ঘোষণাবলি
◼ উল্লেখিত মাসগুলোর জন্য সাহিত্য অর্পণ, ডিসেম্বর: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? অথবা আপনি কি সত্য জানতে চান? ব্যক্তির প্রয়োজন অনুযায়ী প্রকাশক হয়তো অন্য কোনো ট্র্যাক্ট ব্যবহার করতে পারেন। জানুয়ারি ও ফেব্রুয়ারি: ঈশ্বরের কাছ থেকে সুসমাচার! অথবা নিম্নোক্ত ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার: ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন অথবা আপনার পরিবার সুখী হতে পারে। ব্যক্তির প্রয়োজন অনুযায়ী প্রকাশক হয়তো অন্য কোনো ব্রোশার ব্যবহার করতে পারেন। মার্চ ও এপ্রিল: প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা।
◼ ২০১৭ সালের স্মরণার্থ সভা হবে ১১ এপ্রিল, মঙ্গলবার।
◼ যাদের ভারতীয় পাসপোর্ট রয়েছে, তারা চাইলে www.jwindiagift.org ওয়েবসাইটের মাধ্যমে দান দিতে পারে। এই ওয়েবসাইটে আপনাকে একবারের জন্য রেজিস্টার করতে হবে এবং আপনার বৈধ ভারতীয় পাসপোর্টের একটা স্ক্যান করা কপি আপলোড করতে হবে। এই ওয়েবসাইটে উল্লেখিত ৩৫টা ব্যাঙ্কের মধ্যে থেকে যেকোনো ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দান দেওয়া যেতে পারে। যে-ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে, সেটার নাম যদি এই ওয়েবসাইটে না থাকে অথবা আপনার যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, তা হলে নির্দ্বিধায় শাখা অফিসের চ্যারিটেবল্ ডেস্কের সঙ্গে 080-23092426 নম্বরে ফোনের মাধ্যমে যোগাযোগ করুন অথবা ACCToffice.in@jw.org-এ ই-মেল পাঠান।