খ্রিস্টীয় জীবনযাপন
প্রকৃত ভালোবাসা কী?
যিহোবা একজন পুরুষ ও নারীর মধ্যে স্থায়ী বন্ধন গড়ে তোলার জন্য বিয়ের ব্যবস্থা করেছিলেন। (আদি ২:২২-২৪) কেবলমাত্র যৌন অনৈতিকতার কারণেই বিবাহবিচ্ছেদ হতে পারে। (মালাখি ২:১৬; মথি ১৯:৯) যিহোবা চান, একজন খ্রিস্টানের বিবাহিত জীবন যেন সুখী হয় আর তাই তিনি তাদের বিভিন্ন নীতি দিয়েছেন। এই নীতি তাদের বিজ্ঞতার সঙ্গে বিবাহসাথি বাছাই করতে ও বিবাহিত জীবনে সুখ বজায় রাখতে সাহায্য করে।—উপ ৫:৪-৬.
এটা কি প্রেম না মোহ? শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
কখন একজন ব্যক্তির ডেটিং শুরু করা উচিত?
আকর্ষণ, মোহ ও প্রকৃত প্রেমের মধ্যে পার্থক্য কী?
কেন এটা ভাবা মূর্খতাপূর্ণ, আপনি যে-ব্যক্তির সঙ্গে বিয়ের উদ্দেশ্যে মেলামেশা করছেন, তাকে আপনি পরিবর্তন করতে পারবেন?
জাগতিক বিষয়গুলো অনুধাবন করার ক্ষেত্রে ভারসাম্য বজায় না রাখা কীভাবে বিয়ের উপর প্রভাব ফেলে?
কীভাবে একই আধ্যাত্মিক লক্ষ্য স্থাপন করা একটা বিয়েকে শক্তিশালী করে?
কারো সঙ্গে বিয়ের অঙ্গীকার করার আগে কেন আপনার সেই ব্যক্তির ‘হৃদয়ের গুপ্ত মনুষ্যকে’ জানা উচিত? (১পিতর ৩:৪)
প্রকৃত ভালোবাসা কী? (১করি ১৩:৪-৮)