ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • gf পাঠ ৫ পৃষ্ঠা ৮-৯
  • ঈশ্বরের বন্ধুরা পরমদেশে বেঁচে থাকবেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বরের বন্ধুরা পরমদেশে বেঁচে থাকবেন
  • আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • এক উত্তম জীবনের প্রতিজ্ঞা
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পরমদেশ
    ২০১৩ সচেতন থাক!
  • “পরমদেশে দেখা হবে!”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • আপনার এক সুখী ভবিষ্যৎ হতে পারে!
    জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে
আরও দেখুন
আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন!
gf পাঠ ৫ পৃষ্ঠা ৮-৯

পাঠ ৫

ঈশ্বরের বন্ধুরা পরমদেশে বেঁচে থাকবেন

আজকে আমরা যেরকম পরিবেশে আছি, পরমদেশে সেরকম থাকবে না। ঈশ্বর কখনোই চাননি যে পৃথিবীতে সমস্যা ও দুঃখকষ্ট থাকুক। ভবিষ্যতে ঈশ্বর এই পৃথিবীকে পরমদেশ বানাবেন। পরমদেশ কীরকম হবে? আসুন আমরা দেখি যে এই বিষয়ে বাইবেল কী বলে:

ভাল লোকেরা থাকবেন। পরমদেশে ঈশ্বরের বন্ধুরা থাকবেন। তারা একে অন্যের ভালর জন্য কাজ করবেন। তারা ঈশ্বরের ধর্মপথে চলবেন এবং সেই মতো জীবনযাপন করবেন।—হিতোপদেশ ২:২১.

প্রচুর খাবার থাকবে। পরমদেশে কেউ না খেয়ে থাকবে না। কারণ বাইবেল বলে: “দেশমধ্যে [“পৃথিবীতে,” NW] . . . প্রচুর শস্য [অথবা খাবার] হইবে।”—গীতসংহিতা ৭২:১৬.

সুন্দর বাড়ি থাকবে ও কাজ করে আনন্দ পাওয়া যাবে। পরমদেশ পৃথিবীতে প্রত্যেক পরিবারের নিজের নিজের বাড়ি থাকবে। প্রত্যেকে কাজ করে সত্যিকারের আনন্দ পাবে।—যিশাইয় ৬৫:২১-২৩.

সারা পৃথিবীতে শান্তি থাকবে। লোকেরা আর লড়াই করবে না ও যুদ্ধে মারাও যাবে না। ঈশ্বরের বাক্য বলে: “[ঈশ্বর] . . . যুদ্ধ নিবৃত্ত করেন।”—গীতসংহিতা ৪৬:৮, ৯.

সকলের স্বাস্থ্য ভাল থাকবে। বাইবেল প্রতিজ্ঞা করে: “নগরবাসী [পরমদেশের] কেহ বলিবে না, আমি পীড়িত।” (যিশাইয় ৩৩:২৪) সেখানে কেউ খোঁড়া, অন্ধ, বধির বা বোবা থাকবে না।—যিশাইয় ৩৫:৫, ৬.

দুঃখকষ্ট ও মৃত্যু থাকবে না। ঈশ্বরের বাক্য বলে: “মৃত্যু আর হইবে না; শোক বা আর্ত্তনাদ বা ব্যথাও আর হইবে না; কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল।”—প্রকাশিত বাক্য ২১:৪.

দুষ্ট লোকেরা আর থাকবে না। যিহোবা প্রতিজ্ঞা করেন: “দুষ্টগণ দেশ [“পৃথিবী,” NW] হইতে উচ্ছিন্ন হইবে, বিশ্বাসঘাতকেরা তথা হইতে উন্মূলিত হইবে।”—হিতোপদেশ ২:২২.

লোকেরা একে অন্যকে ভালবাসবে ও সম্মান করবে। পরমদেশে অন্যায়, অত্যাচার, লোভ ও ঘৃণা থাকবে না। সমস্ত লোকেরা সেখানে মিলেমিশে থাকবে এবং ঈশ্বরের ধর্মপথে চলবে ও সেই মতো জীবনযাপন করবে।—যিশাইয় ২৬:৯.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার