ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/১৫ পৃষ্ঠা ২
  • প্রশ্ন বাক্স

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রশ্ন বাক্স
  • ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ইন্টারনেট ব্যবহারের বিপদগুলো থেকে সাবধান হোন!
    ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রশ্ন বাক্স
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ইন্টারনেট সারাবিশ্বের তথ্য আহরণের এই হাতিয়ারকে বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করা
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আমাদের অফিশিয়াল ওয়েবসাইট—আমাদের ও অন্যদের উপকারের জন্য প্রস্তুত করা হয়েছে
    ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/১৫ পৃষ্ঠা ২

প্রশ্ন বাক্স

◼ প্রকাশকদের কি অন্য দেশে বসবাসকারী অপরিচিত ব্যক্তিদের সাক্ষ্য দেওয়ার অথবা অধ্যয়ন করানোর জন্য ব্যাপকভাবে ইন্টারনেট ব্যবহার করা উচিত?

যে-সমস্ত দেশে আমাদের কাজের উপর সীমা আরোপ করা হয়েছে অথবা প্রকাশকের সংখ্যা খুবই কম, সেইসমস্ত দেশে বাইবেল অধ্যয়ন খুঁজে পাওয়ার জন্য কোনো কোনো প্রকাশক ইন্টারনেট ব্যবহার করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল পাওয়া গিয়েছে। কিন্তু, কোনো প্রকাশক যখন একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে ই-মেল অথবা চ্যাটরুমের মাধ্যমে আলোচনা করেন, তখন বিপদ দেখা দিতে পারে। (২০০৭ সালের জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৭ পৃষ্ঠা দেখুন।) যদিও এই ধরনের আলোচনার উদ্দেশ্য হল, সৎহৃদয়ের ব্যক্তিদের কাছে রাজ্যের বার্তা পৌঁছে দেওয়া, কিন্তু তা হয়তো একজন ভাই অথবা বোনকে কুসংসর্গের সংস্পর্শে নিয়ে যেতে পারে, যাদের মধ্যে ধর্মভ্রষ্ট ব্যক্তিরাও রয়েছে। (১ করি. ১:১৯-২৫; কল. ২:৮) এ ছাড়া, যে-সমস্ত দেশে রাজ্যের কাজের উপর সীমা আরোপ করা হয়েছে অথবা নিষেধাজ্ঞা রয়েছে, সেখানকার কর্তৃপক্ষ হয়তো আমাদের ই-মেল অথবা চ্যাটিং-এর উপর নজর রাখতে পারে। এই ধরনের যোগাযোগের ফলে সেখানকার ভাই-বোনেরা বিপদে পড়তে পারে। তাই, প্রকাশকদের অন্য দেশে বসবাসকারী অপরিচিত ব্যক্তিদের সুসমাচার জানানোর জন্য অনলাইনের সাহায্যে অনুসন্ধান করা উচিত নয়।

স্থানীয় শাখা অফিসের নির্দেশনা ছাড়া, বিদেশ থেকে আসা কোনো অপরিচিত ব্যক্তির কাছে আমরা যদি রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করে থাকি, তাহলে সেই ব্যক্তি নিজের দেশে ফিরে যাওয়ার পর আমরা যেন তার আগ্রহ বৃদ্ধির করার চেষ্টা না করি। এর পরিবর্তে, আমরা তাকে দেখাতে পারি যে, কীভাবে তিনি আরও তথ্যের জন্য অথবা তার নিজের দেশের শাখা অফিসের সঙ্গে যোগাযোগ করার জন্য jw.org ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এ ছাড়া, তার বাড়ির কাছাকাছি কোনো কিংডম হলে যাওয়ার জন্য আমরা তাকে উৎসাহিত করতে পারি। এটা ঠিক যে, কিছু কিছু দেশে কোনো কিংডম হল নেই। তিনি যদি চান তার এলাকার কোনো সাক্ষি তার সঙ্গে সাক্ষাৎ করুক, তাহলে আমাদের উচিত দয়া করে পুনর্সাক্ষাৎ করুন ফর্মটা (S-43) পূরণ করে মণ্ডলীর সচিবকে দেওয়া, যিনি সেটাকে jw.org ওয়েবসাইটের মাধ্যমে পাঠিয়ে দেবেন। সেই আগ্রহী ব্যক্তি যে-দেশে বাস করেন, সেই দেশের কাজ যে-শাখা অফিস দেখাশোনা করে, সেই শাখা অফিস সেখানকার পরিস্থিতি সম্বন্ধে পরিচিত আর তাই তারা সেই আগ্রহী ব্যক্তিকে আরও ভালোভাবে আধ্যাত্মিক সাহায্য প্রদান করতে পারবে।—২০১১ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ২ পৃষ্ঠা দেখুন।

বর্তমানে আমাদের সঙ্গে আলোচনা করছে এমন একজন ব্যক্তি যদি অন্য দেশে চলে যান অথবা শুধু ইন্টারনেটের মাধ্যমেই সাক্ষাৎ হয়েছে এমন একজন ব্যক্তির সঙ্গে আমরা ইতিমধ্যেই অধ্যয়ন করছি, যিনি অন্য দেশে বাস করেন, তাহলে আমাদের উচিত উপরে দেওয়া নির্দেশনা অনুসরণ করা। তবে, সেই ব্যক্তির সঙ্গে স্থানীয় কোনো প্রকাশকের যোগাযোগ না হওয়া পর্যন্ত, আমরা হয়তো তার আগ্রহকে বৃদ্ধি করার জন্য আলোচনা চালিয়ে যেতে পারি। যা-ই হোক না কেন, সেই ব্যক্তি যদি এমন একটা দেশে বাস করেন, যেখানে আমাদের কাজের উপর সীমা আরোপ করা হয়েছে অথবা আমাদের কাজ নিষিদ্ধ, তখন চিঠি, ফোন কিংবা ইলেক্টনিক পদ্ধতির সাহায্য বাইবেলের কোনো বিষয় নিয়ে আলোচনা করার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত।—মথি ১০:১৬.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার