নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
জানুয়ারি মাসের প্রথম শনিবারে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য
“আজকে আমরা আমাদের প্রতিবেশীর সঙ্গে দেখা করছি। আমরা যাদের সঙ্গে কথা বলছি, তাদের মধ্যে বেশিরভাগই বলে যে, তাদেরকে সবচেয়ে কঠিন যে-পরিস্থিতিগুলোর মুখোমুখি হতে হয়, সেগুলোর মধ্যে একটা হল কোনো প্রিয়জনের মৃত্যু। আপনিও কি সেইরকমই মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই সম্বন্ধে আমি কি আপনাকে এক উৎসাহজনক বিষয় জানাতে পারি?” গৃহকর্তা যদি রাজি হন, তাহলে জানুয়ারি থেকে মার্চ প্রহরীদুর্গ পত্রিকার পিছনের পৃষ্ঠার প্রবন্ধটা তাকে দেখান আর একসঙ্গে প্রথম প্রশ্নের নীচের অংশটা এবং অন্ততপক্ষে উল্লেখিত একটি শাস্ত্রপদ আলোচনা করুন। পত্রিকাটা অর্পণ করুন এবং পরের প্রশ্নটা আলোচনা করার জন্য পুনরায় ফিরে যাওয়ার ব্যবস্থা করুন।
প্রহরীদুর্গ জানুয়ারি থেকে মার্চ
“আজকে আমরা এতই ব্যস্ত থাকি যে, আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে চিন্তা করা খুবই কঠিন হয়ে ওঠে। আপনার কি মনে হয় যে, আমাদের জীবনে সৃষ্টিকর্তার এক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে কয়েক-শো বছর আগে করা একটা বিখ্যাত উক্তি দেখাতে পারি, যেটা দেখায় যে, প্রকৃত সুখের জন্য আমাদের আধ্যাত্মিক মূল্যবোধের প্রয়োজন। [গৃহকর্তা যদি রাজি হন, তাহলে মথি ৫:৬ পদ পড়ুন।] এই পত্রিকা তিনটে কারণ তুলে ধরে যে, কেন আমাদের সৃষ্টিকর্তাকে প্রয়োজন।”