ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb24 মে পৃষ্ঠা ২-৩
  • মে ৬-১২

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মে ৬-১২
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৪
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৪
mwb24 মে পৃষ্ঠা ২-৩

মে ৬-১২

গীতসংহিতা ৩৬-৩৭

গান ৮৭ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. “তুমি দুরাচারদের বিষয়ে রুষ্ট হইও না”

(১০ মিনিট)

মন্দ লোকদের কারণে আমরা কষ্ট ভোগ করি (গীত ৩৬:১-৪; প্রহরীদুর্গ ১৭.০৪ ১০ অনু. ৪)

“দুরাচারদের” বিরুদ্ধে রাগ পুষে রাখলে আমাদেরই ক্ষতি হয় (গীত ৩৭:১, ৭, ৮; প্রহরীদুর্গ ২২.০৬ ১০ অনু. ১০)

আমরা যখন যিহোবার প্রতিজ্ঞাগুলোর উপর আস্থা রাখি, তখন আমরা শান্তি লাভ করি (গীত ৩৭:১০, ১১; প্রহরীদুর্গ ০৩ ১২/১ ১৩ অনু. ২০)

একজন বোন খুব উদ্‌বিগ্ন হয়ে তার স্মার্টফোনে খবর পড়ছেন। তিনি ছবিতে দেখছেন, উত্তেজিত লোকেরা আন্দোলন করছে, একজন পুলিশ ঘুস নিচ্ছেন, সৈন্যেরা রাইফেল দিয়ে গুলি করছে, একটা পার্কিং গ্যারেজে অস্ত্র হাতে একজন ব্যক্তি, চোরদের হাতে চুরি করার জিনিস, রাজনৈতিক অস্থিরতা এবং গাড়ি দুর্ঘটনার স্থানে অ্যাম্বুলেন্স ও পুলিশেরা।

নিজেকে জিজ্ঞেস করুন, ‘খবরে যে-খারাপ সংবাদগুলো তুলে ধরা হয়, সেগুলো নিয়ে কি আমি খুব বেশি চিন্তা করি?’

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ৩৬:৬—গীতরচক যখন যিহোবার ধার্মিকতাকে “পর্ব্বতসমূহের” মতো বলে উল্লেখ করেছিলেন, তখন তিনি হয়তো কী বুঝিয়েছিলেন? (অন্তর্দৃষ্টি-২ ৪৪৫, ইংরেজি)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

(৪ মিনিট) গীত ৩৭:১-২৬ (শিক্ষা দেওয়া পাঠ ১০)

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) ঘরে ঘরে প্রচার। (লোকদের ভালোবাসুন পাঠ ১ বিষয় ৫)

৫. পুনর্সাক্ষাৎ করার সময়

(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সেই ব্যক্তিকে বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দিন, যিনি আগে অধ্যয়ন করতে চাননি। (লোকদের ভালোবাসুন পাঠ ৯ বিষয় ৪)

৬. বক্তৃতা

(৫ মিনিট) ijwbv ৪৫ (অনলাইন প্রবন্ধ)—মূলভাব: গীতসংহিতা ৩৭:৪ পদের কথাগুলোর অর্থ কী? (শিক্ষা দেওয়া পাঠ ১৩)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ১৪৮

৭. আপনি কি ‘সঙ্কটের সময়ের’ জন্য প্রস্তুত আছেন?

(১৫ মিনিট) আলোচনা।

সারা পৃথিবীর ভাই-বোনেরা প্রাকৃতিক আর সেইসঙ্গে মানুষের তৈরি দুর্যোগগুলোর কারণে তাদের বিষয়সম্পত্তি হারিয়েছে এবং মৃত্যুতে প্রিয়জনদের হারিয়ে কষ্ট পাচ্ছে। (গীত ৯:৯, ১০) আমাদের যে-কারো প্রতি এই ধরনের ‘সঙ্কট’ ঘটতে পারে, তাই এইরকম বিষয়গুলোর জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে।

দুর্যোগের সময়ে টিকে থাকার জন্য জিনিসপত্র প্রস্তুত রাখারa পাশাপাশি আমরা আর কী করতে পারি?

  • মানসিকভাবে প্রস্তুত থাকুন: মনে রাখবেন, দুর্যোগ ঘটবে। তাই, আগে থেকে চিন্তা করে রাখুন যে, সেইসময় আপনি কী করবেন। আপনার জিনিসপত্রের প্রতি খুব বেশি মায়া গড়ে তুলবেন না। এতে দুর্যোগের সময় আপনি বুদ্ধির সঙ্গে ও বুঝে-শুনে কাজ করতে পারবেন এবং আপনার জিনিসপত্র বাঁচানোর চেয়ে বরং নিজের ও অন্যদের জীবন বাঁচানোর উপর মনোযোগ দিতে পারবেন। (আদি ১৯:১৬; গীত ৩৬:৯) এ ছাড়া, দুর্যোগের কারণে জিনিসপত্র হারালেও আপনি পরিস্থিতির সঙ্গে আরও ভালোভাবে মোকাবিলা করতে পারবেন।—গীত ৩৭:১৯

  • যিহোবার সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় রাখুন: যিহোবা আপনার যত্ন নিতে চান আর তাঁর এই ক্ষমতাও রয়েছে। তাই, তাঁর উপর আপনার আস্থাকে দৃঢ় করুন। (গীত ৩৭:১৮) প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন যে, এমনকী যদি আমাদের সবকিছু হারিয়ে যায় এবং কেবল আমাদের জীবন রক্ষা পায়, তবুও যিহোবা তাঁর দাসদের পরিচালনা দেবেন এবং সাহায্য করবেন। —যির ৪৫:৫; গীত ৩৭:২৩, ২৪

আমরা যখন নিশ্চিত থাকি, যিহোবা তাঁর প্রতিজ্ঞাগুলো পরিপূর্ণ করবেনই করবেন, তখন আমরা তাঁকে ‘সঙ্কটকালে আমাদের দৃঢ় দুর্গ’ করে তুলি।—গীত ৩৭:৩৯.

কোলাজ: “আপনি কি যেকোনো দুর্যোগের জন্য প্রস্তুত?” শিরোনামের ভিডিওর বিভিন্ন দৃশ্য। ১. একজন ভাই বাইবেল পড়ছেন। ২. সুনামির ঢেউ। ৩. ঝড়ো মেঘ। ৪. বন্যার সময়ে লোকেরা তাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে।

আপনি কি যেকোনো দুর্যোগের জন্য প্রস্তুত? শিরোনামের ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:

  • কীভাবে দুর্যোগের সময়ে যিহোবা আমাদের সাহায্য করতে পারেন?

  • তৈরি থাকার জন্য আমরা কোন বিষয়গুলো করতে পারি?

  • কীভাবে আমরা সেই ব্যক্তিদের সাহায্য করতে পারি, যারা দুর্যোগের শিকার হয়েছে?

লক্ষ্য

  • বাইবেল পড়ার এবং এটি নিয়ে অধ্যয়ন করার সময় সেই শাস্ত্রপদগুলোর উপর মনোযোগ দিন, যেগুলোর মাধ্যমে আপনি সান্ত্বনা লাভ করতে পারেন এবং অন্যদেরও সান্ত্বনা দিতে পারেন। সেই শাস্ত্রপদগুলো JW লাইব্রেরি® অ্যাপে ট্যাগ করে রাখলে হয়তো আপনার জন্য সাহায্যকারী হবে। এইরকম শাস্ত্রপদের একটা তালিকা দেখার জন্য jw.org ওয়েবসাইটে গিয়ে “What Does the Bible Say About Natural Disasters” শিরোনামের প্রবন্ধটা দেখুন।

৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

(৩০ মিনিট) সাক্ষ্য দেওয়া অধ্যায় ৯ অনু. ৮-১৬

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৫৭ এবং প্রার্থনা

a ২০১৭ সালের সজাগ হোন! নং. ৫ (ইংরেজি) পত্রিকার ৪-৬ পৃষ্ঠা দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার