ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb22 মে পৃষ্ঠা ১১
  • আপনার আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে রাখুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে রাখুন
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২২
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ধূমপান করাকে ঈশ্বর কোন দৃষ্টিতে দেখেন?
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২২
mwb22 মে পৃষ্ঠা ১১

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

আপনার আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে রাখুন

মানুষ হিসেবে আমরা কেউই যেহেতু নিখুঁত নই, তাই নিজেদের আকাঙ্ক্ষাগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের ক্রমাগত লড়াই করতে হয়। আমরা যদি যা খুশি, তা-ই করি, তা হলে আমাদের উপর হয়তো যিহোবার আশীর্বাদ থাকবে না। যেমন, কেউ কেউ খাদ্য, বস্ত্র ও বাসস্থানের প্রতি এতটাই মনোযোগ দেয় যে, যিহোবার প্রতি তাদের ভালোবাসা আর প্রথম স্থানে থাকে না। আবার অন্যেরা নিজেদের যৌন আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে ঈশ্বরের মান লঙ্ঘন করতেও দ্বিধা করে না। (রোমীয় ১:২৬, ২৭) কেউ কেউ আবার সঙ্গীসাথিদের চাপে পড়ে তাদের মতো একই ভুল কাজ করে থাকে, যাতে বন্ধুরা তাদের পছন্দ করে অথবা তাদের গ্রহণ করে।—যাত্রা ২৩:২.

কীভাবে আমরা আমাদের আকাঙ্ক্ষাগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারি? আমাদের অবশ্যই সেই বিষয়গুলো করার জন্য যথাসাধ্য করতে হবে, যেগুলো যিহোবাকে খুশি করে। (মথি ৪:৪) এ ছাড়া, যিহোবার কাছে আমাদের প্রার্থনা করতে হবে, যাতে তিনি আমাদের আকাঙ্ক্ষাগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য সাহায্য করেন। কেন? কারণ তিনি জানেন, আমাদের জন্য কোনটা সবচেয়ে ভালো এবং কীভাবে আমরা আমাদের সঠিক আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করতে পারি।—গীত ১৪৫:১৬.

ধূমপান যেন তোমার জীবনকে নষ্ট করে না দেয় শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • “ধূমপান যেন তোমার জীবনকে নষ্ট করে না দেয়” শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। সারিবদ্ধ লোকেরা মেশিনের মাধ্যমে ধূমপান করা পুতুল হয়ে বের হয়ে আসছে।

    কেন কেউ কেউ ধূমপান করে?

  • “ধূমপান যেন তোমার জীবনকে নষ্ট করে না দেয়” শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। একজন ধূমপায়ীর ফুসফুস খুব খারাপভাবে কাশছে।

    ধূমপান করলে কোন ক্ষতি হতে পারে?

  • “ধূমপান যেন তোমার জীবনকে নষ্ট করে না দেয়” শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। অতিরঞ্জিত করে দেখানো এক বিশাল আকৃতির ব্যবসায়ী বঁড়শির টোপ ফেলে একজন যুবতীকে ধরার চেষ্টা করছেন।

    ধূমপান করা কেন ভুল?—২করি ৭:১

  • “ধূমপান যেন তোমার জীবনকে নষ্ট করে না দেয়” শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। একজন যুবতী একটা দালানের ছাদ থেকে পরিষ্কার এবং রোদ ঝলমলে আকাশ দেখছেন।

    আপনি ধূমপান করার আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করতে পারেন!

    কীভাবে আপনি ধূমপান করাকে না বলতে পারেন অথবা এমনকী ধূমপান করার অভ্যাস বন্ধ করতে পারেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার