ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নীচের প্রশ্নগুলো ২০১৪ সালের ২৮ এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ আলোচনা করা হবে।
কোন বিষয়টা যোষেফকে পোটীফরের স্ত্রীর সঙ্গে অনৈতিকতায় লিপ্ত হওয়া থেকে পলায়ন করতে সাহায্য করেছিল? (আদি. ৩৯:৭-১২) [মার্চ ৩, প্রহরীদুর্গ ১৩ ২/১৫ পৃষ্ঠা ৪ অনু. ৬; প্রহরীদুর্গ ০৭ ১০/১৫ পৃষ্ঠা ২৩ অনু. ১৬]
যারা অবিচার এবং দুর্দশা ভোগ করে, তাদের জন্য যোষেফ কীভাবে এক উত্তম উদাহরণ? (আদি. ৪১:১৪, ৩৯, ৪০) [মার্চ ১০, প্রহরীদুর্গ ০৪ ১/১৫ পৃষ্ঠা ২৯ অনু. ৬; প্রহরীদুর্গ ০৪ ৬/১ পৃষ্ঠা ২০ অনু. ৪]
তার ভাইদের প্রতি দয়া দেখানোর জন্য যোষেফের কাছে কোন উপযুক্ত কারণ ছিল? [মার্চ ১৭, প্রহরীদুর্গ ৯৯ ১/১ পৃষ্ঠা ৩০ অনু. ৬-৭]
কীভাবে আদিপুস্তক ৪৯:১৯ পদের কথাগুলো আজকে আমাদের দিনে প্রযোজ্য? [মার্চ ২৪, প্রহরীদুর্গ ০৪ ৬/১ পৃষ্ঠা ১৫-১৬ অনু. ৫-৮]
যাত্রাপুস্তক ৩:৭-১০ পদ যিহোবা সম্বন্ধে আমাদের কী শিক্ষা দেয়? [মার্চ ৩১, প্রহরীদুর্গ ০৯ ৭/১ পৃষ্ঠা ৩২ অনু. ৩-৬]
কীভাবে যিহোবা মোশির দিনে তাঁর নামের অর্থের একটা বৈশিষ্ট্য অনুযায়ী কাজ করেছিলেন? (যাত্রা. ৩:১৪, ১৫) [মার্চ ৩১, প্রহরীদুর্গ ১৩ ৩/১৫ পৃষ্ঠা ২৫-২৬ অনু. ৫-৬]
যাত্রাপুস্তক ৭:১ পদ অনুযায়ী, কীভাবে মোশি ‘ফরৌণের কাছে ঈশ্বরস্বরূপ’ হয়েছিলেন? [এপ্রিল ৭, প্রহরীদুর্গ ০৪ ৩/১৫ পৃষ্ঠা ২৫ অনু. ৭]
মিশর থেকে উদ্ধার লাভ করার সময় যিহোবার রক্ষা করার ক্ষমতা দেখা সত্ত্বেও, পরবর্তী সময়ে ইস্রায়েলীয়রা কোন মনোভাব প্রদর্শন করেছিল আর এই উদাহরণ থেকে আমরা কী শিখতে পারি? (যাত্রা. ১৪:৩০, ৩১) [এপ্রিল ১৪, প্রহরীদুর্গ ১২ ৩/১৫ পৃষ্ঠা ২৬-২৭ অনু. ৮-১০]
‘ঈগল পক্ষী পক্ষ দ্বারা, তোমাদিগকে বহিয়া,’ কেন এই অভিব্যক্তিটি উপযুক্তভাবেই নতুন ইস্রায়েল জাতির সঙ্গে যিহোবার প্রেমময় আচরণকে প্রকাশ করে? (যাত্রা. ১৯:৪) [এপ্রিল ২৮, প্রহরীদুর্গ ৯৬ ৬/১৫ পৃষ্ঠা ১০ অনু. ৫–পৃষ্ঠা ১১ অনু. ২; যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ৭ অনু. ১-৩]
কীভাবে যিহোবা “পিতৃগণের অপরাধের প্রতিফল” ভবিষ্যৎ বংশধরদের ওপর নিয়ে আসেন? (যাত্রা. ২০:৫) [এপ্রিল ২৮, প্রহরীদুর্গ ০৪ ৩/১৫ পৃষ্ঠা ২৭ অনু. ১]