ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g৯৯ ১০/৮ পৃষ্ঠা ৩০
  • আমাদের পাঠক-পাঠিকাদের থেকে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমাদের পাঠক-পাঠিকাদের থেকে
  • ১৯৯৯ সচেতন থাক!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আমাদের পাঠক-পাঠিকাদের থেকে
    ২০০০ সচেতন থাক!
  • আমাদের পাঠক-পাঠিকাদের থেকে
    ১৯৯৮ সচেতন থাক!
  • আমাদের পাঠক-পাঠিকাদের থেকে
    ২০০৫ সচেতন থাক!
১৯৯৯ সচেতন থাক!
g৯৯ ১০/৮ পৃষ্ঠা ৩০

আমাদের পাঠক-পাঠিকাদের থেকে

ধর্মীয় স্বাধীনতা আমি বেশ কয়েক বছর ধরে নিয়মিত সচেতন থাক! পত্রিকা পড়ি এবং আপনাদের লেখা “আপনার ধর্মীয় স্বাধীনতা—কি বিপদের মুখে?” (জানুয়ারি ৮, ১৯৯৯, ইংরেজি) ধারাবাহিক প্রবন্ধগুলোর জন্য ধন্যবাদ জানাতেই এটুকু লিখছি। আমি জানতাম যে মধ্য যুগে ইউরোপে ধর্মীয় স্বাধীনতা একেবারেই ছিল না আর ক্যাথলিক গির্জা সরকারকে কাজে লাগিয়ে লোকেদেরকে তাদের বিবেক এবং ধর্মীয় বিশ্বাস মেনে চলতে দিত না। কিন্তু, আজকে ফ্রান্সে যা হচ্ছে তা যখন আমি জানতে পারি তখন আমি মনে মনেই নিজেকে জিজ্ঞেস করি, ‘এই দেশ তো ধর্মীয় স্বাধীনতাকে স্বীকার করে, তবে কেন তারা লোকেদের স্বাধীনতা কেড়ে নিয়ে নিজেদের সুনাম নষ্ট করছে?’ এই পরিস্থিতির কোনরকম পরিবর্তন হল কি না দয়া করে আপনাদের লাখ লাখ পাঠক-পাঠিকাদের তা জানাবেন। আমি বিশ্বাস করি যে লোকেদেরকে তাদের ধর্ম পালন করার স্বাধীনতা দিয়ে ফ্রান্স অন্যান্য দেশের জন্য ভাল উদাহরণ রাখবে।

কে. কে., পুয়ের্টো রিকো

সাত ছেলেকে মানুষ করা জানুয়ারি ৮, ১৯৯৯ (ইংরেজি) সংখ্যায় বার্ট ও মার্গারেট ডিকম্যানের অভিজ্ঞতা ছাপানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। সত্যিই, এই প্রবন্ধ আমাদের তিন ছেলেমেয়েকে ঠিক মতো মানুষ করার ব্যাপারে অনেক উৎসাহ দিয়েছে, যাতে তারা উত্তম আধ্যাত্মিক আশীর্বাদগুলো পেতে পারে। আমাদের ছেলেমেয়েরাও প্রবন্ধটা পড়ে আনন্দ পেয়েছে। আমরা শুনতে পাই যে তারা একজন অন্যকে ডগের কথা বলাবলি করে, যাকে তার ভাগের কেক খেতে দেওয়া হয়নি! এমন উৎসাহজনক অভিজ্ঞতা ছাপানোর জন্য ধন্যবাদ।

এস. জে., ভারত

পবিত্র আত্মা “বাইবেলের দৃষ্টিভঙ্গি: ঈশ্বরের পবিত্র আত্মা কী?” (জানুয়ারি ৮, ১৯৯৯, ইংরেজি) নামে সুন্দর প্রবন্ধটার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। যদিও আমি বেশ কয়েক বছর ধরে একজন যিহোবার সাক্ষি কিন্তু আমি সবসময়ই যিহোবা ঈশ্বর সম্বন্ধে আরও বেশি কিছু জানতে চাই। এই প্রবন্ধে শিরোনামের প্রশ্নটার উত্তর খুব ভাল করে দেওয়া হয়েছে এবং সবকিছুই খুব সহজে বোঝা গিয়েছে। যিহোবা ও তাঁর কাজ আমি যত ভালভাবে জেনেছি, আমার হৃদয় তাঁর জন্য তত বেশি ভালবাসায় ভরে গিয়েছে।

ওয়াই, বি., রাশিয়া

সোনা আমি আপনাদের লেখা “সোনা—এর রহস্য” প্রবন্ধটা পড়েছি। (সেপ্টেম্বর ২২, ১৯৯৮, ইংরেজি) আপনারা লিখেছেন যে মিত্র বাহিনী ১৯৪৫ সালে জার্মানির সঙ্গে চুক্তি করার পর, জার্মানির কেইসারোডা লবণ খনিতে প্রচুর সোনা পেয়েছিল। কিন্তু আসলে মিত্র বাহিনী যুদ্ধ শেষ হওয়ার তিন সপ্তাহ আগেই লবণ খনিকে দখল করে নিয়েছিল।

জে. এস., জার্মানি

বিষয়টা পরিষ্কার করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। কেইসারডো খনিগুলোকে আসলে ১৯৪৫ সালের ৪ঠা এপ্রিল দখল করা হয়েছিল, জার্মানরা এর প্রায় এক মাস পর অর্থাৎ ১৯৪৫ সালের ৮ই মে চুক্তি করেছিল।—সম্পাদক.

দূরে থেকেও বিয়ের উদ্দেশ্যে মেলামেশা “যুবক-যুবতীদের জিজ্ঞাস্য . . . দূরে থেকেও কীভাবে আমি বিয়ের উদ্দেশ্যে মেলামেশা করতে পারি?” (জানুয়ারি ৮, ১৯৯৯, ইংরেজি) প্রবন্ধটা আমার কাছে অনেক দেরিতে এসেছে। আমি যুক্তরাষ্ট্রে থাকি আর ল্যাটিন আমেরিকার এক যুবকের সঙ্গে আমি চিঠিপত্র লেখা শুরু করেছিলাম। চিঠির মাধ্যমে কাউকে জানা ও নিজেকে জানানো—আমার জীবনে এর চেয়ে কঠিন অভিজ্ঞতা আর কিছু ছিল না। একজন ব্যক্তি যত সৎভাবেই নিজের সম্বন্ধে সবকিছু বলুক না কেন, চিঠি পড়ে সেই ব্যক্তিকে ঠিক করে জানা একেবারেই সম্ভব না। ছেলে ও মেয়ে যখন দূরে থাকে তখন তারা কল্পনা করতেই বেশি ভালবাসে। আমাদের বেলায় আমাদের সংস্কৃতি ছিল একেবারেই আলাদা। আর এরপর আমাদের সম্পর্ক যখন ভেঙে গিয়েছিল তখন আমার মনে হয়েছিল যে আমার বেঁচে থাকার আর কোন মানে হয় না। আমার পরিবারের ভালবাসা ও সহায়তার মাধ্যমে আমি নিজেকে সামলে নিতে পেরেছি।

এস. এইচ., যুক্তরাষ্ট্র

লযিহোবার সাক্ষিদের আন্তর্জাতিক সম্মেলনে গিয়ে এক মেয়ের সঙ্গে আমার পরিচয় হয় আর আমি তাকে চিঠি লিখতে শুরু করি। একজন ব্যক্তির চিন্তাভাবনা অন্যজনের কাছে জানানো খুবই কঠিন, বিশেষভাবে যখন সংস্কৃতি ও ভাষা আলাদা হয়। তাই আমি তার ভাষা শিখতে শুরু করেছি। টেপ রেকর্ড ব্যবহার করার পরামর্শটা খুবই ভাল। অনেক অনেক ধন্যবাদ।

এ. এস., জার্মানি

যুক্তরাষ্ট্রে এক আন্তর্জাতিক সম্মেলনে প্রাচ্যের এক বোনের সঙ্গে আমার পরিচয় হয়। আমি ভেবে পাচ্ছিলাম না যে আমি কী করে তার সঙ্গে যোগাযোগ করব। আমি প্রার্থনা করেছিলাম আর ঠিক কয়েক দিন পরই আমি এই চমৎকার প্রবন্ধটা পেয়েছি। আমি এটা কয়েকবার পড়েছি। এটা আমার সব প্রশ্নের উত্তর দিয়েছে।

জি. আর., ইতালি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার