ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mrt প্রবন্ধ ৮৮
  • যুদ্ধ—ঈশ্বরের রাজ্য যা করবে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যুদ্ধ—ঈশ্বরের রাজ্য যা করবে
  • অন্যান্য বিষয়
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যুদ্ধ কি কখনো শেষ হবে?—এই বিষয়ে বাইবেল কী বলে?
    অন্যান্য বিষয়
  • অসৎ নেতা—ঈশ্বরের রাজ্য যা করবে
    অন্যান্য বিষয়
  • রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে
    অন্যান্য বিষয়
  • যুদ্ধে কি শুধু কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, না কি আরও কিছু?
    অন্যান্য বিষয়
আরও দেখুন
অন্যান্য বিষয়
mrt প্রবন্ধ ৮৮
একজন ব্যক্তি যুদ্ধ কবলিত একটা রাস্তায় তার সাইকেল ঠেলে নিয়ে যাচ্ছে, যেখানে চারিদিকে ধ্বংসাবশেষ এবং যুদ্ধের গাড়ির ভাঙা অংশ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

Chris McGrath/Getty Images

যুদ্ধ—ঈশ্বরের রাজ্য যা করবে

যুদ্ধ সারা পৃথিবীতে দিনের পর দিন আরও বেশি ক্ষতি করে চলেছে আর এর ফলে মানুষ এমন কষ্ট ও দুঃখ ভোগ করছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। কিছু রিপোর্ট লক্ষ করুন:

  • “বিগত ২৮ বছরের তুলনায় গত বছর প্রচুর লোক যুদ্ধে মারা গিয়েছে, বিশেষ করে ইথিওপিয়া এবং ইউক্রেনের যুদ্ধে।”—অসলো আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠান, ৭ জুন, ২০২৩।

  • “বিভিন্ন যুদ্ধের মধ্যে ইউক্রেনের যুদ্ধ ২০২২ সালে আরও ভয়াবহ আকার ধারণ করেছে। গত বছর পুরো পৃথিবীতে রাজনৈতিক দৌরাত্ম্য ২৭ শতাংশ বেড়ে গিয়েছে আর ১৭০ কোটি লোক এই দৌরাত্ম্যের শিকার হয়েছে।”—দি আর্মড কনফ্লিক্ট লোকেশন এণ্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট (এসিএলইডি), ৮ ফেব্রুয়ারি, ২০২৩।

বাইবেল আমাদের আশার আলো দেখায়। এটি বলে, “স্বর্গের ঈশ্বর এক রাজ্য স্থাপন করিবেন, তাহা কখনও বিনষ্ট হইবে না।” (দানিয়েল ২:৪৪) এই রাজ্য অর্থাৎ সরকার যখন শাসন করবে, তখন ঈশ্বর “পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত যুদ্ধ নিবৃত্ত” বা শেষ করবেন।—গীতসংহিতা ৪৬:৯.

ঈশ্বরের রাজ্য কী?

ঈশ্বরের রাজ্য কী? শিরোনামের “প্রহরীদুর্গ” পত্রিকা

আমরা আপনাদের প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যাটা পড়ে দেখার জন্য আমন্ত্রণ জানাই, যেটার শিরোনাম হল, “ঈশ্বরের রাজ্য কী?” সেখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর জানুন, যেমন:

  • ঈশ্বরের রাজ্যের রাজা কে?

  • কখন ঈশ্বরের রাজ্য পৃথিবীতে শাসন করবে?

  • ঈশ্বরের রাজ্য কী সম্পাদন করবে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার