ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb১৬ এপ্রিল পৃষ্ঠা ৭
  • একজন প্রকৃত বন্ধু গঠনমূলক পরামর্শ দেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • একজন প্রকৃত বন্ধু গঠনমূলক পরামর্শ দেন
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৬
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ইয়োবের বই থেকে পরামর্শ দিতে শিখুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
  • যিহোবা তার কষ্ট দূর করেন
    তাদের বিশ্বাস অনুকরণ করুন
  • কিভাবে সমস্যাগুলির মোকাবিলা করা যায় সে সম্বন্ধে একটি শিক্ষা
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পরিচালকগোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি
    যিহোবার কাছে ফিরে আসুন
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৬
mwb১৬ এপ্রিল পৃষ্ঠা ৭

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | ইয়োব ৩৩-৩৭

একজন প্রকৃত বন্ধু গঠনমূলক পরামর্শ দেন

ছাপানো সংস্করণ

ইলীহূ যখন কথা বলতে শুরু করেছিলেন, তখন তিনি ইলীফস, বিল্‌দদ এবং সোফরের তুলনায় একেবারে ভিন্ন পরামর্শ দিয়েছিলেন। ইলীহূর পরামর্শের বিষয়বস্তু এবং ইয়োবের প্রতি তার ব্যবহার দুটোই তাদের থেকে ভিন্ন ছিল। তিনি নিজেকে একজন প্রকৃত বন্ধু এবং উত্তম পরামর্শদাতা হিসেবে প্রমাণ করেছিলেন, যাকে আমরা অনুকরণ করতে পারি।

ইলীহূ ইয়োবের সগ কথা বলছন এবং ইলীফস, বিল্‌দদ ও সোফর তাদের দিকে তাকিয়ে আছন

একজন উত্তম পরামর্শদাতার গুণাবলি

ইলীহূ এক উত্তম উদাহরণস্থাপন করেছিলেন

৩২:৪-৭, ১১, ১২; ৩৩:১

  • ধৈর্যশীল

  • মনোযোগী

  • সম্মানপূর্ণ

  • ইলীহূ তার চেয়ে বয়স্ক ব্যক্তিদের কথা শেষ হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন এবং তারপর কথা বলেছিলেন

  • পরামর্শ দেওয়ার আগে তিনি মনোযোগের সঙ্গে কথা শুনেছিলেন বলে ইয়োবের পরিস্থিতি সম্বন্ধে ভালোভাবে বুঝতে পেরেছিলেন

  • তিনি ইয়োবের নাম ব্যবহার করেছিলেন এবং একজন বন্ধু হিসেবে তার সঙ্গে কথা বলেছিলেন

৩৩:৬, ৭, ৩২

  • নম্র

  • বন্ধুত্বপরায়ণ

  • সহানুভূতিশীল

  • ইলীহূ একজন নম্র ও দয়ালু ব্যক্তি ছিলেন আর তাই নিজের অসিদ্ধতা স্বীকার করেছিলেন

  • তিনি ইয়োবের কষ্টের প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন

৩৩:২৪, ২৫; ৩৫:২, ৫

  • ভারসাম্যপূর্ণ

  • দয়ালু

  • ঈশ্বরভয়শীল

  • ইলীহূ সদয়ভাবে ইয়োবকে দেখিয়েছিলেন, তার দৃষ্টিভঙ্গি ভারসাম্যপূর্ণ নয়

  • ইলীহূ ইয়োবকে বুঝতে সাহায্য করেছিলেন, তার নিজের ধার্মিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়

  • ইলীহূর যুক্তিযুক্ত পরামর্শ ইয়োবের মনকে প্রস্তুত করেছিল, যাতে তিনি স্বয়ং যিহোবার কাছ থেকে আরও নির্দেশনা লাভ করতে পারেন

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার