এপ্রিল ২৩-২৯
মার্ক ৩-৪
গান ৪৭ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“বিশ্রামবারে সুস্থ করা”: (১০ মিনিট)
মার্ক ৩:১, ২—যিহুদি ধর্মীয় নেতারা যিশুকে দোষারোপ করার জন্য অজুহাত খুঁজছিলেন (যিশুই পথ, সত্য ও জীবন ৭৮ অনু. ১-২, ইংরেজি)
মার্ক ৩:৩, ৪—যিশু জানতেন, তারা বিশ্রামবারের আইন সম্বন্ধে এক চরম ও অশাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছেন (যিশুই পথ, সত্য ও জীবন ৭৮ অনু. ৩, ইংরেজি)
মার্ক ৩:৫—যিশু “তাহাদের অন্তঃকরণের কাঠিন্যে দুঃখিত” হয়েছিলেন (“ক্রুদ্ধ হয়ে ... গভীরভাবে দুঃখিত হয়ে” স্টাডি নোট—মার্ক ৩:৫, nwtsty)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
মার্ক ৩:২৯—পবিত্র আত্মার নিন্দা করার অর্থ কী আর এর পরিণতি কী হবে? (“পবিত্র আত্মার নিন্দা করে,” “অনন্ত পাপের দায়ী” স্টাডি নোট—মার্ক ৩:২৯, nwtsty)
মার্ক ৪:২৬-২৯—নিদ্রা যায় এমন বীজবাপকের বিষয়ে যিশুর দৃষ্টান্ত থেকে আমরা কী শিখতে পারি? (প্রহরীদুর্গ ১৪ ১২/১৫ ১২-১৩ অনু. ৬-৮)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) মার্ক ৩:১-১৯
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
দ্বিতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা ব্যবহার করুন।
তৃতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) নিজে শাস্ত্রপদ বাছাই করুন এবং বাইবেল অধ্যয়ন শুরু করা যায় এমন কোনো প্রকাশনা অর্পণ করুন।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় (bh) বইয়ের অধ্যায় ৩ অনু. ২১-২২—কীভাবে ছাত্রের হৃদয়ে পৌঁছানো যায়, তা তুলে ধরুন।
খ্রিস্টীয় জীবনযাপন
“যাহার শুনিবার কাণ থাকে, সে শুনুক”: (১৫ মিনিট) মার্ক ৪:৯ পদ (“যার শোনার কান আছে, সে শুনুক” স্টাডি নোট—মার্ক ৪:৯, nwtsty) ব্যাখ্যা করুন। পরামর্শ শোনার মাধ্যমে বিজ্ঞ হোন শিরোনামের ভিডিওটা দেখান। এরপর “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর” বইয়ের ৪ অধ্যায়ের “পরামর্শ শুন, শাসন গ্রহণ কর” শিরোনামের বাক্সের উপর ভিত্তি করে আলোচনা করুন।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ১৬ অনু. ১-৯
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ২৬ এবং প্রার্থনা