ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/১৪ পৃষ্ঠা ৩
  • প্রশ্ন বাক্স

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রশ্ন বাক্স
  • ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাবা-মা ও সন্তান কীভাবে সুখী হতে পারে?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • বাবা-মায়েরা, আপনাদের সন্তানদের যিহোবাকে ভালোবাসতে শেখান
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
  • আধ্যাত্মিক দিক দিয়ে শক্তিশালী পরিবার গড়ে তোলা
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বাবামারা, আপনাদের পরিবারের চাহিদাগুলোর যত্ন নিন
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/১৪ পৃষ্ঠা ৩

প্রশ্ন বাক্স

◼ আধ্যাত্মিকভাবে পরিপক্ব হয়ে ওঠার জন্য সন্তানদের কী শিখতে হবে?

খ্রিস্টান বাবা-মায়েরা তাদের সন্তানদের “প্রভুর [ঈশ্বরের] শাসন ও শিক্ষায়” বড়ো করে তোলার জন্য কঠোর পরিশ্রম করে থাকেন। (ইফি. ৬:৪, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন) উদাহরণ স্বরূপ, বাবা-মায়েরা দেখেছেন যে, প্রতিদিন সকালে তাদের সন্তানদের সঙ্গে দৈনিক শাস্ত্রপদ বিবেচনা করা খুব উপকারী। পারিবারিক উপাসনার সময় কিংবা অন্য কোনো সময় তারা হয়তো কোনো ভিডিও দেখতে ও তা নিয়ে আলোচনা করতে পারে, বাইবেলের কোনো বিবরণের অভিনয় করতে পারে কিংবা মহড়া পর্ব রাখতে পারে। কিন্তু সন্তানদের “পরিপক্ক” করে তোলার জন্য তাদেরকে অবশ্যই বাইবেলের সত্যের গভীর বিষয়গুলো শেখাতে হবে।—ইব্রীয় ৫:১৪, ইজি-টু-রিড ভারশন।

চিন্তা করুন, আমরা আমাদের এলাকায় যাদের সঙ্গে সাক্ষাৎ করি, তাদেরকে কী শেখাই। প্রথম সাক্ষাতে অথবা পরবর্তী সাক্ষাতের সময় আমরা সাধারণত বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বই থেকে একটা বাইবেল অধ্যয়ন শুরু করার চেষ্টা করি। সেই প্রকাশনা শেষ করার পর আমরা “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর” বইটা ব্যবহার করি। কেন? বাইবেল শিক্ষা দেয় বইটা ছাত্রকে শাস্ত্র সম্বন্ধে এক মৌলিক জ্ঞান প্রদান করে। ‘ঈশ্বরের প্রেম’ বইটা তাদেরকে শেখায় যে, কীভাবে বাইবেলের নীতিগুলো দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে হয়। দুটো প্রকাশনাই অধ্যয়ন করা, নতুন ব্যক্তিদের খ্রিস্টে “বদ্ধমূল” থাকতে এবং ‘বিশ্বাসে দৃঢ়ীভূত হতে’ সাহায্য করবে। (কল. ২:৬, ৭) এই প্রকাশনাগুলো কি আমাদের সন্তানদেরও উপকৃত করবে না? তাদেরও মুক্তির মূল্য, রাজ্য এবং মৃতদের অবস্থা সম্বন্ধে শেখা উচিত। এ ছাড়া, সন্তানদের এটাও জানা প্রয়োজন যে, কেন ঈশ্বর দুঃখকষ্ট থাকতে দিয়েছেন এবং এই বিধিব্যবস্থার শেষকালকে কীভাবে শনাক্ত করা যেতে পারে। তাদের এই বিষয়ে দৃঢ়প্রত্যয়ী হতে হবে যে, যিহোবার সাক্ষিদের কাছে সত্য রয়েছে। অল্পবয়সিদের বাইবেলে নীতি এবং কীভাবে তাদের “জ্ঞানেন্দ্রিয়, [“বিচার করতে পারার ক্ষমতা,” NW]” প্রশিক্ষিত করা যায়, তা বুঝতে হবে। (ইব্রীয় ৫:১৪) এটা ঠিক যে, বাবা-মায়েদের অবশ্যই তাদের সন্তানদের বয়স ও বোঝার ক্ষমতাও মাথায় রাখতে হবে। কিন্তু, অধিকাংশ সন্তানের অনেক অল্পবয়স থেকেই বাইবেলের সত্যের গভীর বিষয়গুলো শিখতে শুরু করার ক্ষমতা থাকে।—লূক ২:৪২, ৪৬, ৪৭.

বাবা-মায়েদের সাহায্য করার জন্য বাইবেল শিক্ষা দেয় বইয়ের ওপর ভিত্তি করে বিভিন্ন অধ্যয়ন সহায়িকা শীঘ্র jw.org ওয়েবসাইটে পাওয়া যাবে। পরিবারগুলো আমাদের ওয়েবসাইটের এই অংশে এগুলো পেতে পারে BIBLE TEACHINGS > TEENAGERS. ভবিষ্যতে ‘ঈশ্বরের প্রেম’ বইয়ের ওপর ভিত্তি করে আরও অধ্যয়ন সহায়িকা প্রস্তুত করা হবে। তবে, এই বইগুলোর ছাপানো সংস্করণও ব্যবহার করা যেতে পারে। বাবা-মায়েরা সিদ্ধান্ত নিতে পারেন যে, কখন তারা এই বিষয়গুলো বিবেচনা করবেন, পারিবারিক উপাসনার সন্ধ্যায় কিছুটা সময় নিয়ে কিংবা আলাদাভাবে একজন সন্তানের সঙ্গে অধ্যয়ন করার সময় অথবা সন্তানকে তার ব্যক্তিগত অধ্যয়ন করতে প্রশিক্ষণ দেওয়ার সময়।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার