ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিরমিয় ৫১-৫২
যিহোবার বাক্য পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণ হয়
যিহোবা ভবিষ্যতের ঘটনা সম্বন্ধে নিখুঁত ভবিষ্যদ্বাণী করেছিলেন
পারসীক রাজার তিরন্দাজ প্রহরী
“তোমরা বাণে শাণ দেও”
মাদীয় ও পারসীকরা দক্ষ তিরন্দাজ ছিল এবং তাদের প্রধান অস্ত্র হিসেবে তারা ধনুক ব্যবহার করত। তারা তাদের বাণ বা তিরে শান দিত যাতে তা লক্ষ্যে গভীরভাবে গেঁথে যায়
“বাবিলের বীরগণ যুদ্ধে বিরত হইয়াছে”
নেবোনাইডাস ক্রনিক্যাল হিসেবে পরিচিত শিলালিপিতে বলা আছে: “কোরসের সৈন্যদল যুদ্ধ ছাড়াই বাবিলে প্রবেশ করেছিল।” সম্ভবত এর অর্থ সামান্যতম লড়াইও হয়নি আর এটা যিরমিয়ের ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলে যায়
নেবোনাইডাস ক্রনিক্যাল
“বাবিল ঢিবীময় . . . চিরধ্বংসস্থান হইবে”
খ্রিস্টপূর্ব ৫৩৯ সালের শুরুর দিকে, বাবিলের গৌরব ম্লান হতে শুরু করেছিল। মহান আলেকজান্ডার বাবিলকে তার রাজধানী বানাতে চেয়েছিলেন, কিন্তু তিনি হঠাৎ মারা যান। খ্রিস্টীয় যুগের শুরুর দিকে, কিছু যিহুদি তখনও সেখানে ছিল আর তাই প্রেরিত পিতর সেখানে পরিদর্শন করেছিলেন। কিন্তু খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর মধ্যে, সেই নগর ধ্বংস হয়ে গিয়েছিল আর পরবর্তী সময়ে এটা অস্তিত্বহীন হয়ে গিয়েছিল