ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb24 মার্চ পৃষ্ঠা ২-৩
  • মার্চ ৪-১০

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মার্চ ৪-১০
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৪
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৪
mwb24 মার্চ পৃষ্ঠা ২-৩

মার্চ ৪-১০

গীতসংহিতা ১৬-১৭

গান ১১১ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. ‘সদাপ্রভু, তুমি আমার মঙ্গল’

(১০ মিনিট)

যারা যিহোবার সেবা করে, তাদের সঙ্গে বন্ধুত্ব করলে আমরা আনন্দিত হই (গীত ১৬:২, ৩; প্রহরীদুর্গ ১৮.১২ ২৬ অনু. ১১)

যিহোবার সঙ্গে আমাদের যখন এক ভালো সম্পর্ক থাকে, তখন আমরা আনন্দিত হই (গীত ১৬:৫, ৬; প্রহরীদুর্গ ১৪ ২/১৫ ২৯ অনু. ৪)

যিহোবা সবসময় আমাদের পাশে থাকেন, এটা জেনে আমরা সুরক্ষিত অনুভব করি (গীত ১৬:৮, ৯; প্রহরীদুর্গ ০৮ ২/১৫ ৩ অনু. ২-৩)

কিংডম হলে দু-জন বোন একে অন্যকে জড়িয়ে ধরছে এবং তাদের দেখে অন্য ভাই-বোনেরা আনন্দিত হচ্ছে।

যিহোবা সবসময় আমাদের ভালো চান। তাই, আমরা যখন তাঁর সেবাকে আমাদের জীবনে প্রথম স্থান দিই, তখন দায়ূদের মতো আমরা আনন্দিত হই।

নিজেকে জিজ্ঞেস করুন, ‘সত্যে আসার পর কীভাবে আমার জীবন বদলে গিয়েছে?’

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ১৭:৮—বাইবেলে ‘নয়নের তারা’ শব্দগুলোর মানে কী? (অন্তর্দৃষ্টি-২, ইংরেজি ৭১৪)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

(৪ মিনিট) গীত ১৭:১-১৫ (শিক্ষা দেওয়া পাঠ ৫)

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(১ মিনিট) ঘরে ঘরে প্রচার। স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র দিন। (শিক্ষা দেওয়া পাঠ ১১)

৫. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) ঘরে ঘরে প্রচার। স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র দিন। সেই ব্যক্তি আগ্রহ দেখালে যিশুর মৃত্যু স্মরণ করুন ভিডিও সম্বন্ধে বলুন এবং আলোচনা করুন। (শিক্ষা দেওয়া পাঠ ৯)

৬. কথাবার্তা শুরু করার জন্য

(২ মিনিট) সুযোগ বুঝে প্রচার। স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র দিন। (শিক্ষা দেওয়া পাঠ ২)

৭. শিষ্য করার সময়

(৫ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ১৪ ভূমিকা এবং বিষয় ১-৩ (শিক্ষা দেওয়া পাঠ ৬)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ২০

৮. কীভাবে আমরা স্মরণার্থ সভার জন্য প্রস্তুতি নিতে পারি?

(১৫ মিনিট) আলোচনা।

কিংডম হলে একটা টেবিলে খামিরবিহীন রুটি এবং দ্রাক্ষারস রাখা আছে।

যিশু যেমনটা আজ্ঞা দিয়েছিলেন, সেই অনুযায়ী ২৪ মার্চ আমরা তাঁর মৃত্যুদিন স্মরণ করব। যিশুর মুক্তির মূল্য হল আমাদের প্রতি তাঁর এবং যিহোবার ভালোবাসার সবচেয়ে বড়ো প্রমাণ। (লূক ২২:১৯; যোহন ৩:১৬; ১৫:১৩) কীভাবে আমরা এই বিশেষ দিনের জন্য প্রস্তুতি নিতে পারি?

  • লোকদের বিশেষ বক্তৃতা এবং স্মরণার্থ সভায় যোগ দেওয়ার জন্য অভিযানে উদ্যোগের সঙ্গে অংশ নিন। পরিচিত ব্যক্তিদের একটা তালিকা তৈরি করুন এবং তাদের আমন্ত্রণপত্র দিন। কোনো ব্যক্তি যদি অন্য জায়গায় থাকে, তা হলে jw.org ওয়েবসাইটে দেখুন, তার এলাকায় স্মরণার্থ সভা কখন আর কোথায় হবে

  • মার্চ ও এপ্রিল মাসে আরও বেশি করে প্রচারে অংশ নিন। আপনি কি ১৫ অথবা ৩০ ঘণ্টার সহায়ক অগ্রগামী হিসেবে সেবা করতে পারেন?

  • ১৮ মার্চ থেকে সেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পড়তে শুরু করুন, যেগুলো পৃথিবীতে থাকাকালীন যিশুর সঙ্গে ঘটেছিল। ৬ পৃষ্ঠায় “২০২৪ সালের স্মরণার্থ বাইবেল পাঠের তালিকা” দেওয়া আছে। সেটাতে প্রতিদিন কিছু শাস্ত্রপদ এবং ঘটনা পড়ার জন্য উৎসাহিত করা হয়েছে। আপনি স্থির করতে পারেন, প্রতিদিন আপনি সেগুলোর মধ্যে কতটা পড়বেন।

  • স্মরণার্থ দিবসে jw.org ওয়েবসাইটে সকালের উপাসনা দেখুন, যেটা সেই দিনের জন্য প্রস্তুত করা হয়েছে

  • স্মরণার্থ সভায় আগ্রহী ব্যক্তিদের এবং সেই ভাই-বোনদের স্বাগত জানান, যারা কিছুসময় ধরে প্রচারে ও সভাতে যোগ দিচ্ছে না। সভার পর কেউ যদি কোনো প্রশ্ন করে, তা হলে উত্তর দেওয়ার চেষ্টা করুন। স্মরণার্থ সভায় আসা ব্যক্তিদের আগ্রহ বাড়ানোর জন্য তাদের সঙ্গে আবারও দেখা করার ব্যবস্থা করুন

  • স্মরণার্থ সভার আগে ও পরে মুক্তির মূল্য নিয়ে গভীরভাবে চিন্তা করুন

যিশুর মৃত্যু স্মরণ করুন শিরোনামের ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের জিজ্ঞেস করুন:

স্মরণার্থ সভার অভিযানে অংশ নেওয়ার সময়ে আমরা কীভাবে এই ভিডিওটা ব্যবহার করতে পারি?

৯. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

(৩০ মিনিট) সাক্ষ্য দেওয়া বই অধ্যায় ৬ অনু. ১৮-২৪, পৃষ্ঠা ৪৮ বাক্স

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৭৩ এবং প্রার্থনা

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার