পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—বাইবেল শিক্ষা দেয় বই অর্পণ করা
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: আমাদের শিক্ষাদানের হাতিয়ার বাক্সের মৌলিক হাতিয়ার হল, বাইবেল শিক্ষা দেয় বই। কিন্তু, কোনো ব্যক্তির সঙ্গে এই বই থেকে অধ্যয়ন করার আগে আমাদের প্রথমে সেই ব্যক্তির কাছে এই বইটা অর্পণ করতে হবে। তাই, পরিচর্যায় বাইবেল শিক্ষা দেয় বই অর্পণ করার ক্ষেত্রে আমাদের সকলকে তৎপর বা দক্ষ হয়ে ওঠার জন্য প্রচেষ্টা করতে হবে। (হিতো. ২২:২৯) এই বই অর্পণ করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে এবং প্রকাশকরা তাদের জন্য উপযুক্ত যেকোনো পদ্ধতি ব্যবহার করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই, বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য আমরা সুসমাচার ব্রোশার ব্যবহার করি আর তারপর, বাইবেল শিক্ষা দেয় বই থেকে অধ্যয়ন করি। অন্যান্য ক্ষেত্রে, যারা বিশেষ আগ্রহ দেখায়, তাদের কাছে প্রকাশকরা হয়তো প্রথমেই বাইবেল শিক্ষা দেয় বই অর্পণ করার সিদ্ধান্ত নিতে পারে।
এই মাসে এটা করার চেষ্টা করুন:
আপনার পারিবারিক উপাসনার সময় মহড়া দিন।
পরিচর্যায় রত থাকার সময় আপনি যে-উপস্থাপনা বলবেন বলে ঠিক করেছেন, সেটা অন্য প্রকাশকদের বলুন। (হিতো. ২৭:১৭) আপনার উপস্থাপনা যদি কার্যকরী না হয়, তা হলে সেটা পরিবর্তন করুন।