ঈশ্বরের বাক্য কার্যসাধক
১. দু-হাজার চোদ্দো সালের পরিচর্যা বছরের বিশেষ সম্মেলন দিনের মূলভাব কী?
১ অসিদ্ধ মানুষের থেকে উদ্ভূত যেকোনো কিছুর বিপরীতে, বাইবেলের আমাদেরকে পরিবর্তন করার, আমাদের চিন্তাভাবনা ও পথকে যিহোবার ইচ্ছার সঙ্গে সংগতিপূর্ণ করার ক্ষমতা রয়েছে। ঈশ্বরের বাক্য কতটা শক্তিশালী? কীভাবে আমরা আমাদের জীবনে এটির ক্ষমতাকে পূর্ণরূপে ব্যবহার করতে পারি? অন্যদেরকে সাহায্য করার জন্য কীভাবে আমরা এটিকে আরও কার্যকারীভাবে ব্যবহার করতে পারি? আমরা এই বিষয়ে নিশ্চিত যে, ২০১৪ সালের পরিচর্যা বছরের জন্য প্রস্তুতকৃত বিশেষ সম্মেলন কার্যক্রমে যখন এই বিষয়গুলো বিবেচনা করা হবে, তখন সকলেই আধ্যাত্মিকভাবে গড়ে উঠবে। এটির মূলভাব হল, “ঈশ্বরের বাক্য কার্যসাধক,” যা ইব্রীয় ৪:১২ পদ থেকে নেওয়া হয়েছে।
২. কোন প্রশ্নগুলোর উত্তর আমাদের শোনা উচিত?
২ এই প্রশ্নগুলোর উত্তর খুঁজুন: কার্যক্রম শোনার সময়, নীচে দেওয়া তালিকাবদ্ধ প্রশ্নগুলোর উত্তর লিখে নিন।
• কেন আমাদের যিহোবার বাক্যের ওপর আস্থা রাখা উচিত? (গীত. ২৯:৪)
• কীভাবে আমরা নিজেদের জীবনে ঈশ্বরের বাক্যের ক্ষমতার বিষয়ে অভিজ্ঞতা লাভ করতে পারি? (গীত. ৩৪:৮)
• কীভাবে আপনি আপনার পরিচর্যায় ঈশ্বরের বাক্যের ক্ষমতাকে কাজ করতে দিতে পারেন? (২ তীম. ৩:১৬, ১৭)
• কীভাবে আমরা শয়তানের জগতের প্রতারণামূলক ক্ষমতার ফাঁদে পড়া এড়াতে পারি? (১ যোহন ৫:১৯)
• কীভাবে তুমি একজন যুবক হিসেবে আধ্যাত্মিক সফলতা অর্জন করতে পারো? (যির. ১৭:৭)
• এমনকী আমরা যখন দুর্বল, তখনও কীভাবে আমরা বলবান হয়ে উঠতে পারি? (২ করি. ১২:১০)
• আমাদের জীবনে ক্রমাগত পরিবর্তন করে চলার জন্য কোন বিষয়টা প্রয়োজন, এমনকী যদিও আমাদের মধ্যে দীর্ঘ দিনের অভ্যাসগুলো ও মনোভাব থেকে থাকে? (ইফি. ৪:২৩)
৩. মন দিয়ে কার্যক্রম শোনা ছাড়াও, আর কীভাবে আমরা বিশেষ সম্মেলন দিনের কার্যক্রম থেকে উপকৃত হতে পারি?
৩ গুরুত্বপূর্ণ এই তথ্য শোনার দ্বারা আমরা কতই না উপকৃত হব! এ ছাড়া, সীমা সম্মেলন ও জেলা সম্মেলনের মতো, বিশেষ সম্মেলনও আমাদেরকে প্রশস্ত হতে এবং অন্যান্য মণ্ডলী থেকে আসা ভাই-বোনদের সঙ্গে সাহচর্য উপভোগ করার সুযোগগুলো প্রদান করবে। (গীত. ১৩৩:১-৩; ২ করি. ৬:১১-১৩) তাই পুরোনো বন্ধুবান্ধবের সঙ্গে মেলামেশা করার জন্য সময় করে নিন ও নতুন নতুন বন্ধু গড়ে তুলুন। আপনার বিশেষ সম্মেলন দিনে যদি কোনো অতিথি বক্তা যেমন, জেলা অধ্যক্ষ অথবা বেথেল থেকে কোনো ভাই আসেন, তাহলে তাকে ও তার স্ত্রীকে স্বাগত জানানোর সুযোগ নিন না কেন? বস্তুত, আসন্ন বিশেষ সম্মেলন দিনের জন্য অধীর অপেক্ষায় থাকার আমাদের অনেক কারণ রযেছে!