মার্চ ২৩-২৯
যিশাইয় ৪৮-৪৯
গান ৮৯ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
১. যিহোবার কথা শোনার এবং পালন করার উপকারিতা
(১০ মিনিট)
যিহোবা তাঁর সেবকদের শিক্ষা দেন (যিশা ৪৮:১৭; চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ৩৫ বিষয় ১)
আমাদের যিহোবার কথা শোনার এবং তা পালন করার সিদ্ধান্ত নেওয়া উচিত (যিশা ৪৮:১৮ক; বাইবেলের প্রশ্নের উত্তর প্রবন্ধ ৪৪ অনু. ২-৩)
এর ফলে আমাদের শান্তি “নদীর মতো” হবে এবং আমরা “সমুদ্রের ঢেউয়ের মতো” সঠিক কাজ করে চলতে পারব (যিশা ৪৮:১৮খ; ঈশ্বরের প্রেম ২২৭ অনু. ৮)
শব্দের অর্থ: “শান্তি” শব্দের জন্য যে-ইব্রীয় শব্দ ব্যবহার করা হয়, সেটার অর্থ ভালো স্বাস্থ্য, সুরক্ষা, শক্তি, বন্ধুত্ব ও পূর্ণতাও হতে পারে।
২. অমূল্য রত্ন
(১০ মিনিট)
যিশা ৪৮:১৭—নিজের চিন্তাভাবনার উপর নির্ভর করার পরিবর্তে কেন আমাদের যিহোবার উপর নির্ভর করতে হবে? (প্রহরীদুর্গ ২৫.০২ ১৭ অনু. ১২)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?
৩. বাইবেল পাঠ
(৪ মিনিট) যিশা ৪৮:৯-২০ (শিক্ষা দেওয়া পাঠ ১১)
৪. কথাবার্তা শুরু করার জন্য
(৩ মিনিট) সুযোগ বুঝে প্রচার। একজন নিষ্ক্রিয় আত্মীয়কে বিশেষ বক্তৃতা এবং স্মরণার্থ সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। (লোকদের ভালোবাসুন পাঠ ৫ বিষয় ৩)
৫. পুনর্সাক্ষাৎ করার সময়
(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সেই ব্যক্তি স্মরণার্থ সভায় যোগ দিতে চান। তাকে বলুন যে, সেখানে কী কী হবে। (লোকদের ভালোবাসুন পাঠ ৯ বিষয় ৩)
৬. পুনর্সাক্ষাৎ করার সময়
(৫ মিনিট) সুযোগ বুঝে প্রচার। আগ্রহী ব্যক্তি স্মরণার্থ সভায় যোগ দেন। বক্তৃতা শেষ হওয়ার পর তার প্রশ্নের উত্তর দিন। (লোকদের ভালোবাসুন পাঠ ৮ বিষয় ৩)
গান ১০৭
৭. বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন থেকে উপকার লাভ করুন
(১৫ মিনিট) আলোচনা।
প্রতি বছর স্মরণার্থ সভায় যোগ দেওয়ার মাধ্যমে আমরা এটা দেখাই, যিহোবা মুক্তির মূল্যের যে-ব্যবস্থা করেছেন, সেটার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। সেইসঙ্গে আমরা যিশুর আজ্ঞার বাধ্য হই। (লূক ২২:১৯) শুধু তা-ই নয়, এই সময় আমাদের এটাও মনে করিয়ে দেওয়া হয় যে, যিহোবা ও তাঁর পুত্র আমাদের কতটা ভালোবাসেন। (গালা ২:২০; ১যোহন ৪:৯, ১০) কীভাবে আমরা স্মরণার্থ সভার জন্য আমাদের হৃদয়কে প্রস্তুত করতে পারি এবং মুক্তির মূল্যের প্রতি আমাদের কৃতজ্ঞতাকে বৃদ্ধি করতে পারি? কীভাবে আমরা এমনটা করার জন্য আগ্রহী ব্যক্তিদেরও সাহায্য করতে পারি?
স্মরণার্থ বাইবেল পাঠে দেওয়া শাস্ত্রপদগুলো প্রতিদিন পড়ুন
মুক্তির মূল্য যিহোবা ও যিশুর কাছ থেকে পাওয়া এক উপহার। আপনি কীভাবে আপনার জীবনধারার মাধ্যমে এই উপহারের প্রতি কৃতজ্ঞতা দেখাতে পারেন, তা নিয়ে গভীরভাবে চিন্তা করুন
স্মরণার্থ সভার অভিযানে উদ্যোগের সঙ্গে অংশ নিন। আপনার আত্মীয়স্বজন, পরিচিত ব্যক্তি এবং এলাকার অন্য ব্যক্তিদের বিশেষ বক্তৃতা এবং স্মরণার্থ সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান
স্মরণার্থ সভায় আসা সমস্ত ব্যক্তিকে সাদরে এবং হাসিমুখে আমন্ত্রণ জানান। নিশ্চয়ই, আপনি সেই ব্যক্তিদের প্রতি বিশেষ মনোযোগ দেবেন, যাদের আপনি আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু, সেই ব্যক্তিদেরও সাহায্য করুন, যারা অন্যদের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছে। আপনি আমন্ত্রিত ব্যক্তিদের আপনার সঙ্গে বসার জন্যও বলতে পারেন
কেউ যদি কোনো প্রশ্ন করে, তা হলে তাকে উত্তর দেওয়ার চেষ্টা করুন
নিষ্ক্রিয় ব্যক্তিদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকুন। প্রাচীনেরা সেই ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর জন্য বিশেষ মনোযোগ দেবেন, যাদের মণ্ডলী থেকে বের করে দেওয়া হয়েছে
যিশু ‘যাহা হারাইয়া গিয়াছিল, তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে আসিয়াছিলেন‘ শিরোনামের ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:
নিষ্ক্রিয় ব্যক্তিদের স্মরণার্থ সভায় প্রেমের সঙ্গে আমন্ত্রণ জানানো কেন গুরুত্বপূর্ণ?
৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন
(৩০ মিনিট) বাইবেল থেকে শেখো পাঠ ৭২-৭৩