ঈশ্বরের বাক্যের গুপ্তধন | গীতসংহিতা ৭৯-৮৬
আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি?
গীতসংহিতার ৮৩ গীতের রচয়িতা খুব সম্ভবত লেবীয় বংশীয় আসফের উত্তরসূরী আর আসফ রাজা দায়ূদের সমসাময়িক একজন ব্যক্তি। এই গীত এমন এক সময় লেখা হয়, যখন বিরোধী জাতিগুলো যিহোবার লোকেদের জন্য হুমকি স্বরূপ ছিল।
প্রার্থনার সময় গীতরচক ব্যক্তিগত সুরক্ষার চেয়ে বরং যিহোবার নাম এবং সার্বভৌমত্বের বিষয়টাকে প্রাধান্য দেন
বর্তমানে ঈশ্বরের লোকেরা একটার পর একটা আক্রমণের মুখোমুখি হচ্ছে। আমরা যখন বিশ্বস্তভাবে ধৈর্য ধরি, তখন সেটা যিহোবার সম্মান নিয়ে আসে
যিহোবা চান যেন আমরা তাঁর নাম জানি
আমাদের কাজের মাধ্যমে দেখাতে হবে যে, যিহোবা হলেন আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি