মে ৮-১৪
যিরমিয় ৩৫-৩৮
গান ৩৩ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“এবদ-মেলক—সাহসী মনোভাব ও দয়া দেখানোর ক্ষেত্রে এক উদাহরণ”: (১০ মিনিট)
যির ৩৮:৪-৬—সিদিকিয় লোকভয়ের কাছে নতিস্বীকার করেছিলেন এবং যিরমিয়কে কর্দমাক্ত কুয়োর মধ্যে ফেলে দেওয়ার জন্য বিরোধীদের অনুমতি দিয়েছিলেন (অন্তর্দৃষ্টি-২ ১২২৮ অনু. ৩, ইংরেজি)
যির ৩৮:৭-১০—এবদ-মেলক যিরমিয়কে সাহায্য করার জন্য সাহসের সঙ্গে ও দ্রুত পদক্ষেপ নিয়েছিলেন (প্রহরীদুর্গ ১২ ৫/১ ৩১ অনু. ২-৩, ইংরেজি)
যির ৩৮:১১-১৩—এবদ-মেলক দয়া দেখিয়েছিলেন (প্রহরীদুর্গ ১২ ৫/১ ৩১ অনু. ৪)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
যির ৩৫:১৯—কেন রেখবীয়দের আশীর্বাদ করা হয়েছিল? (অন্তর্দৃষ্টি-২ ৭৫৯, ইংরেজি)
যির ৩৭:২১—যিহোবা কীভাবে যিরমিয়ের যত্ন নিয়েছিলেন আর দুর্দশা ভোগ করার সময় এই ঘটনা কীভাবে আমাদের উৎসাহিত করতে পারে? (প্রহরীদুর্গ ৯৮ ১/১৫ ১৮ অনু. ১৬-১৭; প্রহরীদুর্গ ৯৫ ৮/১ ৫ অনু. ৫-৬)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যির ৩৬:২৭–৩৭:২
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) T-32 ট্র্যাক্ট—পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) T-32 ট্র্যাক্ট, প্রথম সাক্ষাতে যা আলোচনা করা হয়েছিল, সেই বিষয়ে সংক্ষেপে বলুন—পরের সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) যিহোবার ইচ্ছা (jl) ব্রোশারের পাঠ ২৬
খ্রিস্টীয় জীবনযাপন
“আমাদের উপাসনাস্থলের যত্ন নেওয়া”: (১৫ মিনিট) একজন প্রাচীন প্রশ্নোত্তর আলোচনা করবেন। “আমাদের উপাসনাস্থলের যত্ন নেওয়া” শিরোনামের ভিডিওটা দেখানোর ও প্রশ্নোত্তর আলোচনা করার পর, অপারেটিং কমিটিতে থাকা মণ্ডলীর প্রতিনিধির সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিন। (আপনার মণ্ডলীতে যদি কোনো প্রতিনিধি না থাকেন, তা হলে প্রাচীনগোষ্ঠীর কোঅর্ডিনেটরের সাক্ষাৎকার নিন। যদি অন্য কোনো মণ্ডলী আপনাদের কিংডম হল ব্যবহার না করে, তা হলে রক্ষণাবেক্ষণের দায়িত্বে যে-ভাই রয়েছেন তার সাক্ষাৎকার নিন।) সম্প্রতি কিংডম হল রক্ষণাবেক্ষণের জন্য কোন কাজ করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা রয়েছে? কারো যদি রক্ষণাবেক্ষণের কাজে দক্ষতা থাকে কিংবা কেউ যদি দক্ষ ব্যক্তিদের সাহায্য করার মাধ্যমে কাজ শিখতে চান, তা হলে তার কী করা উচিত? আমাদের পরিস্থিতি যা-ই হোক না কেন, কীভাবে আমরা সবাই কিংডম হলের যত্ন নেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারে?
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন অধ্যায় ২২ অনু. ১-১৩
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ২৭ এবং প্রার্থনা