Ismail Sen/Anadolu Agency via Getty Images
জেগে থাকুন!
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প—এই সম্বন্ধে বাইবেল কী বলে?
সোমবার, ফেব্রুয়ারি ৬, ২০২৩ সালে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়।
“সোমবার তুরস্ক ও সেইসঙ্গে সিরিয়ার উত্তর-পশ্চিম এলাকাগুলোতে এক ভয়াবহ ভূমিকম্পের কারণে ৩,৭০০-রও বেশি লোক তাদের প্রাণ হারিয়েছে। হাড় কাঁপানো শীতের কারণে যাদের বাড়ি তছনছ হয়ে গিয়েছে এবং যারা আহত হয়েছে, তাদের সমস্যা আরও বেড়ে গিয়েছে। এই খারাপ আবহাওয়ার কারণে সেই লোকদের কাছে পৌঁছে সাহায্য করাও অনেক কঠিন হয়ে গিয়েছে।”—রয়টার্স, ফেব্রুয়ারি ৬, ২০২৩.
এই সব খবর পড়ে আমরা খুব কষ্ট পাই। তবে, এই কঠিন পরিস্থিতিতে আমরা এই আস্থা রাখতে পারি যে, যিহোবা আমাদের সাহায্য করবেন কারণ তিনি “সমস্ত সান্ত্বনার ঈশ্বর।” (২ করিন্থীয় ১:৩) তিনি আমাদের ‘সান্ত্বনা’ দেন, যেটার মাধ্যমে আমরা “প্রত্যাশা লাভ করি।”—রোমীয় ১৫:৪.
বাইবেল থেকে আমরা জানতে পারি:
ভূমিকম্প সম্বন্ধে আগে থেকে কী বলা আছে।
আমরা কীভাবে সান্ত্বনা ও প্রত্যাশা লাভ করতে পারি।
ঈশ্বর কীভাবে খুব শীঘ্রই সমস্ত দুঃখকষ্ট শেষ করে দেবেন।
এই বিষয়ে আরও জানার জন্য নীচে দেওয়া প্রবন্ধগুলো পড়ুন:
a যিহোবা হল ঈশ্বরের ব্যক্তিগত নাম।—গীতসংহিতা ৮৩:১৮.