নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
প্রহরীদুর্গ জানুয়ারি থেকে মার্চ
“আমরা জানি, ঈশ্বর সম্বন্ধে প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে। আপনি কী মনে করেন, অধিকাংশ লোক কি তাঁকে এক প্রাকৃতিক শক্তি বলে মনে করে, নাকি তাঁকে এমন একজন বন্ধু হিসেবে দেখে, যিনি ব্যক্তিগতভাবে তাদের যত্ন নেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে একটা শাস্ত্রপদ দেখাতে পারি, যেটা বলে যে, আমরা ঈশ্বরের সঙ্গে কোন ধরনের সম্পর্ক গড়ে তুলি বলে তিনি চান? [গৃহকর্তা যদি রাজি হন, তাহলে যাকোব ৪:৮ক পদ পড়ুন।] এই পত্রিকা তিনটে বিষয় তুলে ধরে, যেগুলো কাজে লাগালে আমরা ঈশ্বরের নিকটবর্তী বোধ করতে পারি।”