর্ণ ধারণার বিপরীতে, যীশু বৈৎলেহমে জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি দায়ূদের বংশধর ছিলেন। ফরীশীরা হয়তো তা জানত, কিন্তু যীশুর সম্বন্ধে যে ভুল ধারণা লোকেদের মধ্যে ছিল তা ছড়াবার জন্য হয়তো তারাই দায়ী। যোহন ৭:৩২-৫২; যিশাইয় ৯:১, ২; মথি ৪:১৩-১৭.

◆ উৎসবের প্রত্যেকদিন সকালে কি ঘটে, এবং যীশু কিভাবে এর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন?

◆ কেন সেনাধ্যক্ষরা যীশুকে গ্রেপ্তার করতে অক্ষম হয়, এবং ধর্মীয় নেতারা কিরূপ প্রতিক্রিয়া দেখায়?

◆ নীকদীম কে, যীশুর প্রতি তার মনোভাব কি, ও তার সহ-ফরীশীদের কাছে তিনি কিরূপ ব্যবহার পান?

◆ কি প্রমাণ আছে যে খ্রীষ্ট গালীল থেকে উত্থিত হবেন? (w88 4/15)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার