নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
সচেতন থাক! জুলাই থেকে সেপ্টেম্বর
“আমরা এমন একটা সমস্যার বিষয়ে কথা বলছি, যেটা আজ সবার কাছে খুবই পরিচিত। কিছু কিছু লোক তাদের পরিস্থিতির কারণে এতটাই ভেঙে পড়ে যে, তারা আত্মহত্যা করার কথা চিন্তা করে থাকে। একজন ব্যক্তি যখন খুবই হতাশ হয়ে পড়েন, তখন আপনার কি মনে হয়, তিনি কি সত্যিই মারা যেতে চান না কি শুধু তার কষ্ট থেকে মুক্তি পেতে চান? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে ঈশ্বরের একটা প্রতিজ্ঞা সম্বন্ধে জানাতে পারি, যেটা অনেক ব্যক্তিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে সাহায্য করেছে? [গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে প্রকাশিক ২১:৩, ৪ পদ পড়ুন।] এই পত্রিকাটা বেঁচে থাকার তিনটে উপযুক্ত কারণ সম্বন্ধে তুলে ধরে, যেটা একজন ব্যক্তিকে বর্তমানে সমস্যা থাকা সত্ত্বেও বেঁচে থাকতে সাহায্য করে।”