ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb24 জুলাই পৃষ্ঠা ৪-৫
  • জুলাই ১৫-২১

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • জুলাই ১৫-২১
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৪
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৪
mwb24 জুলাই পৃষ্ঠা ৪-৫

জুলাই ১৫-২১

গীতসংহিতা ৬৩-৬৫

গান ১০৬ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. “তোমার অটল প্রেম জীবনের চেয়েও বেশি মূল্যবান”

(১০ মিনিট)

ঈশ্বরের সঙ্গে ভালো সম্পর্ক আমাদের জীবনের চেয়েও বেশি মূল্যবান (গীত ৬৩:৩; প্রহরীদুর্গ ০১ ১০/১৫ ১৫-১৬ অনু. ১৭-১৮)

যিহোবা আমাদের প্রতি কীভাবে অটল প্রেম দেখিয়েছেন, তা নিয়ে আমরা যখন গভীরভাবে চিন্তা করি, তখন তাঁর প্রতি আমাদের উপলব্ধি আরও বেড়ে যায় (গীত ৬৩:৬; প্রহরীদুর্গ ১৯.১২ ২৮ অনু. ৪; প্রহরীদুর্গ ১৫ ১০/১৫ ২৪ অনু. ৭)

ঈশ্বরের অটল প্রেমের প্রতি উপলব্ধি আমাদের আনন্দের সঙ্গে তাঁর প্রশংসা করার জন্য উৎসাহিত করে (গীত ৬৩:৪, ৫; প্রহরীদুর্গ ০৯ ৭/১৫ ১৬ অনু. ৬)

কোলাজ: একজন বোন বাইবেল পড়ছেন। ১. তিনি অন্য একজন বোনের সঙ্গে আনন্দিত মনে প্রচার করছেন। ২. তিনি সভাতে মন্তব্য করছেন।

পারিবারিক উপাসনার জন্য পরামর্শ: যিহোবা আপনার প্রতি কোন কোন উপায়ে অটল প্রেম দেখিয়েছেন, তা নিয়ে আলোচনা করুন।

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ৬৪:৩—কীভাবে এই শাস্ত্রপদ আমাদের গঠনমূলক কথাবার্তা বলার জন্য উৎসাহিত করে? (প্রহরীদুর্গ ০৭ ১১/১৫ ১৫ অনু. ৬)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

(৪ মিনিট) গীত ৬৩:১–৬৪:১০ (শিক্ষা দেওয়া পাঠ ১২)

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(২ মিনিট) ঘরে ঘরে প্রচার। গৃহকর্তা আপনার ভাষায় কথা বলেন না। (লোকদের ভালোবাসুন পাঠ ৩ বিষয় ৪)

৫. কথাবার্তা শুরু করার জন্য

(২ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সাক্ষ্য দেওয়ার আগেই কথাবার্তা শেষ হয়। (লোকদের ভালোবাসুন পাঠ ২ বিষয় ৪)

৬. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) জনসাধারণ্যে সাক্ষ্য। সেই ব্যক্তির কাছে কোন বিষয়টা আগ্রহজনক, তা বোঝার চেষ্টা করুন এবং তার সঙ্গে পুনর্সাক্ষাৎ করার ব্যবস্থা করুন। (লোকদের ভালোবাসুন পাঠ ১ বিষয় ৫)

৭. নিজের বিশ্বাস সম্বন্ধে বলুন

(৪ মিনিট) নমুনা। ijwfq ৫১—মূলভাব: কেন যিহোবার সাক্ষিরা সেই ব্যক্তিদের সঙ্গে কথা বলে, যারা আগে বলেছিল, “আমি আগ্রহী নই”? (লোকদের ভালোবাসুন পাঠ ৪ বিষয় ৩)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ১৫৪

৮. কীভাবে আমরা যিহোবার প্রতি প্রেম দেখাতে পারি?

(১৫ মিনিট) আলোচনা।

যিহোবা ‘অটল প্রেমে পূর্ণ।’ (গীত ৮৬:১৫) “অটল প্রেম“ বলতে এমন প্রেমকে বোঝায়, যেটার পিছনে প্রতিশ্রুতি, বিশ্বস্ততা, আনুগত্য এবং গভীর আসক্তি রয়েছে। যিহোবা সমস্ত মানুষের প্রতি প্রেম দেখিয়ে থাকেন। তবে, “অটল প্রেম” বলতে যা বোঝায়, তা তিনি কেবল তাঁর সেই দাসদের প্রতিই দেখান, তাঁর সঙ্গে যাদের এক বিশেষ সম্পর্ক রয়েছে। (গীত ৩৩:১৮; ৬৩:৩; যোহন ৩:১৬; প্রেরিত ১৪:১৭) যিহোবার এই অটল প্রেমের প্রতিদানে আমরাও তাঁর প্রতি প্রেম দেখানোর মাধ্যমে আমাদের উপলব্ধি প্রকাশ করতে পারি। কীভাবে আমরা তাঁর প্রতি প্রেম দেখাতে পারি? তাঁর দেওয়া সমস্ত আজ্ঞা মেনে চলার মাধ্যমে, যেগুলোর মধ্যে ‘শিষ্য করার’ আজ্ঞাও রয়েছে।—মথি ২৮:১৯; ১যোহন ৫:৩.

পরিচর্যায় অনন্ত প্রেম দেখান শিরোনামের ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:

কীভাবে প্রেম আমাদের সেইসময় সুসমাচার জানাতে পরিচালিত করে,

    “পরিচর্যায় অনন্ত প্রেম দেখান” শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। একজন বাবা কাজ থেকে ফিরে আসার পর সোফাতে বসে ঘুমিয়ে পড়েছেন।
  • যখন আমরা ক্লান্ত থাকি?

  • “পরিচর্যায় অনন্ত প্রেম দেখান” শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। সেই বাবা এবং তার ছেলে প্রচার করছে আর গৃহকর্তা রাগ হয়ে সেই বাবার সঙ্গে রূঢ়ভাবে কথা বলছেন।
  • যখন আমাদের বিরোধিতা করা হয়?

  • “পরিচর্যায় অনন্ত প্রেম দেখান” শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। একজন মা ও মেয়ে একটা দোকানে একজন কর্মীর সঙ্গে কথা বলছে।
  • যখন আমরা রোজকার বিষয়গুলো করি?

৯. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

(৩০ মিনিট) সাক্ষ্য দেওয়া অধ্যায় ১২ অনু. ১৪-২০

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৭৯ এবং প্রার্থনা

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার