জুলাই ৩-৯
যিহিষ্কেল ১১-১৪
গান ৫২ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“আপনার কি এক মাংসময় হৃদয় রয়েছে?”: (১০ মিনিট)
যিহি ১১:১৭, ১৮—যিহোবা সত্য উপাসনা পুনর্স্থাপনের প্রতিজ্ঞা করেন (প্রহরীদুর্গ ০৭ ৭/১ ১১ অনু. ৪)
যিহি ১১:১৯—যিহোবা আমাদের এমন এক হৃদয় দিতে পারেন, যেটা তাঁর নির্দেশনার প্রতি সাড়া দেয় (প্রহরীদুর্গ ১৬.০৫ ১৫ অনু. ৯)
যিহি ১১:২০—যিহোবা চান যেন আমরা যা শিখি, তা প্রয়োগ করি
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
যিহি ১২:২৬-২৮—এই পদের কথাগুলো যিহোবার দাসদের উপর কোন দায়িত্ব অর্পণ করে? (প্রহরীদুর্গ ০৭ ৭/১ ১৩ অনু. ৮)
যিহি ১৪:১৩, ১৪—এখানে যে-কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, তাদের কাছ থেকে আমরা কী শিখতে পারি? (প্রহরীদুর্গ ১৬.০৫ ২৬ অনু. ১৩; প্রহরীদুর্গ ০৭ ৭/১ ১৩ অনু. ৯)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যিহি ১২:১-১০
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
এই মাসের উপস্থাপনা তৈরি করুন: (১৫ মিনিট) “নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা”-র উপর ভিত্তি করে আলোচনা। উপস্থাপনার প্রত্যেকটা ভিডিও দেখান এবং এরপর সেখান থেকে কিছু উল্লেখযোগ্য বিষয় আলোচনা করুন।
খ্রিস্টীয় জীবনযাপন
সম্মেলন সম্বন্ধে মনে রাখার মতো কিছু বিষয়: (১৫ মিনিট) বক্তৃতা। ২০১৬ সালের এপ্রিল মাসের আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা-সভার জন্য অধ্যয়ন পুস্তিকা-র পৃষ্ঠা ৬ ও ৮ থেকে কিছু বিষয় পুনরালোচনা করুন। সম্মেলন সম্বন্ধে মনে রাখার মতো কিছু বিষয় শিরোনামের ভিডিওটা দেখান। বাবা-মাকে উৎসাহিত করুন, যেন তারা তাদের অল্পবয়সি সন্তানদের ব্যাজ কার্ডের পিছনে তাদের ফোন নম্বর লিখে রাখেন। সন্তান যদি হারিয়ে যায়, তা হলে বাবা-মার সঙ্গে যোগাযোগ করার জন্য এটা পরিচারক দাসদের সাহায্য করবে। ২০১৭ সালের আঞ্চলিক সম্মেলনের জন্য শ্রোতাদের আগ্রহ জাগিয়ে তুলুন।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ২ অনু. ১-১১
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ২৭ এবং প্রার্থনা