আপনাদের সন্তানরা কি প্রস্তুত?
১. স্কুলে যায় এমন সন্তানদের কোন বিষয়গুলোর জন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে?
১ কোনো সন্দেহ নেই যে, আপনাদের সন্তানরা স্কুলে বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতা ও চাপের মুখোমুখি হয়। এ ছাড়া, “সত্যের পক্ষে সাক্ষ্য” দেওয়ার জন্য তাদের কাছে বিভিন্ন সুযোগ রয়েছে। (যোহন ১৮:৩৭) এগুলোর জন্য তারা কি প্রস্তুত?
২. প্রস্তুত থাকার জন্য আপনাদের সন্তানদের কোন বিষয়গুলো জানা উচিত?
২ আপনাদের সন্তানরা কি ভালোভাবে জানে যে, জাতীয় অনুষ্ঠানগুলোতে ও পৌত্তলিক ছুটির দিনগুলোতে অংশ নেওয়ার অর্থ কী এবং সেগুলোতে অংশ নেওয়া কেন ভুল? উচ্চশিক্ষার পিছনে ছোটার, ডেটিং করার এবং মদ্যপান করার অথবা ড্রাগ নেওয়ার বিষয়ে তারা যে-চাপগুলোর মুখোমুখি হবে, সেগুলোর জন্য তারা কি প্রস্তুত? তারা কি শুধুমাত্র বলবে যে, আপত্তিকর কাজটা তাদের ধর্মের বিরুদ্ধে, না কি তারা জানে যে, কীভাবে তাদের বিশ্বাস সম্বন্ধে ব্যাখ্যা করতে হয়?—১ পিতর ৩:১৫.
৩. কীভাবে বাবা-মায়েরা তাদের সন্তানদের প্রস্তুত করার জন্য তাদের পারিবারিক উপাসনার সন্ধ্যাকে ব্যবহার করতে পারেন?
৩ পারিবারিক উপাসনার সন্ধ্যাকে ব্যবহার করুন: স্কুলে পড়ার সময়ে আপনারা হয়তো সন্তানদের সঙ্গে তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। স্কুলের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়গুলো বিবেচনা করার জন্য আপনাদের বিশেষ প্রচেষ্টা আপনাদের সন্তানদের আত্মবিশ্বাসী করে তুলবে। এটার জন্য পারিবারিক উপাসনার কিছু সন্ধ্যাকে ব্যবহার করুন না কেন? আপনারা হয়তো আপনাদের সন্তানদের জিজ্ঞেস করতে পারেন যে, তারা যখন স্কুলে যাওয়ার কথা চিন্তা করে, তখন কোন বিষয়টা তাদের সবচেয়ে বেশি উদ্বিগ্ন করে তোলে। যে-বিষয়গুলো নিয়ে আপনারা বিগত বছরগুলোতে বিবেচনা করেছিলেন, সেগুলো এখন আবারও পুনরালোচনা করা যেতে পারে কারণ আপনাদের সন্তানরা বড়ো হয়েছে এবং তাদের বোধগম্যতা বৃদ্ধি পেয়েছে। (গীত. ১১৯:৯৫) আপনারা মহড়া পর্বগুলো অন্তর্ভুক্ত করতে পারেন, যেখানে আপনারা একজন শিক্ষক বা শিক্ষিকার, কাউন্সিলার অথবা সহছাত্র বা ছাত্রীর ভূমিকা পালন করতে পারেন। আপনার সন্তানদের বাইবেল থেকে উত্তর দিতে এবং আমাদের প্রকাশনাগুলো ব্যবহার করতে শেখান। একজন মা তার সন্তানদের সঙ্গে মহড়া দেওয়ার মাধ্যমে তাদের প্রশিক্ষণ দিতেন, যেন তারা প্রত্যেক বছর স্কুল শুরু হওয়ার প্রথম দিকেই তাদের নতুন শিক্ষক-শিক্ষিকাদের এটা জানাতে পারে যে, তারা হল যিহোবার সাক্ষি।—২০১০ সালের ১৫ ডিসেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ৩-৫ পৃষ্ঠা দেখুন।
৪. বিজ্ঞ বাবা-মায়েদের কী করা উচিত?
৪ এই শেষকালে খ্রিস্টান অল্পবয়সিদের যে-প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হতে হয়, সেগুলো “মোকাবিলা করা” ক্রমাগত “কঠিন” হয়ে উঠছে। (২ তীম. ৩:১, NW) বিজ্ঞ বাবা-মায়েদের সেগুলোর বিষয়ে আগে থেকেই চিন্তা করা উচিত এবং সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য সন্তানদের প্রস্তুত করা উচিত। (হিতো. ২২:৩) তাই, আপনাদের সন্তানদের প্রস্তুত করার জন্য যথাসাধ্য করুন।