খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
রোজকার জীবনে কাজে লাগানোর জন্য Jw.org ওয়েবসাইট থেকে প্রজ্ঞা খুঁজুন
শেষকালের এই কঠিন সময়ে বিভিন্ন পরীক্ষার সঙ্গে মোকাবিলা করার জন্য ঈশ্বরের বাক্য আমাদের সম্পূর্ণরূপে প্রস্তুত থাকতে সাহায্য করে। (২তীম ৩:১, ১৬, ১৭) তবে, কখনো কখনো আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই, যে-পরিস্থিতিতে বাইবেলের কোন নীতি কাজে লাগানো যায়, তা খোঁজার জন্য আমাদের সাহায্যের প্রয়োজন হয়। যেমন, আপনি কি একজন বাবা অথবা মা আর আপনি কি সন্তান মানুষ করে তোলার জন্য পরামর্শ খুঁজছেন? তুমি কি একজন তরুণ বা তরুণী আর তোমার পক্ষে যিহোবার প্রতি বিশ্বস্ত থাকা কি কঠিন বলে মনে হচ্ছে? আপনি কি মৃত্যুতে আপনার সাথিকে হারিয়েছেন আর এই কারণে কষ্ট পাচ্ছেন? আপনি jw.org ওয়েবসাইটে বিভিন্ন তথ্য খুঁজে পাবেন, যেগুলোর মধ্যে নির্দিষ্ট পরিস্থিতিতে বাইবেলের কোন নীতিগুলো কাজে লাগানো যায়, সেই সম্বন্ধে বলা আছে। এই নীতিগুলো আপনাকে আপনার পরিস্থিতি এবং অন্যান্য পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করবে।—হিতো ২:৩-৬.
আপনি jw.org ওয়েবসাইটের হোম পেজে গিয়ে বাইবেলের শিক্ষা ট্যাবে ক্লিক করুন। (১ নং ছবি দেখুন।) নীচে যে-তালিকা আসবে, সেখান থেকে আপনার পছন্দের বিষয়বস্তু বাছাই করুন। অথবা লাইব্রেরি > ধারাবাহিক প্রবন্ধ অংশে গিয়ে আপনার পছন্দের বিষয়বস্তু বাছাই করুন। (২ নং ছবি দেখুন।) JW Librarya অ্যাপেও আপনি একই বিষয়বস্তু দেখতে পাবেন। আপনি এই দুটো জায়গাতেই বিভিন্ন প্রবন্ধ খুঁজে পাবেন। আরেকটা উপায় হল, jw.org ওয়েবসাইটে গিয়ে “অনুসন্ধান” (Search) বাক্সে নির্দিষ্ট বিষয় টাইপ করুন।
নীচে দেওয়া বিষয়বস্তু “অনুসন্ধান” (Search) বাক্সে টাইপ করুন এবং আপনি যে-প্রবন্ধগুলো পড়তে চান, সেগুলোর একটা নোট তৈরি করুন।
সন্তান মানুষ করা
বিবর্তনবাদ
মৃত্যু সম্বন্ধে সত্য
a কোনো কোনো ধারাবাহিক প্রবন্ধের সমস্ত প্রবন্ধ সম্প্রতি কেবল jw.org ওয়েবসাইটে দেওয়া হয়েছে।