ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/১৪ পৃষ্ঠা ৩
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/১৪ পৃষ্ঠা ৩

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

নীচের প্রশ্নগুলো ২০১৪ সালের ২৭ অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ আলোচনা করা হবে।

  1. কেন ইস্রায়েলীয়রা ঈশ্বর ও মোশির বিরুদ্ধে অভিযোগ করেছিল, যেমনটা গণনাপুস্তক ২১:৫ পদে লিপিবদ্ধ রয়েছে এবং এই বিবরণে আমাদের জন্য কোন সতর্কবাণী রয়েছে? [সেপ্টে. ১, প্রহরীদুর্গ ৯৯ ৮/১৫ পৃষ্ঠা ২৬-২৭]

  2. কেন বিলিয়মের প্রতি যিহোবার ক্রোধ প্রজ্বলিত হয়েছিল? (গণনা. ২২:২০-২২) [সেপ্টে. ৮, প্রহরীদুর্গ ০৪ ৮/১ পৃষ্ঠা ২৭ অনু. ২]

  3. গণনাপুস্তক ২৫:১১ পদ পীনহসের মনোভাব সম্বন্ধে আমাদের কী জানায় এবং কীভাবে আমরা তাকে অনুকরণ করতে পারি? [সেপ্টে. ৮, প্রহরীদুর্গ ০৪ ৮/১ পৃষ্ঠা ২৭ অনু. ৪]

  4. কোন কোন উপায়ে মোশি আজকে আমাদের জন্য নম্রতার এক উত্তম উদাহরণ স্থাপন করেছেন? (গণনা. ২৭:৫, ১৫-১৮) [সেপ্টে. ১৫, প্রহরীদুর্গ ১৩ এপ্রিল-জুন পৃষ্ঠা ৫]

  5. বিরোধিতা সত্ত্বেও অসিদ্ধ মানুষেরা যে সফলতার সঙ্গে ঈশ্বরের পথে চলতে পারে, সেই বিষয়ে যিহোশূয় এবং কালেব কোন শক্তিশালী প্রমাণ জুগিয়েছেন? (গণনা. ৩২:১২) [সেপ্টে. ২২, প্রহরীদুর্গ ৯৩ ১১/১ পৃষ্ঠা ২৫ অনু. ১৩]

  6. কীভাবে সলফাদের মেয়েদের বাধ্যতা, বিয়ে সম্বন্ধে একজন অবিবাহিত খ্রিস্টানের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করতে পারে? (গণনা. ৩৬:১০-১২) [সেপ্টে. ২৯, প্রহরীদুর্গ ০৮ ২/১৫ পৃষ্ঠা ৪-৫ অনু. ১০]

  7. ইস্রায়েলীয়দের অভিযোগপূর্ণ মনোভাব ও নেতিবাচক কথাবার্তার পরিণতি কী হয়েছিল এবং এই বিবরণ থেকে আমরা কোন শিক্ষা পেতে পারি? (দ্বিতীয়. ১:২৬-২৮, ৩৪, ৩৫) [অক্টো. ৬, প্রহরীদুর্গ ১৩ ৮/১৫ পৃষ্ঠা ১১ অনু. ৭]

  8. যিহোবার আশীর্বাদ ও সেইসঙ্গে যে-প্রতিজ্ঞাত দেশ তারা অধিকার করতে যাচ্ছে, সেই দেশে সমৃদ্ধি লাভ করার জন্য ইস্রায়েলীয়দের কোন দুটো দায়িত্ব পরিপূর্ণ করতে হয়েছিল? (দ্বিতীয়. ৪:৯) [অক্টো. ১৩, প্রহরীদুর্গ ০৬ ৬/১ পৃষ্ঠা ২৯ অনু. ১৫]

  9. প্রান্তরে যাত্রা করার সময় কীভাবে ইস্রায়েলীয়দের বস্ত্র জীর্ণ হয়নি এবং তাদের পা ফুলেনি? (দ্বিতীয়. ৮:৩, ৪) [অক্টো. ২০, প্রহরীদুর্গ ০৪ ৯/১৫ পৃষ্ঠা ২৬ অনু. ১]

  10. যিহোবাতে ‘আসক্ত থাকিবার’ বিষয়ে ইস্রায়েলীয়দের যে-উৎসাহ দেওয়া হয়েছিল, সেটাকে আমরা কীভাবে প্রয়োগ করতে পারি? (দ্বিতীয়. ১৩:৪, ৬-৯) [অক্টো. ২৭, প্রহরীদুর্গ ০২ ১০/১৫ পৃষ্ঠা ১৬ অনু. ১৪]

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার