ক্ষেত্রের পরিচর্যার লক্ষ্যণীয় বিষয়গুলো
আগস্ট ২০১৩
২০১৩ সালের পরিচর্যা বছরে প্রকাশকদের সংখ্যা ৫ শতাংশ বৃদ্ধি হয়েছে আর এক নতুন শীর্ষ সংখ্যায় পৌঁছেছে। আগস্ট মাসে ৩৭,৯১৩ জন ক্ষেত্রের পরিচর্যায় অংশ নিয়েছে, যাদের মধ্যে ৪,৪৭২ জন নিয়মিত অগ্রগামী। এই দুই ক্ষেত্রেই আমরা সর্বাধিক সংখ্যায় পৌঁছেছি। মণ্ডলীর সংখ্যা বেড়ে ৫০৫টা হয়েছে, যা নিশ্চিতভাবে যিহোবার আশীর্বাদের এক প্রমাণ।