ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/১৫ পৃষ্ঠা ৯
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/১৫ পৃষ্ঠা ৯

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

নীচের প্রশ্নগুলো ২০১৫ সালের ২৯ জুন থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ আলোচনা করা হবে। প্রতিটা বিষয় যে-তারিখে আলোচনা করার জন্য তালিকাভুক্ত রয়েছে, সেই তারিখটাও অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে প্রতি সপ্তাহে বিদ্যালয়ের প্রস্তুতি নেওয়ার সময় গবেষেণা করা যেতে পারে।

  1. মীখল যেভাবে দায়ূদের সঙ্গে কথা বলেছিলেন, তাতে কী ভুল ছিল আর বিবাহিত দম্পতিদের এই বিবরণ থেকে কী শেখা উচিত? (২ শমূ. ৬:২০-২৩) [মে ১১, প্রহরীদুর্গ ১২ জানুয়ারি-মার্চ পৃষ্ঠা ৩১ অনু. ১০]

  2. ভাববাদী নাথন দায়ূদকে যিহোবার জন্য মন্দির নির্মাণ করার অনুমতি দেওয়ার কারণে যিহোবা যখন নাথনকে সংশোধন করেছিলেন, তখন তিনি কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? (২ শমূ. ৭:২, ৩) [মে ১১, প্রহরীদুর্গ ১২ ২/১৫ পৃষ্ঠা ২৪ অনু. ৬-৭]

  3. দায়ূদ যে গুরুতর পাপ করেছেন, তা তাকে সরাসরি না বলে কেন নাথন ২ শমূয়েল ১২:১-৭ পদে লিপিবদ্ধ দৃষ্টান্ত বলেছিলেন? এই বিবরণ কীভাবে আমাদেরকে আরও ভালো শিক্ষক হতে সাহায্য করতে পারে? [মে ১৮, প্রহরীদুর্গ ১২ ২/১৫ পৃষ্ঠা ২৪ অনু. ২-৩]

  4. কেন অবশালোম ইস্রায়েলীয়দের প্রতারিত করতে পেরেছিল আর আমরা কীভাবে নিজেদেরকে আজকের দিনের ‘অবশালোমের’ মতো ব্যক্তিদের থেকে রক্ষা করতে পারি? (২ শমূ. ১৫:৬) [মে ২৫, প্রহরীদুর্গ ১২ ৭/১৫ পৃষ্ঠা ১৩ অনু. ৭]

  5. দায়ূদ যখন অনেক অভাবের মধ্যে ছিলেন, তখন যিহোবা কীভাবে বিভিন্ন বিষয় জুগিয়ে দিয়েছিলেন আর এটা থেকে আমরা কী শিখতে পারি? (২ শমূ. ১৭:২৭-২৯) [জুন ১, প্রহরীদুর্গ ০৮ ৯/১৫ পৃষ্ঠা ৬ অনু. ১৫-১৬]

  6. দায়ুদ যেভাবে ইত্তয় নামক একজন বিদেশির সঙ্গে আচরণ করেছিলেন, তা থেকে আমরা কী শিখতে পারি? (২ শমূ. ১৮:২) [জুন ১, প্রহরীদুর্গ ০৯ ৫/১৫ পৃষ্ঠা ২৭ অনু. ৭]

  7. বর্সিল্লয়ের উদাহরণ থেকে মণ্ডলীর বয়স্ক ব্যক্তিরা কীভাবে উপকৃত হতে পারে? (২ শমূ. ১৯:৩৩-৩৫) [জুন ৮, প্রহরীদুর্গ ০৭ ৭/১৫ পৃষ্ঠা ১৫ অনু. ১-২]

  8. কীভাবে ঈশ্বরের নম্রতা একজন ব্যক্তিকে “মহান” করে তোলে? (২ শমূ. ২২:৩৬) [জুন ১৫, প্রহরীদুর্গ ১২ ১১/১৫ পৃষ্ঠা ১৭ অনু. ৭]

  9. কীভাবে নাথন ঈশ্বরের প্রতি আনুগত্য দেখিয়েছিলেন এবং বর্তমানে আমরা কীভাবে সেই গুণ অনুকরণ করতে পারি? (১ রাজা. ১:১১-১৪) [জুন ২২, প্রহরীদুর্গ ১২ ২/১৫ পৃষ্ঠা ২৫ অনু. ১, ৪-৫]

  10. জীবনের কোন কোন ক্ষেত্রে হয়তো ঈশ্বরের একজন দাস তাঁর আজ্ঞাকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য ভুল যুক্তি দেখাতে পারেন, ঠিক যেমনটা শলোমন হয়তো করেছিলেন? (১ রাজা. ৩:১) [জুন ২৯, প্রহরীদুর্গ ১১ ১২/১৫ পৃষ্ঠা ১০ অনু. ১২-১৪]

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার