ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb22 মার্চ পৃষ্ঠা ৫
  • যিহোবার উপর নির্ভর করার তিনটে উপায়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবার উপর নির্ভর করার তিনটে উপায়
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২২
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রার্থনার মাধ্যমে আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • আপনি কীভাবে ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে থাকেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • ঈশ্বরের সম্মান নিয়ে আসে এমন সিদ্ধান্ত নিন
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আমি কীসের জন্য প্রার্থনা করতে পারি?
    বাইবেলের প্রশ্নের উত্তর
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২২
mwb22 মার্চ পৃষ্ঠা ৫

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

যিহোবার উপর নির্ভর করার তিনটে উপায়

দায়ূদ গলিয়াৎকে পরাজিত করতে পেরেছিলেন, কারণ দায়ূদ যিহোবার উপর নির্ভর করতেন। (১শমূ ১৭:৪৫) যিহোবা তাঁর সমস্ত দাসের পক্ষে তাঁর শক্তি দেখাতে চান। (২বংশা ১৬:৯) কীভাবে আমরা নিজেদের অভিজ্ঞতা ও ক্ষমতার উপর নির্ভর না করে বরং যিহোবা আমাদের জন্য যে-সাহায্য জোগান, সেটার উপর নির্ভর করতে পারি? এখানে তিনটে উপায় তুলে ধরা হল:

  • বার বার প্রার্থনা করুন। কোনো ভুল করার পর কেবল ক্ষমা চেয়েই প্রার্থনা করবেন না, কিন্তু সেইসঙ্গে প্রলোভনের মুখোমুখি হলে সেটার সঙ্গে লড়াই করার জন্য শক্তি চেয়েও প্রার্থনা করুন। (মথি ৬:১২, ১৩) কোনো সিদ্ধান্ত নেওয়ার পর কেবল সেটার উপর আশীর্বাদ চেয়েই প্রার্থনা করবেন না, কিন্তু সেইসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর নির্দেশনা ও প্রজ্ঞা চেয়ে প্রার্থনা করুন।—যাকোব ১:৫

  • বাইবেল পড়ার ও অধ্যয়ন করার জন্য একটা তালিকা রাখুন। প্রতিদিন বাইবেল পড়ুন। (গীত ১:২) বাইবেলে যে-উদাহরণগুলো রয়েছে, সেগুলো নিয়ে চিন্তা করুন এবং যা শিখেছেন, সেগুলো কাজে লাগান। (যাকোব ১:২৩-২৫) প্রচার করার জন্য প্রস্তুতি নিন, নিজের অভিজ্ঞতার উপর নির্ভর করবেন না। মণ্ডলীর সভার বিষয়বস্তু আগে থেকে প্রস্তুত করার মাধ্যমে সভা থেকে পুরোপুরিভাবে উপকার লাভ করুন

  • যিহোবার সংগঠনকে সমর্থন করুন। সংগঠন ক্রমাগত যে-নতুন নির্দেশনা দিচ্ছে, সেই বিষয়ে সবসময় খেয়াল রাখুন আর এরপর তা সঙ্গেসঙ্গে মেনে চলুন। (গণনা ৯:১৭) প্রাচীনেরা যখন পরামর্শ ও নির্দেশনা দেয়, তখন তা মনোযোগ দিয়ে শুনুন।—ইব্রীয় ১৩:১৭

কয়েক জন পুলিশ একজন ভাইকে ধরে নিয়ে যাচ্ছে আর সাংবাদিকেরা এবং অন্য ভাই-বোনেরা তা দেখছে।

তাড়নাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

• ভাই-বোনদের মধ্যে কোন কোন ভয় কাজ করেছিল?

• কী তাদের ভয়ের সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করেছিল?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার