ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নীচের প্রশ্নগুলো ২০১৪ সালের ৩০ জুন থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ আলোচনা করা হবে।
আমোদপ্রমোদ ও বিনোদনের বিষয়টা বাছাই করার সময় যাত্রাপুস্তক ২৩:২ পদে দেওয়া নীতিটা কেন এত গুরুত্বপূর্ণ? [মে ৫, প্রহরীদুর্গ ১১ ৭/১৫ পৃষ্ঠা ১০-১১ অনু. ৩-৭]
যিহোবার কাছে বলি উৎসর্গ করার আগে যাজকদের নিজেদেরকে ধৌত করার বিষয়ে যে-আজ্ঞা দেওয়া হয়েছিল, সেটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং এটা আজকের দিনের ঈশ্বরের দাসেদের কাছে কেন এক শক্তিশালী অনুস্মারক স্বরূপ? (যাত্রা. ৩০:১৮-২১) [মে ১৯, প্রহরীদুর্গ ৯৬ ৭/১ পৃষ্ঠা ৯ অনু. ৯]
সোনার বাছুর নির্মাণ করার কারণে কেন হারোণকে শাস্তি দেওয়া হয়নি? (যাত্রা. ৩২:১-৮, ২৫-৩৫) [মে ১৯, প্রহরীদুর্গ ০৪ ৩/১৫ পৃষ্ঠা ২৭ অনু. ৪]
অন্য দেবতাদের উপাসনা করত এমন লোকেদের বিয়ে না করার বিষয়ে ঈশ্বর ইস্রায়েলীয়দের যে-আজ্ঞা দিয়েছিলেন, সেটার সঙ্গে বিয়ের উদ্দেশ্যে মেলামেশা এবং বিয়ে করার বিষয়ে একজন খ্রিস্টানের দৃষ্টিভঙ্গি কীভাবে সম্পর্কযুক্ত? (যাত্রা. ৩৪:১২-১৬) [মে ২৬, প্রহরীদুর্গ ৯০ ৬/১ পৃষ্ঠা ১২ অনু. ১১-১৩]
কেন বৎসলেল ও অহলীয়াবের অভিজ্ঞতা বিশেষ করে আমাদেরকে উৎসাহিত করে? (যাত্রা. ৩৫:৩০-৩৫) [মে ২৬, প্রহরীদুর্গ ১০ ৯/১৫ পৃষ্ঠা ১০ অনু. ১৩]
ইস্রায়েলের মহাযাজক তার পাগড়ির ওপর যে “পবিত্র মুকুট [“উৎসর্গীকরণের পবিত্র চিহ্ন,” NW]” পরতেন, তা কী মনে করিয়ে দিত এবং এই চিহ্ন আমাদেরকে উৎসর্গীকরণ সম্বন্ধে কী শিক্ষা দেয়? (যাত্রা. ৩৯:৩০) [জুন ২, প্রহরীদুর্গ ০১ ২/১ পৃষ্ঠা ১৪ অনু. ২-৩]
একজন সহখ্রিস্টানের গুরুতর অপরাধ প্রকাশ করার ব্যাপারে প্রত্যেক খ্রিস্টানের কোন দায়িত্ব রয়েছে? (লেবীয়. ৫:১) [জুন ৯, প্রহরীদুর্গ ৯৭ ৮/১৫ পৃষ্ঠা ২৭]
ইস্রায়েলীয়দের দিনে মঙ্গলার্থক বলির কোন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং আমাদের দিনে এই ব্যবস্থা কোন বিষয়টাকে চিত্রিত করে? (লেবীয়. ৭:৩১-৩৩) [জুন ১৬, প্রহরীদুর্গ ১২ ১/১৫ পৃষ্ঠা ১৮-১৯ অনু. ১১-১২]
হারোণের পুত্র নাদব ও অবীহূর পাপের সঙ্গে হয়তো কী জড়িত ছিল এবং এই বিবরণ থেকে আমরা কোন শিক্ষা লাভ করতে পারি? (লেবীয়. ১০:১, ২, ৯) [জুন ২৩, প্রহরীদুর্গ ০৪ ৫/১৫ পৃষ্ঠা ২২ অনু. ৬-৮]
সন্তান-প্রসব কেন একজন স্ত্রীলোককে “অশুচি” করত? (লেবীয়. ১২:২, ৫) [জুন ২৩, প্রহরীদুর্গ ০৪ ৫/১৫ পৃষ্ঠা ২৩ অনু. ২]