ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w26 এপ্রিল পৃষ্ঠা ৩২
  • বাইবেলের দৃষ্টান্তগুলো বোঝার চেষ্টা করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বাইবেলের দৃষ্টান্তগুলো বোঝার চেষ্টা করুন
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৬
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৬
w26 এপ্রিল পৃষ্ঠা ৩২

অধ্যয়নের জন্য পরামর্শ

বাইবেলের দৃষ্টান্তগুলো বোঝার চেষ্টা করুন

বাইবেলের মধ্যে অনেক ধরনের দৃষ্টান্ত পাওয়া যায়। তবুও যারা বাইবেল পড়ে, তাদের মধ্যে অনেকে সেগুলো সঠিকভাবে বুঝতে পারে না। (মথি ১৩:১৩) কীভাবে আপনি বাইবেলের দৃষ্টান্তগুলো সঠিকভাবে বুঝতে পারবেন? এই উপায়গুলো কাজে লাগানোর চেষ্টা করুন:

  • মূল বিষয়টা এবং শব্দচিত্র শনাক্ত করুন। বাইবেলের দৃষ্টান্তগুলো সাধারণত মূল বিষয়টার সঙ্গে শব্দচিত্রের একটা তুলনা করে। উদাহরণ স্বরূপ, প্রকাশিত বাক্য ৩:৩ পদ যিশুর আগমনকে (মূল বিষয়টাকে) একটা চোর আসার (শব্দচিত্রের) সঙ্গে তুলনা করে।

  • মূল বিষয় ও শব্দচিত্রের মধ্যে কতটা মিল রয়েছে, সেটা দেখুন। এটা নিয়ে চিন্তা করুন যে, কেন একটা বিষয়কে আরেকটা বিষয়ের সঙ্গে তুলনা করা হয়েছে এবং সেগুলোর মধ্যে কোন কোন মিল রয়েছে।

  • সঠিক উপসংহারে আসুন। যখন মূল বিষয়ের সঙ্গে শব্দচিত্রের কোনো মিল থাকে, তখন অনেকসময় আমরা ভুল উপসংহারে পৌঁছোতে পারি। আগের উদাহরণ অনুযায়ী, যিশু কোনো কিছু চুরি করার জন্য আসবেন না। এর পরিবর্তে, প্রসঙ্গ দেখায় যিশু এমনভাবে আসবেন, ঠিক যেমন একটা চোর কাউকে না জানিয়ে বা না বলে হঠাৎ করে বাড়ির মধ্যে ঢুকে পড়ে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার