ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g৯৪ ১/৮
  • বিশ্ব নিরীক্ষা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বিশ্ব নিরীক্ষা
  • ১৯৯৪ সচেতন থাক!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • জটিলতার কখন উদ্ভব হয়?
  • ব্যায়াম ও বয়স
  • বাঘের হাড়
  • লিঙ্গ ভার
  • অপরিহার্য চাঁদ
  • অস্তিত্ববিহীন নারীরা
  • চীনের হ্রাস প্রাপ্ত জন্মের হার
  • কমপিউটারের মাধ্যমে অনুবাদ
  • বৌদ্ধ পানশালা
  • আপনার হৃদপিণ্ডের জন্য একটু ওয়াইন
  • এক ব্যবহারিক অনুবাদ সহায়ক
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • প্রকৃত নিরাপত্তা—এক দুর্জ্ঞেয় লক্ষ্য
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৪ সচেতন থাক!
g৯৪ ১/৮

বিশ্ব নিরীক্ষা

জটিলতার কখন উদ্ভব হয়?

বহু বিবর্তনবাদীরা ধারণা করেন যে প্রাচীন জীবিত বস্তুগুলি ছিল সরল কিন্তু বছরের পর বছর তারা প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে হয়ত জটিল থেকে জটিলতর হয়েছে। সাম্প্রতিক গবেষণা আরও বেশি জটিল হওয়ার প্রতি অগ্রগতি দেখতে পাচ্ছে না। ডা. ড্যান ম্যাক্‌শে, একজন জীবাশ্ম বিজ্ঞানী, বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর শিরদাঁড়ার জীবাশ্ম পরীক্ষা করে দেখেন; অপর একটি পরীক্ষা শম্বুকজাতীয় জীবাশ্মের উপর করা হয়। দুটি পরীক্ষার একটিও জটিলতার প্রতি ক্রমবিবর্তন প্রকাশ করে না। এই জটিলতা বেঁচে থাকতে সাহায্য করে বলে তারা এমন কিছুও খুঁজে পাননি। দ্যা নিউ ইয়র্ক টাইমস অনুসারে বিশেষজ্ঞরা বলেন যে এই আবিষ্কার “বহু জীববিজ্ঞানীদের আশ্চর্যান্বিত করবে যারা সেই ধরনের প্রবণতার বিষয় চিন্তা করতেন।” টাইমস বলে: “ডা. ম্যাক্‌শে অনুসারে, জীববিজ্ঞান সম্বন্ধীয় বাস্তবতার প্রতিফলনের পরিবর্তে জটিলতার দিকে অগ্রসর হওয়ার ধারণা হয়ত বিবর্তনে কোন এক ধরনের প্রগতি দেখার বিজ্ঞানীদের ইচ্ছার এক প্রতিফলন।” (g93 9/22)

ব্যায়াম ও বয়স

ব্যায়াম করতে শুরু করার জন্য কি কোন বয়স সীমা আছে? পূর্ব যুক্তরাষ্ট্রের সম্প্রতি একটি গবেষণা অনুসারে, কোন বয়স সীমা নেই। দশ হাজারেরও বেশি পুরুষদের সমীক্ষা দেখায় যে তাদের বয়স যাই হোক না কেন তারা যখন “মাত্রাবদ্ধ সক্রিয়” ব্যায়াম করে তাদের গড় আয়ু বৃদ্ধি পায়। যারা ৪৫ এবং ৫৪ বছরের মধ্যে তারা যখন শুরু করে তারা বেশি উপকৃত হয়, তাদের প্রায় ১০ মাস জীবনায়ু বৃদ্ধি হয়। পঁয়ষট্টি থেকে চুয়াত্তর বছরের দলটি ছয় মাস এবং যারা ৭৫ থেকে ৮৪ বছরের তারা দুইমাস জীবনায়ু বৃদ্ধি করে। ডা. র্‌যাল্ফ এস. প্যাফেন্‌­বারগার, যিনি গবেষণা পরিচালনা করেন, তিনি বলেন এটি হল গড় হিসাব; সুতরাং, অনেকে অপরের থেকে বেশি উপকৃত হয়েছেন। প্রধান উপকার হল হৃদরোগ প্রতিরোধ করা। যাইহোক, যারা ব্যায়াম করেন তারা অন্যান্য রোগেও কম মারা যান। (g93 9/22)

বাঘের হাড়

পরম্পরাগত এশিয়ার ওষুধে বাঘের হাড়ের চাহিদার জন্য জগতের বাঘের সংখ্যার ক্রমাগত হ্রাসের আশঙ্কা দেখা দিয়েছে, বলে ব্রিটিশ চিকিৎসা পত্রিকা দ্যা ল্যানসেট্‌। ব্র্যাঘ্র সংক্রান্ত উৎপাদনগুলির ব্যবসা রোধ করার আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও বাঘের হাড় দ্রাক্ষারস, ওষুধ এবং মিশ্র পদার্থে (মধু বা সিরাপের সাথে মিশ্রিত ঔষধ জাতীয় চূর্ণ) মিশিয়ে ব্যাপকভাবে বিক্রি করা হয়। এশিয়ার মাত্র একটি দেশই ১৯৯১ সালে ১৫,০৭৯ বাক্স বড়ি, ৫,২৫০ কেজি মিশ্রিত পদার্থ এবং ৩১,৫০০ বোতল বাঘের হাড় মিশ্রিত দ্রাক্ষারস রপ্তানি করে বলে অভিযোগ করা হয়। হিসাব করে দেখা হয় যে জগদ্ব্যাপী এখন বাঘ রয়েছে মাত্র প্রায় ৬,০০০. (g93 9/22)

লিঙ্গ ভার

“তৃতীয় বিশ্বে প্রায়ই, নারীর বেঁচে থাকা দায় হয়ে ওঠে,” বলে শুরু করে দ্যা ওয়াশিংটন্‌ পোস্ট-এর সম্প্রতি এক ধারাবাহিক রিপোর্ট। দ্যা পোস্ট-এর সংবাদদাতারা বলেন আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকার দরিদ্র্য অঞ্চলের বহু নারীদের সাক্ষাৎকার নেওয়ার পর, তারা দেখেন যে, “সংস্কৃতি, ধর্ম এবং আইনকানুন প্রায়ই তাদের মুখ্য মানব অধিকার থেকে বঞ্চিত করে এবং অনেকসময় তাদের মানুষের অধম স্থানে নিযুক্ত করে।” উদাহরণস্বরূপ, হিমালয় অঞ্চলের এক গ্রামে, নারীরা ৫৯ শতাংশ কাজ করে, দিনে ১৪ ঘন্টা শ্রম করে এবং প্রায়ই তারা তাদের ওজনের থেকে ১.৫ গুণ বেশি ওজন বয়ে নিয়ে যায়। একটি গবেষণা দেখায় যে “দুই বা তিনবার গর্ভবতী হওয়ার পর . . . , তাদের আর শক্তি থাকে না, তারা দুর্বল হতে থাকে, তিরিশ বছরের শেষের দিকে তারা বিধ্বস্ত, বৃদ্ধা এবং ক্লান্ত হয়ে যায় এবং শীঘ্রই মারা যায়।” কন্যা সন্তানদের সাধারণত কম খাওয়ান হয়, স্কুল ছাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি কাজে লাগিয়ে দেওয়া হয় এবং চিকিৎসা ক্ষেত্রে ছেলেদের থেকে কম দৃষ্টিপাত দেওয়া হয়। শিশুকন্যাকে এক ব্যয়সাপেক্ষ বোঝা বলে মনে করে বহু স্ত্রীলোকেরা তাদের নিধন করে। সংবাদদাতারা লক্ষ্য করেন যে দক্ষিণ ভারতের গ্রামাঞ্চলে শিশু হত্যার একটি সাধারণ উপায় হল শিশুর গলাতে গরম মুরগির স্যুপ ঢেলে দেওয়া। যখন এক পুলিশ সচিবকে জিজ্ঞাসা করা হয় যে এইরূপ অপরাধের কোন শাস্তি হয় কি না, তিনি বলেন: “আরও বেশি গুরুতর বিষয়গুলি আছে। খুব কম ঘটনাই আমাদের নজরে আসে। খুব কম লোকেই এই বিষয়ে চিন্তা করে।” (g93 9/22)

অপরিহার্য চাঁদ

পৃথিবীকে জীবনোপযোগী করে তুলতে উল্লেখযোগ্য বিষয়গুলির তালিকার মধ্যে জ্যোতির্বিজ্ঞানীদের হয়ত আর একটি বিষয়কে যোগ দিতে হবে: চাঁদ। রাতের আকাশে শোভাময় আলো দান করা এবং জোয়ারভাটা সৃষ্টি করা ছাড়াও আমাদের উপগ্রহ আরও কিছু করে থাকে। ফরাসী জ্যোতির্বিজ্ঞানীদের কমপিউটার গবেষণানুসারে এটি পৃথিবীর তির্যকগতিকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে, অর্থাৎ, পাক খাওয়ার অক্ষ বিন্দুতে তা কতটা ডিগ্রি কাত অবস্থায় থাকে। মঙ্গল গ্রহের এত বড় জ্যোতি না থাকাতে, সময়ক্রমে আপাতভাবে তার কাত হওয়ার ডিগ্রি ১০ থেকে ৫০ ডিগ্রি সরে এসেছে। স্থৈর্যের এই অভাব হয়ত আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের কারণ হয়েছে, যার ফলে মেরুঅঞ্চলের হিম গলে যাচ্ছে ও আবার হিমায়িত হচ্ছে। কমপিউটার গবেষণা প্রকাশ করে যে চাঁদ ছাড়া, যা বাধাস্বরূপ প্রভাব প্রদর্শন করে থাকে, পৃথিবীর তির্যকগতি হয়ত প্রায় ৮৫ ডিগ্রি সরে যেত। সুতরাং, ফরাসী জ্যোতির্বিজ্ঞানীরা এই পরিসমাপ্তিতে আসেন: “চাঁদকে পৃথিবীর সম্ভাব্য আবহাওয়া নিয়ন্ত্রণকারী হিসাবে একজন বিবেচনা করতে পারে।” (g93 9/22)

অস্তিত্ববিহীন নারীরা

উন্নত দেশগুলিতে, যেমন ব্রিটেন, ফ্রান্স, সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রে নারীর সংখ্যা পুরুষের থেকে বেশি তাদের অনুপাত হল নারীর সংখ্যা ১০৫ হলে পুরুষের সংখ্যা ১০০. কিন্তু ইউ এন পরিসংখ্যান দেখায় যে এশিয়াতে লক্ষ লক্ষ নারীরা নিরুদ্দেশ। উদাহরণস্বরূপ, আফগানিস্তান এবং বাংলাদেশে প্রতি ১০০ জন পুরুষ পিছু মাত্র ৯৪ জন নারী আছে, ভারতের আছে ৯৩ জন এবং পাকিস্তানের আছে ৯২ জন। চীনের আধিকারিক সংখ্যা দেখায় প্রতি ১০০টি মেয়ে পিছু এক থেকে দুই বছরের মধ্যে ১১৪টি ছেলে রয়েছে? কেন এই পার্থক্য? “বিশেষজ্ঞরা প্রাণ-ঘাতী বৈষম্যের বিষয়টি তুলে ধরেন যা নারীদের সহ্য করতেই হয় এবং পুরুষদের থেকে তাদের বেঁচে থাকার সুযোগকে হ্রাস করে: লিঙ্গ বিচার করে গর্ভপাত ও শিশুহত্যা, নিচু মানের পুষ্টি ও স্বাস্থ্যের যত্ন, বহুবার গর্ভধারণ এবং প্রচণ্ড দৈহিক শ্রম,” বলে দ্যা ওয়াশিংটন পোস্ট। তাছাড়া কিছু সংস্কৃতিতে, পুরুষ লোক­গণনাকারী হয় নারীদের অবজ্ঞা করে বা নারীদের সাথে তাদের কথা বলতে দেওয়া হয় না। আর কিছু পিতারা লজ্জাবোধ করেন কারণ তাদের ছেলের থেকে মেয়ের সংখ্যা বেশি, তাদের কতগুলি ছেলে বা মেয়ে আছে সে সম্বন্ধে মিথ্যা কথা বলে। (g93 10/8)

চীনের হ্রাস প্রাপ্ত জন্মের হার

উনিশশো বিরানব্বইয়ের পরিসংখ্যান দেখায় সবচেয়ে নিম্ন জন্মের হার যা চীনে আগে কখনও রেকর্ড করা হয়নি​—⁠প্রতি ১,০০০ জনের পিছু ১৮.২ জন্ম, যা ১৯৮৭ সালে ছিল ২৩.৩৩, বলে দ্যা নিউ ইয়র্ক টাইমস। যদিও তারা আশা করেনি যে ২০১০ সালের আগে তাদের লক্ষ্যে পৌঁছাবে, কিন্তু তারা লক্ষ্যে পৌঁছায়, “কারণ রাজনৈতিক দলগুলি ও প্রতিটি স্তরের সরকারি কর্মচারিরা পরিবার পরিকল্পনার প্রতি বেশি মনোযোগ দেন এবং বেশি কার্যকারী উপায়­গুলি গ্রহণ করেন,” বলেন পেন্‌ পেইয়ুন, রাজ্য পরিবার পরিকল্পনা কমিশন মন্ত্রী। এই কার্যক্রমের মধ্যে স্থানীয় সচিবদের ব্যক্তিগতভাবে দায়িত্ব দেওয়া হয় তাদের এলাকার জন্মের সংখ্যা কমাবার জন্য এবং তারা যদি তা করতে অসমর্থ হন তাহলে তাদের শাস্তিও হতে পারত। বহু ক্ষেত্রে এর অর্থ হল যে সকল নারীদের ছেলেমেয়ে আছে তাদের বাধ্যবাধকতা হিসাবে ­নির্বীজকরণ করতে হয় এবং যারা অননুমত জন্ম দান করে তাদের প্রচুর জরিমানা দিতে হয়। যখন গ্রামবাসীরা এই জরিমানা দিতে পারে না তখন তাদের জিনিসপত্র হয় বাজেয়াপ্ত বা ভেঙ্গে চুরমার করা হয় এবং তাদের ঘরগুলিকে প্রায় ভেঙ্গে দেওয়া হয়। ইতিমধ্যেই বিশ্বের জনসংখ্যার ২২ শতাংশ চীনের ১১৭ কোটি জনসংখ্যা নিয়ে গঠিত। (g93 10/8)

কমপিউটারের মাধ্যমে অনুবাদ

যেটিকে সবচেয়ে প্রথম বলে বর্ণনা করা যায়, জাপান, জার্মানী ও যুক্তরাষ্ট্রের গবেষণাকারীদের মধ্যে টেলিফোনের মাধ্যমে আলোচনা কমপিউটার সম্প্রতি অনুবাদ করে। কথা বলার সময়, কিয়োটো, মিউনিখ্‌ ও পিটস্বার্গ-এর বিজ্ঞানীরা তাদের কথাবার্তা দৈনন্দিন ব্যবহার্য ৫৫০টি শব্দ এবং সম্মেলন ও হোটেল বুকিং-এর ১৫০টি বিশেষ পদগুলির মধ্যে সীমিত রাখে। একমাত্র এই কথাগুলিই কমপিউটরের প্রগ্র্যাম বুঝতে পারে ও অনুবাদ করতে পারে। মিউনিখের সিইউটডয়েশে সিটুন্‌ নামক সংবাদপত্র বলে যে বিজ্ঞানীরা “একটি অনুবাদ কমপিউটারের উপর একসঙ্গে কাজ করছে যা বিভিন্ন দেশ থেকে সম্মেলনে যোগদানকারীদের বুকিং সম্বন্ধে দেখাশোনা করবে এবং সাধারণ প্রশ্নের উত্তর দেবে।” (g93 9/22)

বৌদ্ধ পানশালা

পথভ্রষ্ট মেষদের কাছে আবার বৌদ্ধ ধর্ম ফিরিয়ে আনার প্রচেষ্টায়, বৌদ্ধ পুরোহিতেরা, জাপানের ওসাকায় একটি পানশালা খোলেন। আসাহি ইভনিং নিউজ্‌ একজন পুরোহিতের কথা উদ্ধৃত করে, “প্রাচীনকালে বিভিন্ন ধরনের লোকেরা মন্দিরে একত্রিত হত, খাদ্য গ্রহণ ও পান করার সময় কথাবার্তা বলত। শত শত বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে বৌদ্ধ ধর্ম লোকেদের কাছ থেকে পৃথক হয়ে যায়।” পনেরো জন পুরোহিত, যাদের মধ্যে অনেকেই কম বয়স্ক, তারা পানশালার মালিক হিসাবে অংশ গ্রহণ করেন এবং ক্রেতাদের সাথে পান করে থাকেন। “মন্দির শব্দের বাস্তব অর্থ অনুসারে আমাদের পানশালা হল এক প্রকৃত মন্দির কারণ সেখানে আপনি পুরোহিতের সাথে খোলাখুলিভাবে কথা বলতে পারেন,” বলেন পরিচালক। ধূপধুনো জ্বলে এবং ধর্মীয় প্রতীকগুলি দেওয়ালে ঝোলানো থাকে। আবহ সঙ্গীত হল রক্‌। (g93 9/22)

আপনার হৃদপিণ্ডের জন্য একটু ওয়াইন

লাল ওয়াইন মাত্রাবদ্ধভাবে গ্রহণ করলে হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয়। কিছু সময়ের জন্য বিজ্ঞানীরা বিচলিত হয়ে পড়েন এই ­বিষয়ের প্রতি যাকে বলা হয় “ফ্রেঞ্চ আত্মবিরোধী সত্য।” সাধারণ ফরাসী ব্যক্তির খাদ্য­দ্রব্যেতে যদিও বা সংপৃক্ত চর্বি-জাতীয় ­পদার্থের পরিমাণ কম থাকে না, যার ফলে কার্ডিয়োভাস­কুলার সমস্যা দেখা দেয়, তবুও শিল্পসমৃদ্ধ পশ্চিমে ফরাসী ব্যক্তিদের করোনারী হৃদরোগে মারা যাওয়ার হার খুব কম। প্যারিস সংবাদপত্র লা ফিগারো অনুসারে, যেটি ব্রিটিশ চিকিৎসা পত্রিকা দ্যা ল্যান্সেট-এ প্রকাশিত রির্পোটকে উল্লেখ করছিল, তা বলে যে বিজ্ঞানীরা মনে করেন যে এর কারণ কিছুটা লাল ওয়াইনের সঙ্গে জড়িত আছে যা ফরাসীরা সাধারণত তাদের খাবারের সাথে পান করে থাকেন। লাল ওয়াইনে থাকা অম্লজাতীয় পদার্থকে বলা হয় ফিনলস্‌, তা তথা-কথিত মন্দ কলেস্টেরল্‌কে (এলডিএল) ধমনীর মধ্যে চর্বিজাতীয় পদার্থ জমা হতে বাধা দেয় যার জন্য হার্ট আ্যটাক হয়ে থাকে। লা ফিগারো আরও বলে যে এই ফিনলস্‌ হল ওয়াইনের মধ্যে মদ্যজাতীয় বস্তু নয় এবং যদি দিনে ০.২৫ লিটার নেওয়া হয় তাহলে আ্যলকোহল ভালোর থেকে বেশি মন্দ করবে। (g93 9/22)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার