মে ২৭–জুন ২
গালাতীয় ১-৩
গান ৩ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“আমি মুখের উপরেই তাঁহার প্রতিরোধ করিলাম”: (১০ মিনিট)
[গালাতীয় বইয়ের ভূমিকা শিরোনামের ভিডিওটা দেখান।]
গালা ২:১১-১৩—যিহুদি খ্রিস্টানরা যখন পিতরের সঙ্গে দেখা করতে এসেছিলেন, তখন লোকভয়ের কারণে পিতর তার পরজাতীয় ভাইদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিয়েছিলেন (প্রহরীদুর্গ ১৭.০৪ ২৭ অনু. ১৬)
গালা ২:১৪—পৌল পিতরকে সংশোধন করেছিলেন (প্রহরীদুর্গ ১৩ ৩/১৫ ৫ অনু. ১২)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
গালা ২:২০—মুক্তির মূল্যকে আপনার কীভাবে দেখা উচিত এবং কেন? (প্রহরীদুর্গ ১৪ ৯/১৫ ১৬ অনু. ২০-২১)
গালা ৩:১—কেন পৌল গালাতীয়দের “অবোধ” বলেছিলেন? (অন্তর্দৃষ্টি-১ ৮৮০, ইংরেজি)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) গালা ২:১১-২১ (শিক্ষা দেওয়া পাঠ ১০)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
দ্বিতীয় পুনর্সাক্ষাতের ভিডিও: (৫ মিনিট) ভিডিওটা দেখান ও আলোচনা করুন।
দ্বিতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা ব্যবহার করুন। (শিক্ষা দেওয়া পাঠ ২)
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় (bh) বই অধ্যায় ১৯ অনু. ১৮-১৯ (শিক্ষা দেওয়া পাঠ ৬)
খ্রিস্টীয় জীবনযাপন
“আমাদের উপাসনাস্থলের যত্ন নেওয়ার ক্ষেত্রে যেভাবে সবাই অংশ নিতে পারে”: (১৫ মিনিট) একজন প্রাচীন প্রশ্নোত্তর আলোচনা করবেন। আমাদের উপাসনাস্থলের যত্ন নেওয়া শিরোনামের ভিডিওটা দেখানোর ও প্রশ্নোত্তর আলোচনা করার পর, এখানে দেওয়া প্রশ্নগুলো ব্যবহার করে অপারেটিং কমিটিতে থাকা মণ্ডলীর প্রতিনিধির সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিন। (আপনার মণ্ডলীতে যদি কোনো প্রতিনিধি না থাকেন, তা হলে প্রাচীনগোষ্ঠীর কোঅর্ডিনেটরের সাক্ষাৎকার নিন। যদি অন্য কোনো মণ্ডলী আপনাদের কিংডম হল ব্যবহার না করে, তা হলে রক্ষণাবেক্ষণের দায়িত্বে যে-ভাই রয়েছেন তার সাক্ষাৎকার নিন।) আমরা কি নিয়মিত রক্ষণাবেক্ষণের তালিকা অনুযায়ী সব কিছু করতে পারছি? আমরা কি নিরাপত্তা বজায় রেখে কাজ করছি? সম্প্রতি কিংডম হল রক্ষণাবেক্ষণের জন্য কোন কাজ করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা রয়েছে? কারো যদি রক্ষণাবেক্ষণের কাজে দক্ষতা থাকে কিংবা কেউ যদি দক্ষ ব্যক্তিদের সাহায্য করার মাধ্যমে কাজ শিখতে চান, তা হলে তার কী করা উচিত? আমাদের পরিস্থিতি যা-ই হোক না কেন, কীভাবে আমরা সবাই কিংডম হলের যত্ন নেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারি?
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) বাইবেলের গল্প ১৩, ১৪
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৫৪ এবং প্রার্থনা