খ্রিস্টীয় জীবনযাপন
দরজায় দাঁড়িয়ে থাকার সময় উত্তম আচরণ
খ্রিস্টানরা “জগতের . . . সামনে দর্শণীয় একটা দৃশ্যের মত।” (১করি ৪:৯, বাংলা জুবিলী বাইবেল) তাই এতে অবাক হওয়ার কিছু নেই যে, কোনো কোনো গৃহকর্তা জানালা দিয়ে আমাদের লক্ষ করেন কিংবা দরজার অন্য পাশ থেকে আমাদের কথা শোনেন। কোনো ঘরে হয়তো নিরাপত্তামূলক ক্যামেরা ও মাইক্রোফোন রয়েছে, যেগুলোর দ্বারা গৃহকর্তা আমাদের উপর নজর রাখতে পারেন, আমাদের কথা শুনতে পারেন আর এমনকী রেকর্ড করেও রাখতে পারেন। কোনো দরজায় দাঁড়িয়ে থাকার সময়, কীভাবে উত্তম আচরণ বজায় রাখা যায়, তার কিছু উপায় এখানে তুলে ধরা হল।—২করি ৬:৩.
আপনার আচরণের দ্বারা (ফিলি ১:২৭):
ঘরের মধ্যে উঁকিঝুঁকি না দিয়ে, গৃহকর্তার ব্যক্তিগত বিষয়ের প্রতি সম্মান দেখান। দরজায় দাঁড়িয়ে থাকার সময় খাবার খাওয়া, পান করা, ফোন করা অথবা ম্যাসেজ পাঠানো থেকে বিরত থাকুন
আপনার কথার দ্বারা (ইফি ৪:২৯):
দরজায় দাঁড়িয়ে থাকার সময়, এমন কিছু বলবেন না, যেগুলো আপনি চান না গৃহকর্তা শুনুক। কোনো কোনো প্রকাশক হয়তো নিজেদের মধ্যে কথাবার্তা বলা একেবারে বন্ধ রাখেন, যেন তারা কী বলবেন তা মনে মনে চিন্তা করতে পারেন