ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb21 মার্চ পৃষ্ঠা ১৫
  • ভেবে-চিন্তে বন্ধুবান্ধব বাছাই করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ভেবে-চিন্তে বন্ধুবান্ধব বাছাই করুন
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২১
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যে উদাহরণগুলো আজকে আমাদের সাবধান করে সেগুলোর প্রতি মনোযোগ দেওয়ার জন্য এক আন্তরিক আবেদন
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রতিদ্বন্দ্বিতার মোকাবিলা করার সময় আপনি কি পীনহসের মতো হতে পারেন?
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • এক জন ব্যক্তির নেওয়া পদক্ষেপ কি অন্যদের উপকৃত করতে পারে?
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২১
  • ভেবে-চিন্তে বন্ধু বাছাই করুন
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২১
mwb21 মার্চ পৃষ্ঠা ১৫
মোয়াবীয় স্ত্রীলোক ইজরায়েলীয় পুরুষদের তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে।

খ্রিস্টীয় জীবনযাপন

ভেবে-চিন্তে বন্ধুবান্ধব বাছাই করুন

মোয়াবের তলভূমিতে ইজরায়েলীয়দের সঙ্গে যা ঘটেছিল, সেটা থেকে খ্রিস্টানরা একটা শিক্ষা লাভ করতে পারে। (১করি ১০:৬, ৮, ১১) কিছু ইজরায়েলীয় পুরুষ মোয়াবীয় স্ত্রীলোকদের সঙ্গে মেলামেশা করতে শুরু করেছিল, যারা অনৈতিক জীবনযাপন এবং প্রতিমাপূজা করত। তারা সেই ইজরায়েলীয় পুরুষদের গুরুতর পাপ করতে প্রলুব্ধ করেছিল। আর এই কারণে ইজরায়েলীয়দের চরম পরিণতি ভোগ করতে হয়েছিল। (গণনা ২৫:৯) আমরা এমন লোকদের মাঝে থাকি, যারা যিহোবার উপাসনা করে না। যেমন, আমাদের কোনো সহকর্মী, সহপাঠী, প্রতিবেশী, আত্মীয়স্বজন এবং অন্যান্য পরিচিত ব্যক্তি। আমরা যদি এইরকম ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করি, তা হলে আমরাও ইজরায়েলীয়দের মতো বিপদের মধ্যে পড়তে পারি।

যে-উদাহরণগুলো আজকে আমাদের সাবধান করে—অংশ-বিশেষ শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • ‘যে-উদাহরণগুলো আজকে আমাদের সাবধান করে—অংশ-বিশেষ’ শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। সিম্রি যামীন ও অন্যদের মোয়াবীয় স্ত্রীলোকদের বিষয়ে বলছেন।

    সিম্রি ও অন্যেরা যামীনের প্রতি কোন ভুল চিন্তাভাবনা প্রকাশ করেছিল?

  • ‘যে-উদাহরণগুলো আজকে আমাদের সাবধান করে—অংশ-বিশেষ’ শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। পীনহস যামীনকে কোনো বিষয় বুঝতে সাহায্য করছেন।

    পীনহস যামীনকে কোন বিষয়টা বুঝতে সাহায্য করেছিলেন?

  • কোনো ন-সাক্ষি ব্যক্তির সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা এবং তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার মধ্যে কোন পার্থক্য রয়েছে?

  • মণ্ডলীর মধ্যেও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বাছাই করার সময় কেন আমাদের সতর্ক থাকতে হবে?

  • যে-লোকদের আমরা ব্যক্তিগতভাবে চিনি না, তাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কথা বলা বা ম্যাসেজ করা কেন এড়িয়ে চলা উচিত?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার