ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb১৭ এপ্রিল পৃষ্ঠা ৫
  • আপনি একজন নিষ্ক্রিয় খ্রিস্টানকে উৎসাহিত করতে পারেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি একজন নিষ্ক্রিয় খ্রিস্টানকে উৎসাহিত করতে পারেন
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৭
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যারা নিষ্ক্রিয় হয়ে পড়েছে, তাদের ভুলে যাবেন না
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • “আমার কাছে ফিরিয়া আইস”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২০
  • তাদেরকে অবিলম্বে ফিরে আসতে সাহায্য করুন!
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পাল থেকে বিপথে যায় এমন ব্যক্তিদের সাহায্য করুন
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৭
mwb১৭ এপ্রিল পৃষ্ঠা ৫

খ্রিস্টীয় জীবনযাপন

আপনি একজন নিষ্ক্রিয় খ্রিস্টানকে উৎসাহিত করতে পারেন

একজন মেষপালক একটা হারানো মেষ উদ্ধার করার চেষ্টা করছেন

প্রতি বছর, নিষ্ক্রিয় খ্রিস্টানদের মধ্যে অনেকে স্মরণার্থ সভায় যোগ দেয়। তারা জীবনের ধাবনক্ষেত্রে দৌড় শুরু করেছিল, কিন্তু বিভিন্ন কারণে তারা ধীর হয়ে পড়েছে আর এই কারণগুলোর মধ্যে কয়েকটা সম্বন্ধে যিহোবার কাছে ফিরে আসুন ব্রোশারে তুলে ধরা হয়েছে। (ইব্রীয় ১২:১) তা সত্ত্বেও, নিষ্ক্রিয় ব্যক্তিরা যিহোবার কাছে এখনও মূল্যবান, যিনি “নিজ পুত্রের” রক্ত দ্বারা তাদের ক্রয় করেছেন। (প্রেরিত ২০:২৮, NW; ১পিতর ১:১৮, ১৯) কীভাবে আমরা তাদের মণ্ডলীতে ফিরে আসতে সাহায্য করতে পারি?

মণ্ডলীর প্রাচীনরা নিষ্ক্রিয় খ্রিস্টানদের খুঁজে বের করার ও তাদের সাহায্য করার চেষ্টা করে থাকেন, ঠিক যেমনটা একজন মেষপালক অধ্যবসায়ের সঙ্গে সেই মেষের অন্বেষণ করেন, যেটা পালের কাছ থেকে দূরে সরে গিয়েছে। (লূক ১৫:৪-৭) এটা যিহোবার প্রেমপূর্ণ যত্নকে প্রতিফলিত করে। (যির ২৩:৩, ৪) শুধু প্রাচীনরা নয় বরং আমরা সবাই এই ব্যক্তিদের উৎসাহিত করতে পারি। দয়া ও সহানুভূতি দেখানোর জন্য আমরা যে-সমস্ত প্রচেষ্টা করি, তা দেখে যিহোবা খুশি হন আর এটা খুবই পরিতৃপ্তিদায়ক হতে পারে। (হিতো ১৯:১৭; প্রেরিত ২০:৩৫) তাই, আপনি কাকে উৎসাহিত করতে পারেন সেই বিষয়ে চিন্তা করে দেখুন আর অবিলম্বে তা করুন!

লোরা জানালা দিয়ে তাকিয়ে আছেন, অ্যাবি প্রার্থনা করছেন, অ্যাবি ও লোরা পরস্পর আলিঙ্গন করছেন এবং অ্যাবি ও লোরা একসঙ্গে ছবি তোলার জন্য বসেছেন

নিষ্ক্রিয় ব্যক্তিদের উৎসাহিত করুন শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলো বিবেচনা করুন:

  • একজন অপরিচিত সাক্ষির সঙ্গে যখন অ্যাবির দেখা হয়েছিল, তখন তিনি কী করেছিলেন?

  • আমরা যদি কোনো নিষ্ক্রিয় ব্যক্তিকে সাহায্য করার কথা চিন্তা করি, তা হলে আমাদের কেন প্রাচীনদের কাছে যাওয়া উচিত?

  • লোরার সঙ্গে দ্বিতীয় বার দেখা করার আগে অ্যাবি কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন?

  • লোরাকে উৎসাহিত করার সময় অ্যাবি কীভাবে অধ্যবসায়, ধৈর্য ও প্রেম দেখিয়েছিলেন?

  • লূক ১৫:৮-১০ পদে বর্ণিত যিশুর দৃষ্টান্ত থেকে আমরা কী শিখতে পারি?

  • লোরাকে সাহায্য করার জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা করার ফলে কোন কোন আশীর্বাদ লাভ করা গিয়েছে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার