খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
বাইবেলের নীতি ব্যবহার করে আপনার সন্তানদের সাহায্য করুন
খ্রিস্টান বাবা-মায়েরা চায় যেন তাদের সন্তানেরা যিহোবার সেবা করে আনন্দিত হয় এবং আশীর্বাদ লাভ করে। তাই, বাবা-মায়েরা বাইবেলের নীতি ব্যবহার করে তাদের সন্তানদের সফল হওয়ার জন্য সাহায্য করতে পারে।—হিতো ২২:৬.
লক্ষ রাখুন, আপনার সন্তানেরা যেন সহজেই আপনার সঙ্গে কথা বলতে পারে—যাকোব ১:১৯
ভালো উদাহরণ স্থাপন করুন—দ্বিতীয় ৬:৬
নিয়মিতভাবে যিহোবার উপাসনা করুন—ইফি ৬:৪
এমন গৃহ নির্মাণ করুন, যেটা টিকে থাকবে—আপনার সন্তানদের ‘তাদের গন্তব্য পথানুরূপ’ প্রশিক্ষণ দিন শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
বাবা-মায়েরা কীভাবে বুঝে-শুনে কাজ করতে পারে?
বাবা-মায়েরা কীভাবে যাকোব ১:১৯ পদের নীতি কাজে লাগাতে পারে?
সমস্যা দেখা দিলে বাবা-মায়েরা কী করতে পারে?