ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb১৯ আগস্ট পৃষ্ঠা ৮
  • যে-উত্তম কাজগুলো ভুলে যাওয়া হয় না

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যে-উত্তম কাজগুলো ভুলে যাওয়া হয় না
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৯
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • এটা কি আপনার জন্য সবচেয়ে ভাল কাজ হতে পারে?
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি নিজেকে প্রাপ্তিসাধ্য করতে পারেন?
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • বেথেল পরিচর্যা—আরও স্বেচ্ছাসেবকের প্রয়োজন
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • এক মুক্ত আমন্ত্রণ!
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৯
mwb১৯ আগস্ট পৃষ্ঠা ৮
একজন বোন বেথেলের রান্না ঘরে কাজ করছেন

খ্রিস্টীয় জীবনযাপন

যে-উত্তম কাজগুলো ভুলে যাওয়া হয় না

যিহোবার সমস্ত দাসই তাঁর জন্য এমন কাজগুলো করতে পারে, যেগুলো তিনি চিরকাল মনে রাখবেন। ঠিক যেমন একজন প্রেমময় বাবা অথবা মা তার সন্তানদের ভালোবাসে এবং তাদের করা উত্তম কাজ কখনো ভোলেন না, তেমনই যিহোবা আমাদের কাজ এবং তাঁর নামের প্রতি আমরা যে-প্রেম দেখিয়ে থাকি, তা কখনো ভুলে যান না। (মথি ৬:২০; ইব্রীয় ৬:১০) এটা ঠিক যে, আমাদের প্রত্যেকের ক্ষমতা ও পরিস্থিতি আলাদা। তা সত্ত্বেও, আমরা যদি যিহোবার সেবায় আমাদের সর্বোত্তমটা করি, তা হলে আমরা আনন্দিত হতে পারি। (গালা ৬:৪; কল ৩:২৩) অনেক বছর ধরে, হাজার হাজার ভাই ও বোন বেথেলে সেবা করেছে। বেথেল সেবার জন্য আপনি কি নিজে থেকে এগিয়ে আসতে পারেন? যদি না পারেন, তা হলে আপনি কি অন্য কাউকে তা করার জন্য উৎসাহিত করতে পারেন কিংবা বেথেল পরিবারের কোনো সদস্যকে এই বিশেষ সেবা চালিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন?

বেথেল সেবার জন্য নিজেকে এগিয়ে দেওয়া শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • বেথেলে সেবা করার জন্য কোন বিষয়টার দ্বারা আপনার অনুপ্রাণিত হওয়া উচিত?

  • বেথেলে সেবা করার আশীর্বাদ সম্বন্ধে কেউ কেউ কী বলেছে?

  • বেথেলে সেবা করার যোগ্যতাগুলো কী?

  • বেথেল সেবার জন্য কীভাবে আপনি আবেদন করতে পারেন?

তিন জন বেথেলকর্মী কম্পিউটারে একটা প্রোজেক্টের উপর একসঙ্গে কাজ করছেন; একজন ভাই বাক্সে সাহিত্যাদি ভরছেন; একজন ভাই বেথেলে কাঠের কাজ করছেন

বেথেল সেবার জন্য যোগ্যতাগুলো

  • যিহোবা ও তাঁর সংগঠনের জন্য গভীর প্রেম

  • উচ্চ নৈতিক মান ও যিহোবার সামনে এক শুদ্ধ বিবেক

  • একজন খ্রিস্টান পরিচারকের উপযুক্ত পোশাক-আশাক ও সাজগোজ

  • একজন খ্রিস্টানের জন্য উপযুক্ত আমোদপ্রমোদ বাছাই

  • বয়স সাধারণত ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে

  • উত্তম মানসিক, আবেগগত ও শারীরিক স্বাস্থ্য

  • শাখার প্রধান ভাষায় ভালোভাবে পড়তে, লিখতে ও বলতে পারা

  • অন্তত এক বছর থাকার ইচ্ছা

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার