নভেম্বর ১৯-২৫
প্রেরিত ৪-৫
গান ৩৩ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“তারা সাহসের সঙ্গে ঈশ্বরের বাক্য বলে চলেছিলেন”: (১০ মিনিট)
প্রেরিত ৪:৫-১৩—যদিও পিতর ও যোহন “অশিক্ষিত সামান্য” লোক ছিলেন, কিন্তু তারা অধ্যক্ষ ও অধ্যাপকদের সামনে নিজেদের বিশ্বাসের পক্ষসমর্থন করা থেকে বিরত হননি (প্রহরীদুর্গ ০৮ ৯/১ ১৫, বাক্স, ইংরেজি; প্রহরীদুর্গ ০৮ ৫/১৫ ৩০ অনু. ৬)
প্রেরিত ৪:১৮-২০—ভীতিপ্রদর্শন সত্ত্বেও, পিতর ও যোহন প্রচার কাজ বন্ধ করতে প্রত্যাখ্যান করেছিলেন
প্রেরিত ৪:২৩-৩১—প্রথম শতাব্দীর খ্রিস্টানরা সাহসের জন্য যিহোবার পবিত্র আত্মার উপর নির্ভর করেছিল (অন্তর্দৃষ্টি-১ ১২৮ অনু. ৩, ইংরেজি)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
প্রেরিত ৪:১১—কীভাবে যিশু হলেন “কোণের প্রধান প্রস্তর”? (অন্তর্দৃষ্টি-১ ৫১৪ অনু. ৪, ইংরেজি)
প্রেরিত ৫:১—কেন অননিয় ও সাফীরা তাদের সম্পত্তির কিছু অংশ বিক্রি করেছিলেন? (প্রহরীদুর্গ ১৩ ৩/১ ১৫ অনু. ৪)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) প্রেরিত ৫:২৭-৪২
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। আপনার এলাকায় সাধারণত আপত্তি জানানো হয় এমন কোনো বিষয় গৃহকর্তা উত্থাপন করেন।
প্রথম পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। গৃহকর্তা আপনাকে বলেন, তিনি খ্রিস্টান নন।
দ্বিতীয় পুনর্সাক্ষাতের ভিডিও: (৫ মিনিট) ভিডিওটা দেখান ও আলোচনা করুন।
খ্রিস্টীয় জীবনযাপন
“সারা বিশ্বে ট্রলি ব্যবহার করে সাক্ষ্যদান করার সুফল”: (১৫ মিনিট) পরিচর্যা অধ্যক্ষ আলোচনা করবেন। ভিডিওটা দেখান। স্থানীয় মণ্ডলী যদি টেবিল অথবা ট্রলি ব্যবহার করে জনসাধারণ্যে সাক্ষ্যদান করে থাকে, তা হলে সেটা মঞ্চে এনে শ্রোতাদের দেখান। এক্ষেত্রে স্থানীয়ভাবে যে-ব্যবস্থা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরুন। সময় থাকলে, স্থানীয় কোনো ভালো অভিজ্ঞতা সম্বন্ধে বলুন কিংবা অভিনয় করে দেখানোর ব্যবস্থা করুন। প্রকাশকরা কীভাবে এই কাজে অংশ নিতে পারে তা বলুন।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ২৬ অনু. ১-৯
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৩৫ এবং প্রার্থনা