ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w25 নভেম্বর পৃষ্ঠা ৩০
  • নিপীড়িত মহিলাদের জন্য সাহায্য

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • নিপীড়িত মহিলাদের জন্য সাহায্য
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • নারীদের নিরাপত্তা—এই বিষয়ে বাইবেল যা বলে
    অন্যান্য বিষয়
  • অধ্যয়নের জন্য পরামর্শ
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
  • সাহায্য লাভ করুন
    ২০২০ সজাগ হোন!
  • কোথায় জীবনের বড়ো বড়ো প্রশ্নের উত্তর পেতে পারি?
    কোথায় জীবনের বড়ো বড়ো প্রশ্নের উত্তর পেতে পারি?
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
w25 নভেম্বর পৃষ্ঠা ৩০
একজন বোন একটি মহিলাকে “নারীদের নিরাপত্তা​—⁠এই বিষয়ে বাইবেল যা বলে” শিরোনামের প্রবন্ধের একটা কপি দিচ্ছেন।

নিপীড়িত মহিলাদের জন্য সাহায্য

“ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মেয়ে নির্যাতনের শিকার হচ্ছে। আপনিও কি তাদের মধ্যে একজন? কেন আপনার নিরাপত্তার বিষয়টা ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ আর তিনি নারীদের উপর করা এই অবিচার কীভাবে দূর করবেন, তা জানুন।”

Jw.org ওয়েবসাইটে দেওয়া “নারীদের নিরাপত্তা—এই বিষয়ে বাইবেল যা বলে” শিরোনামের প্রবন্ধ এভাবে শুরু হয়। এই প্রবন্ধের শেষে একটা লিংক রয়েছে, যেটার উপর ক্লিক করলে আমরা এই প্রবন্ধ ডাউনলোড করতে পারব। এরপর এটার প্রিন্ট নিয়ে আমরা চার ভাগে ভাঁজ করে, একটা ট্র্যাক্ট বানাতে পারি। আমেরিকায় স্টেসি নামে একজন বোন বলেন, “আমি এর অনেকগুলো কপি প্রিন্ট করি এবং আরেকজন বোনকে সঙ্গে নিয়ে আমার মণ্ডলীর এলাকায় অবস্থিত একটা মহিলা আশ্রমে ট্র্যাক্টগুলো নিয়ে যাই।”

সেখানকার একজন মহিলা কর্মী আরও বেশি করে ট্র্যাক্টের কপি চান, যাতে আশ্রমে থাকা সবাইকে সেগুলো তিনি বিতরণ করতে পারেন। এর ফলে, আরও ৪০টা ট্র্যাক্ট এবং ৩০টা jw.org কনট্যাক্ট কার্ড বিতরণ করা হয়। পরে আমাদের বোনেরা আবার যখন সেখানে ফিরে গিয়েছিল, তখন আশ্রমের ম্যানেজার বোনদের বলেছিল যে, কীভাবে বাইবেল অধ্যয়ন করানো হয়, সেটা তারা আশ্রমে থাকা মহিলাদের দেখাতে পারে কি না।

স্টেসি এবং আরও দু-জন বোনেরও একই অভিজ্ঞতা হয়, যখন তারা আরেকটা আশ্রমে গিয়ে পাঁচটা কপি বিতরণ করে এবং সেখান থেকে আরও বেশি কপির অনুরোধ আসে। সেই আশ্রমের একজন মহিলা কর্মী জানান, “এই লিফলেট এখানে অনেক মহিলাকে সাহায্য করবে।” তিনি আরও বলেন, “এটা আমাদের খুবই প্রয়োজন।” এরপর বোনেরা যখন সেখানে আবারও ফিরে যায়, তখন সেই আশ্রমের কিছু মহিলা সেখানে জড়ো হয় এটা দেখতে যে, কীভাবে বাইবেল অধ্যয়ন করা হয় আর এদের মধ্যে দু-জন সপ্তাহের শেষে কিংডম হলে আমাদের যে-সভা হয়, সেখানে যোগ দেওয়ার আগ্রহ দেখায়।

বোন স্টেসি বলেন, “আমরা এটা দেখে খুবই অবাক হই যে, এই চমৎকার প্রবন্ধ পড়ে লোকেরা কতটা খুশি হয়েছিল। আমরা যখন এটার প্রিন্ট নিয়ে চার ভাগে ভাঁজ করে একটা ট্র্যাক্ট তৈরি করেছিলাম, তখন এটার মাধ্যমে আমরা সেই মহিলাদের কাছে ভালোভাবে সুসমাচার জানাতে পেরেছিলাম, যাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল। আর যখন আমরা দেখেছিলাম যে, সেই মহিলারা কত আনন্দের সঙ্গে ট্র্যাক্ট নিয়েছিল, তখন সেটা দেখে আমরা খুব খুশি হয়েছিলাম। আমরা এই জন্যও খুব খুশি যে, আমরা যখন পরেও লোকদের সুসমাচার জানানোর জন্য প্রচেষ্টা করব, তখন যিহোবা আমাদের প্রচেষ্টায় আশীর্বাদ করবেন।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার