ঘোষণাবলি
▪ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, আগস্ট: ঈশ্বরের কাছ থেকে সুসমাচার! অথবা নিম্নোক্ত যেকোনো ৩২ পৃষ্ঠার ব্রোশার: ঈশ্বরের কথা শুনুন, ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন, প্রকৃত বিশ্বাস—আপনার জন্য এক সুখী জীবনের চাবিকাঠি, বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?, আল্লাহ্র হেদায়েত—আমাদের জন্য ফিরদৌসে যাওয়ার রাস্তা, জীবনের উদ্দেশ্য কী?—আপনি কিভাবে তা পেতে পারেন? সেপ্টেম্বর ও অক্টোবর: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা। অথবা নিম্নোক্ত যেকোনো একটা ট্র্যাক্ট: সমস্ত দুঃখকষ্ট শীঘ্রই শেষ হবে!, পারিবারিক জীবন উপভোগ করুন, শান্তিপূর্ণ নতুন জগতে জীবন বসবাস, কে প্রকৃতপক্ষে জগতকে শাসন করে? নভেম্বর: রাজ্য সংবাদ নং. ৩৮.
▪ ২০১৩ সালের ২ সেপ্টেম্বর থেকে মণ্ডলীর বাইবেল অধ্যয়নে বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে? ব্রোশারটি অধ্যয়ন করা হবে। যে-মণ্ডলীগুলোর এই ব্রোশারটির সরবরাহের প্রয়োজন রয়েছে, পরবর্তী সাহিত্য আবেদনের সঙ্গে তাদের সেটির জন্য অনুরোধ করা উচিত।
▪ সেপ্টেম্বর মাস থেকে শুরু করে, সীমা অধ্যক্ষরা জনসাধারণের উদ্দেশে যে-বক্তৃতা দেবে, সেটার শিরোনাম হল, “যেভাবে প্রেম ও বিশ্বাস দ্বারা জগৎকে জয় করা যায়।”
▪ এখন ওয়েবসাইটের মাধ্যমে দান করার ব্যবস্থা রয়েছে। যদি আপনার বৈধ ভারতীয় পাসপোর্ট এবং ওয়েবসাইটের দান সংক্রান্ত পৃষ্ঠায় দেওয়া ব্যাঙ্কের তালিকার মধ্যে কোনো একটার সঙ্গে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সুযোগসুবিধা থাকে, তাহলে অনলাইনে দান পাঠানো যেতে পারে।
▪ আগে কেবল প্রত্যেক মণ্ডলীর জন্য ডিভিডিগুলোর একটি করে কপি প্রাপ্তিসাধ্য করা হতো। কিন্তু এখন পরিবারগুলোর জন্য সেগুলো প্রাপ্তিসাধ্য করা হচ্ছে। তাই সমস্ত পরিবারকে যিহোবার সংগঠনের দ্বারা প্রস্তুতকৃত ডিভিডিগুলোর একটি করে কপি নেওয়ার জন্য এবং পারিবারিক উপাসনা ও ঐশিক শিক্ষার উদ্দেশে এগুলোকে ব্যবহার করার জন্য উৎসাহিত করা হচ্ছে।